এক্সপ্লোর

Virat Kohli Record: অধিনায়ক হিসাবে মাঠে ফিরেই একাধিক অনন্য রেকর্ড গড়লেন বিরাট কোহলি

Virat Kohli: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আরসিবির হয়ে অধিনায়ক হিসাবে নিজের ১৪১তম ম্যাচে মাঠে নামেন বিরাট কোহলি।

মোহালি: গত ম্যাচে সিএসকের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore)। তবে আজকে পাঞ্জাব কিংসকে ২৪ রানে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে আরসিবি। আজকের ম্যাচে ক্রিকেটবিশ্ব দীর্ঘদিন পরে আবারও অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) দেখা পেল। দুই বছর পর আরসিবিকে নেতৃত্ব দিয়েই জয়ও পেলেন বিরাট। ব্যাটার বিরাটও কিন্তু একাধিক রেকর্ড গড়লেন।

বিরাটের রেকর্ড

বিরাট কোহলি এদিন ফাফ ডুপ্লেসিকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ে শতরানের পার্টনারশিপ গড়েন। দুইজনে মিলে ১৩৭ রান যোগ করেন। বিরাট কোহলি অর্ধশতরানও হাঁকান। তিনি ৪৭ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। এই ইনিংসের সুবাদেই একাধিক অনন্য রেকর্ড গড়লেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। বিরাট কোহলি অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টিতে ৬৫০০ রানের মাইলফলক পার করেন। তিনিই প্রথম ক্রিকেটার যিনি অধিনায়ক হিসাবে এই মাইলফলক স্পর্শ করলেন। পাশাপাশি প্রথম অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টিতে ১০০ বার ৩০ রানর গণ্ডি পার করার রেকর্ডও নিজের নামে করলেন বিরাট।

এই দুই অনন্য রেকর্ড তো গড়েছেনই, পাশাপাশি এদিন আরেকটি মাইলফলকও স্পর্শ করেন বিরাট। তিনি শিখর ধবনের পর মাত্র দ্বিতীয় ব্যাটার হিসাবে আইপিএলে ৬০০টি চার মারলেন। বিরাট আজকের ম্যাচে পাঁচটি চার হাঁকিয়েই এই মাইলফলক স্পর্শ করেন। তিনি এখনও পর্যন্ত আইপিএলে মোট ৬০৩টি চার মেরেছেন। শিখর অবশ্য অনেক বেশি, ৭৩০টি চার মেরেছেন।

ম্যাচের বিবরণ

এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এল আরসিবি। ১৭৫ রান তাড়া করতে নেমে ১৫০ রানে অল আউট হয়ে গেল পাঞ্জাব কিংস। ব্যাট হাতে অর্ধশতরান হাঁকিয়েছিলেন ডু প্লেস ও বিরাট। বল হাতে একাই ৪ উইকেট নিলেন সিরাজ। 

রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারানো শুরু করে পাঞ্জাব শিবির। চোটের জন্য ধবন এদিন না থাকায় ওপেনিংয়ে অথর্ব তাইডে ও প্রভসিমরন নেমেছিলেন। তবে অথর্ব মাত্র ৪ রান করে ফিরে যান। ম্যাথু শর্ট ৮ রান করে ফেরেন। পাঞ্জাব শিবিরের তারকা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের ব্য়াটও এদিন চলল না। মাত্র ২ রান করে ফেরেন তিনি। স্য়াম কারান ১০ রান করে রান আউট হয়ে ফেরেন। লোয়ার অর্ডারে কিছুটা চেষ্টা করেছিলেন জিতেশ শর্মা। তিনি ২৭ বলে ঝোড়ো ৪১ রানের ইনিংস খেলেন। ২ টো বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। তবে যোগ্য সঙ্গ না পাওয়ায় ম্যাচ বাঁচাতে পারেননি তিনি। আরসিবি বোলারদের মধ্যে ৪ ওভারে ২১ রান খরচ করে ৪ উইকেট একাই তুলে নেন। ২ উইকেট নেন হাসারাঙ্গা। একটি করে উইকেট নেন হর্ষল ও পার্নেল।

আরও পড়ুন: ঠিক কী ঘটেছিল দিল্লি-আরসিবি ম্যাচে? সৌরভ-বিরাট বিবাদ প্রসঙ্গে মুখ খুললেন ওয়াটসন

সেরা শিরোনাম

Indian Cricket Team: বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
PM Modi: 'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
Punam Raut Retirement: এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
Jasprit Bumrah: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget