এক্সপ্লোর

Vijay Hazare Trophy 2021: দুরন্ত সেঞ্চুরি অনুষ্টুপ-শাহবাজের, মুম্বইকে হারিয়ে নক আউটের আশা বাঁচিয়ে রাখল বাংলা

Bengal vs Mumbai: জোড়া প্রতিপক্ষকে হারিয়ে বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) নক আউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলা বাংলা। রবিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বইকে ৬৭ রানে হারিয়ে দিল বাংলা।

তিরুঅনন্তপুরম: একদিকে মাথার ওপর পাহাড়প্রমাণ চাপ। নক আউটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে এরকম পরিস্থিতির সামনে পড়ে যাওয়া। অন্যদিকে প্রতিপক্ষ মুম্বই। ঘরোয়া ক্রিকেটে যাদের দাপট সর্বজনবিদিত।

জোড়া প্রতিপক্ষকে হারিয়ে বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) নক আউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলা বাংলা। রবিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বইকে ৬৭ রানে হারিয়ে দিল বাংলা। আর সেই জয়ে সবচেয়ে বড় অবদান রাখলেন অনুষ্টুপ মজুমদার (Anustup Mazumdar) ও শাহবাজ আমেদ (Shahbaz Ahmed)।

দুজনই সেঞ্চুরি করলেন। অনুষ্টুপ গত মরসুমে বাংলার অধিনায়ক ছিলেন। তবে বিস্ময়করভাবে চলতি মরসুমে তাঁকে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের দল থেকে বাদ দেওয়া হয়েছিল। নির্বাচকেরা যুক্তি দিয়েছিলেন যে, অনুষ্টুপকে নাকি রঞ্জি ট্রফির জন্য তাজা রাখা হচ্ছে। তা নিয়ে বিতর্কও হয়েছিল বিস্তর। পরে বিজয় হাজারে ট্রফির দলে ফেরোনা হয় অনুষ্টুপকে। তবে প্রথম তিন ম্যাচে তাঁকে খেলানো হয়নি।

রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে অনুষ্টুপের অভিজ্ঞতায় ভরসা রেখেছিল বাংলা। অনুষ্টুপও সেই মঞ্চে জ্বলে উঠলেন। তিন নম্বরে নেমে ১২২ বলে ১১০ রান করলেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৯৭ বলে ১০৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন শাহবাজ আমেদ। ঋত্বিক চট্টোপাধ্যায় ২৭ বলে ৩৩ রান করে যান। প্রথমে ব্যাট করে বাংলা তুলেছিল ৭ উইকেটে ৩১৮ রান।

বোর্ডে বড় রান তোলার পরেও অবশ্য পুরোপুরি আশ্বস্ত হওয়া যাচ্ছিল না। কারণ মুম্বই দলে ছিলেন সূর্যকুমার যাদব, যশস্বী জয়সবালরা। তবে রান পাননি যশস্বী। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে নজর কাড়া ক্রিকেটার ২৩ বলে ১৯ রান করে ফেরেন। আরমান জাফর তিন নম্বরে নেমে ৪৭ রান করেন। জাতীয় দলের তারকা সূর্য ৪৯ রান করে ফেরেন। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন, আশা ছিল মুম্বইয়ের। কিন্তু প্রদীপ্ত প্রামাণিক তাঁকে ফেরানোর পর মুম্বই আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৪১ ওভারে ২২৩/৮ হয়ে যায়। এরপরই বৃষ্টি নামে। খেলা আর শুরু করা যায়নি।

ভিজেডি পদ্ধতিতে বাংলাকে ৬৭ রানে জয়ী ঘোষণা করা হয়। বাংলার বোলারদের মধ্যে সেরা প্রদীপ্ত। ৯ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার।

এই জয়ের ফলে ৪ ম্যাচে ৮ পয়েন্ট হল বাংলার। এলিট গ্রুপ বি থেকে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তামিলনাড়ু শীর্ষে। দুই নম্বরে কর্নাটক। তাদের ঝুলিতেও ১২ পয়েন্ট। বাংলা তিন নম্বরে। এরপর বাংলার ম্যাচ কর্নাটকের বিরুদ্ধে। ১৪ ডিসেম্বরের সেই ম্যাচ বাংলার কাছে মরণ-বাঁচন। জিতলে নক আউটের দরজা খুলে যেতে পারে সুদীপ চট্টোপাধ্যায়দের সামনে।

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget