এক্সপ্লোর

‘মনে হয়েছিল এখানেই পৃথিবীটা শেষ’, ২০১৪ সালে ইংল্যান্ডে বিফল হওয়ায় অবসাদ গ্রাস করেছিল বিরাটকে

ফিটনেস, বিশ্রাম এবং নিজের সবটা উজাড় করে দেওয়া, এই মন্ত্রেই সাফল্যের সরণিতে বিরাট।

ইন্দৌর: একটানা ক্রিকেট নয়। বরং মাঝে মাঝে বিশ্রাম নিয়ে আরও এনার্জি নিয়ে ফিরে আসা এবং নিজের একশো শতাংশ উজাড় করে দেওয়া। একটা ছোট্ট ভুল হল। একশো নয়, একশো দশ শতাংশ দেওয়া, এটাই বিরাট কোহলির ক্রিকেট মন্ত্র। ফিটনেস, বিশ্রাম এবং নিজের সবটা উজাড় করে দেওয়া, এই মন্ত্রেই সাফল্যের সরণিতে বিরাট। তবে এই পথ চালায় ধাক্কা কি আসেনি? এসেছে।

সাল ২০১৪। ইংল্যান্ড সফরে গিয়ে টেস্ট সিরিজ হার ভারতের। নটিংহ্যামে ড্র, লর্ডসে জয়। আর বাকি তিন ম্যাচ পরপর হার। এই ভরাডুবিতে বিপর্যয়ের সম্মুখীন হন বিরাটও। ১০ ইনিংসে ‘রান মেশিন’ কোহলির ব্যাট থেকে এসেছিল ১৩৪ রান। দুটি ইনিংসে শূন্য। মোট গড় ছিল ১৩.৫০। ওয়ান ডে সিরিজে ভারত কামব্যাক করলেও কামব্যাক করতে পারেননি কোহলি। ৪ ম্যাচে তাঁর সংগ্রহ ছিল ৫৪। এই গোটা সিরিজে একটা অর্ধশতরানও করতে পারেননি তিনি।  আর এই ব্যর্থতার কারণেই অবসাদ গ্রাস করেছিল বিরাটকে। কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন বিরাট। অবসাদগ্রস্ত বিরাটের মনে হয়েছিল পৃথিবীটা বোধহয় এখানেই শেষ। তবে তিনি ঘুরে দাঁড়িয়েছেন। শেষবার তাঁর নেতৃত্বেই ইংল্যান্ডে গিয়েছিল ভারত। দল হেরেছে ঠিকই, তবে একবারের জন্যও জেমস অ্যান্ডারসনকে নিজের উইকেট দেননি। উল্টে, স্যাম কুরান, বেন স্টোকস, অ্যান্ডারসনদের বিরুদ্ধে ২টি শতরান, ৩টি অর্ধশতরান সহ মোট ৫৯৩ রান করেন ভারত অধিনায়ক।

বাংলাদেশের বিরুদ্ধে ইন্দৌরে প্রথম টেস্টে নামার আগে তাঁর সেই ‘অন্ধকার’ সময়ের কথা সাংবাদিকদের কাছে মেলে ধরলেন বিরাট কোহলি। ক্রিকেটের মতো খেলায় মানসিক স্বাস্থ্য নিয়ে একজন ক্রিকেটারকে সচেতন থাকতেই হয়, সে কথাই স্মরণ করিয়ে দিলেন তিনি। অবসাদের সম্প্রতি ক্রিকেট বিরতি নিয়েছেন অস্ট্রেলীয় তারকা গ্লেন ম্যাক্সওয়েল ও নিক ম্যাডিনসন। অতীতে স্টিভ হার্মিসন, মার্স ট্রেসকথিক এবং গ্রেম ফওলারের মতো ক্রিকেটাররাও মানসিক স্বাস্থ্যের কথা ভেবে বিরতি নিয়েছেন। এই বিষয়কে কখনও নেতিবাচক হিসেবে দেখা উচিত নয়। বিরাটের মন্তব্য, “ও ক্রিকেটারদের জন্য সঠিক দৃষ্টান্ত রাখল। মানসিক স্থিতি না থাকলে একজন স্রেফ বারংবার চেষ্টাই করতে পারেন এবং ফিরে আসতে সময়ের প্রয়োজন হয়। আমার মনে হয় এই বিষয়গুলোকে সম্মান জানানো উচিত। যেকোনও মানুষেরই যেকোনও পেষায়ই এমনটা হতে পারে। তাই এই বিষয়কে নেতিবাচকভাবে দেখা উচিত নয়।”

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget