এক্সপ্লোর

Venus Williams: ৪৩ পেরিয়েও অপ্রতিরোধ্য, বার্মিংহ্য়াম ক্লাসিকে দুরন্ত জয় ভেনাস উইলিয়ামসের

Venus Williams Win: তিনি হারালেন ক্রমতালিকায় ৪৮ নম্বরে থাকা গিওর্গিকে। ৪ বছরে প্রথমবার ক্রমতালিকায় প্রথম পঞ্চাশের মধ্যে থাকা প্লেয়ারের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেন ভেনাস। 

বার্মিংহ্য়াম: ঝুলিতে সাতটি গ্র্যান্ডস্লাম রয়েছে। তার মধ্য়ে পাঁচবারের উইম্বলডন (Wimbledon) জয়ী। বয়স ৪৩ পেরিয়েছে। কিন্তু এখনও যে ঘাসের কোর্টে তাঁকে হারানো যথেষ্ট কঠিন, তার প্রমাণ আরও একবার দিলেন ভেনাস উইলিয়ামস (Venus Williams)। প্রায় ৩ ঘণ্টার বেশি সময় ধরে লড়াই শেষে ৭-৬ (৫), ৪-৬, ৭-৬(৬) তে জয় ছিনিয়ে নেন ভেনাস। কেরিয়ারের ক্রমতালিকায় ৬৯৭ নম্বরে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা। তিনি হারালেন ক্রমতালিকায় ৪৮ নম্বরে থাকা ক্যামেলিয়া গিওর্গিকে। ৪ বছরে প্রথমবার ক্রমতালিকায় প্রথম পঞ্চাশের মধ্যে থাকা প্লেয়ারের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেন ভেনাস। প্রথম সেট টাইব্রেকারে জিতেছিলেন। দ্বিতীয় সেটে হেরে যান ভেনাস। ফাইনাল সেট টাইব্রেকে জিতে যান যুক্তরাষ্ট্রের টেনিস প্লেয়ার। 

চলতি বছরই অকল্যান্ডে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ভেনাস। ৬ মাস খেলার বাইরে ছিলেন তিনি। প্রত্যাবর্তনে নেদারল্যান্ডসের লিবেমা ওপেনে ১৭ বছরের সেলিনে নেইফের বিরুদ্ধে হারতে হয়েছিল ভেনাস উইলিয়ামসকে। ম্যাচের পর ভেনাস বলেন, ''এমন অনেক মুহূর্ত তৈরি হয়েছিল যখন আমার মনে হয়েছিল যে ম্যাচ থেকে আমি বেরিয়ে গিয়েছি। কিন্তু উল্টোদিকে ক্যামেলিয়া এমন এমন শট খেলেছিল যখন ফের আমাকে ম্যাচে ফিরতে সাহায্য করেছে। আমি ম্যাচে ফিরতে পারি এই বিশ্বাস জন্মেছে।''

ভেনাস আরও বলেন, ''আমার মনে হয় আমি ভালই খেলেছি। গিওর্গিও দুর্দান্ত খেলেছে। আমি অবাক হয়েছি যে ও বিশ্বের ১ নম্বর তারকা নন। এই সাফল্য আমার জন্য দারুণ খবর। আমি এতদিন খুব বেশি ম্য়াচ খেলিনি। কিন্তু এই প্রত্যাবর্তন দারুণ অভিজ্ঞতা আমার জন্য।'' বিশ্বের ২ নম্বর জেলেনা ওস্তাপেঙ্কো ও ১৮ বছরের লিন্ডা নসকোভার মধ্য়ে দ্বৈরথে যে জিতবে তাঁর বিরুদ্ধেই খেলতে নামবেন ভেনাস দ্বিতীয় রাউন্ডে। 

জয় ভবানী দেবীর

এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন ভবানী দেবী (Bhavani Devi)। জাপানের মিসাকি ইমুরাকে হারিয়ে দিয়েছিলেন তিনি কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে। এরপরই পদক নিশ্চিত করেন তিনি। ভবানীর প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় ১ নম্বরে রয়েছে। ভবানী ক্রমতালিকায় সম্প্রতি রয়েছেন ৪৯ নম্বরে। অথচ লড়াইয়ে বারবার জাপানের প্রতিদ্বন্দ্বীকে বেগ দিলেন তিনি। মিসাকি বিশ্ব চ্যাম্পিয়নও (World Cup) হয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ১৫-১০ ব্যবধানে ভবানী হারিয়ে দেন মিসাকিকে। সেমিতে উজবেকিস্তানের জেইনাব ডেবেকোভার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ভবানী দেবী। সেখানে যদিও হেরে যান তিনি। তবে ব্রোঞ্জ জিতেও ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De La Fuente Record: স্পেনকে বিশ্বচ্য়াম্পিয়ন করে দেল বস্কির ১৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন দে লা ফুয়েন্তে
স্পেনকে বিশ্বচ্য়াম্পিয়ন করে দেল বস্কির ১৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন দে লা ফুয়েন্তে
Argentina vs Spain: কী কী অস্বাভাবিক ঘটনা ঘটেছিল বিশ্বকাপের ফাইনালে? আর্জেন্তিনা-স্পেন ম্যাচ নিয়ে বিতর্কের ঝড়
কী কী অস্বাভাবিক ঘটনা ঘটেছিল বিশ্বকাপের ফাইনালে? আর্জেন্তিনা-স্পেন ম্যাচ নিয়ে বিতর্কের ঝড়
Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমস শুরুই হল না, আগেই ভারতের পদক নিশ্চিত করলেন লভলিনা
কমনওয়েলথ গেমস শুরুই হল না, আগেই ভারতের পদক নিশ্চিত করলেন লভলিনা
IND Vs ZIM: প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান বৈভবের, হেসেখেলে জয় দিয়ে জিম্বাবােয়ে সফর শুরু ভারতের
প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান বৈভবের, হেসেখেলে জয় দিয়ে জিম্বাবােয়ে সফর শুরু ভারতের

ভিডিও

Kunal Ghosh |
NEET Protest | ফের যন্তর মন্তরের সামনে নতুন করে উত্তেজনা, তৈরি হচ্ছে জমায়েত
NEET Paper Leak Controversy: নিট প্রশ্নফাঁসকাণ্ডে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন সলমন খান, আলিয়া ভাট
CM Suvendu Adhikari |জন্ম-মৃত্যু শংসাপত্রে 'জালিয়াতি', বিরোধী দলনেতা থাকাকালীন সরব হয়েছিলেন শুভেন্দু
Kalyan Banerjee Suspended | গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদ চত্বরে কল্যাণ! নিশানায় 'দলত্যাগীরা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget