এক্সপ্লোর

Kohli 100th Test: ভাগ্যের জোরে টেস্ট ক্রিকেট খেলেছেন? কী বলছেন কোহলি?

Virat 100th Test: রাত পোহালেই মাহেন্দ্রক্ষণ। কেরিয়ারের একশোতম টেস্ট ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি। প্রতিপক্ষ শ্রীলঙ্কা (Ind vs SL)। তবে টেস্ট ক্রিকেট খেলার নেপথ্যে পরিশ্রমকে কৃতিত্ব দিচ্ছেন কোহলি।

মোহালি: রাত পোহালেই মাহেন্দ্রক্ষণ। কেরিয়ারের একশোতম টেস্ট ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রতিপক্ষ শ্রীলঙ্কা (Ind vs SL)। তবে টেস্ট ক্রিকেট খেলার নেপথ্যে পরিশ্রমকে কৃতিত্ব দিচ্ছেন কোহলি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেছেন, 'আমার টেস্ট খেলাটা ভাগ্যের জোরে নয়। প্রচুর পরিশ্রম করেছি। বরাবর মনে করেছি ক্রিকেটের বিশুদ্ধ ফর্ম্যাট হল টেস্ট ক্রিকেট। আমার হৃদয় দিয়েছি টেস্ট ক্রিকেটকে। গর্বের সঙ্গে সেটা বলতে পারি। দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলা আমার সৌভাগ্য বলে মনে করি। অধিনায়ক হিসাবে একটা সংস্কৃতি তৈরি করেছিলাম। নিজের সেরাটা দিয়েছি। আমার ওপর যা দায়িত্ব ছিল, পালন করেছি। দারুণ কিছু সতীর্থদের সঙ্গে খেলেছি।'

সফর শুরু হয়েছিল ১১ বছর আগে। ২০১১ সালের জুনে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল। সেই ম্যাচে অবশ্য রান পাননি। দুই ইনিংসে করেছিলেন ৪ ও ১৫ রান ।

পরের এগারো বছর অবশ্য বিশ্বক্রিকেটকে শাসন করেছে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট । ৯৯ টেস্টে ৭৯৬২ রান করেছেন দিল্লির ডানহাতি। যার মধ্যে রয়েছে ২৭টি সেঞ্চুরি। টেস্টে অনবদ্য ব্যাটিং গড় ৫০.৩৯। সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৫৪। যা তিনি করেছিলেন পুনেতে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০১৯ সালে।

শুক্রবার দিনটা অবশ্য অন্যরকম হতে চলেছে কিং কোহলির। কারণ, শ্রীলঙ্কার (Ind vs SL) বিরুদ্ধে টেস্ট ম্যাচ হতে চলেছে কোহলির কেরিয়ারের শততম টেস্ট। যে ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন, একশো টেস্ট খেলবেন, কোনওদিন ভাবেননি। কোহলি বলেছেন, 'কখনও ভাবিনি একশো টেস্ট ম্যাচ খেলব। লম্বা সফর। ঈশ্বর আমার ওপর সদয় থেকেছেন। নিজের ফিটনেস নিয়ে প্রচুর পরিশ্রম করেছি । আমার পরিবার, স্ত্রী, কোচ, সকলের জন্যই এটা বিরাট মুহূর্ত। আমার মতোই এই একশোতম টেস্ট ম্যাচ নিয়ে কোচও খুব গর্বিত।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget