এক্সপ্লোর

Vinesh Phogat: শুধু ছবি তুলতে ব্যস্ত ছিলেন, পি টি ঊষাকে কাঠগড়ায় তুললেন বিনেশ ফোগত

Vinesh Phogat: অলিম্পিক্সের পর কেটে গিয়েছে বেশ কিছুদিন। সেই ঘটনায় এবার জাতীয় অলিম্পিক সংস্থার (IOA) প্রেসিডেন্ট পি টি ঊষাকে (PT Usha) কাঠগড়ায় তুললেন বিনেশ। 

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে পদক নিশ্চিত করে ফেলার পরেও তাঁকে বাতিল করা হয়েছিল। নির্ধারিত মাপকাঠির চেয়ে বেশি ওজন হওয়ায়। পদক পাওয়ার জন্য দীর্ঘ আইনি লড়াই চালিয়েছিলেন বিনেশ ফোগত। (Vinesh Phogat)। কিন্তু লাভ হয়নি। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে তাঁর দাবি নাকচ হয়ে যায়। 

অলিম্পিক্সের পর কেটে গিয়েছে বেশ কিছুদিন। সেই ঘটনায় এবার জাতীয় অলিম্পিক সংস্থার (IOA) প্রেসিডেন্ট পি টি ঊষাকে (PT Usha) কাঠগড়ায় তুললেন বিনেশ। 

প্রথম ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিক্স কুস্তির ফাইনালে জায়গা করে নিয়েছিলেন বিনেশ। কিন্তু অল্পের জন্য পদক হারাতে হয় তাঁকে। নিদেনপক্ষে রুপো পেতেনই তিনি। কিন্তু ওজনের কারণে বাতিল হয়ে যাওয়ায় খালি হাতে ফিরতে হয় বিনেশকে। জানা গিয়েছিল, মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইল কুস্তি বিভাগে ফাইনালের দিন সকালে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হয়েছিল বিনেশের। সেই কারণেই তাঁকে বাতিল করা হয়। যা নিয়ে এবার পি টি ঊষার বিরুদ্ধে বোমা ফাটালেন বিনেশ। জানালেন, কিংবদন্তি ঊষা তাঁর পাশে দাঁড়ানোর পরিবর্তে শুধু ছবি তুলতেই ব্যস্ত ছিলেন।

একটি সাক্ষাৎকারে বিনেশ ফোগত বলেছেন, 'আমি জানি না সেখানে কী সমর্থন পেয়েছিলাম। হাসপাতালে পি টি ঊষা ম্যাডাম গিয়ে দেখা করেছিলেন। একটা ছবি তোলা হয়েছিল, যেমন আপনারা দেখেছেন। রাজনীতিতে বন্ধ দরজার পিছনে অনেক কিছু হয়। একইভাবে প্যারিসেও রাজনীতির শিকার হতে হয়েছিল আমাকে। সেই কারণেই এত ভেঙে পড়েছিলাম। নাহলে অনেকেই তো বলছেন, কুস্তি ছেড়ো না। কিন্তু কীসের জন্য কুস্তি চালিয়ে যাব! সর্বত্র শুধু রাজনীতি।'

 

বিনেশ আরও বলেছেন, 'হাসপাতালে শুয়ে আমি জানতেই পারিনি বাইরে কী হচ্ছে। জীবনের অন্যতম খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সেই সময় লোককে দেখানোর জন্য যে, আমার পাশে রয়েছেন, আপনি না বলে ছবি তুলে নিলেন? তারপর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে বলছেন আপনি আমার পাশে রয়েছেন! এভাবে সমর্থন করা যায় না। পোজ দেওয়ার বাইরে ওটা আর কিছু ছিল না।'

অলিম্পিক্সের পর রাজনীতিতে যোগ দিয়েছেন বিনেশ। কংগ্রেসের টিকিটে হরিয়ানার নির্বাচনে লড়াই করবেন তিনি।

আরও পড়ুন: কাঠগড়ায় বিতর্কিত পেনাল্টি! শেষ হাসি কলম্বিয়ার, পাঁচ বছরে তৃতীয় পরাজয় আর্জেন্তিনার

সেরা শিরোনাম

Cafu In Darjeeling: পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Satwik-Chirag: ব্যাডমিন্টনে ইতিহাস, প্রথম ভারতীয় জুটি হিসেবে 'চায়না মাস্টার্স' খেতাব জয় সাত্ত্বিক-চিরাগের
ব্যাডমিন্টনে ইতিহাস, প্রথম ভারতীয় জুটি হিসেবে 'চায়না মাস্টার্স' খেতাব জয় সাত্ত্বিক-চিরাগের
INDW vs PAKW: এশিয়া কাপেও ভারতের বিরুদ্ধে হার, ফের পাকিস্তান দলকে খোঁচা, সোশ্য়াল মিডিয়ায় কী লিখলেন পাঠান?
এশিয়া কাপেও ভারতের বিরুদ্ধে হার, ফের পাকিস্তান দলকে খোঁচা, সোশ্য়াল মিডিয়ায় কী লিখলেন পাঠান?

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget