এক্সপ্লোর

লর্ডস টেস্টে দুই স্পিনার নিয়ে নামতে পারে ভারত, ইঙ্গিত কোহলির

লন্ডন: আজ লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারত। প্রথম একাদশে দুই স্পিনার নিয়ে খেলার সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট। এমনই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। গতকাল সাংবাদিক বৈঠকে লর্ডসের পিচের চরিত্র সম্পর্কে অভিমত জানান তিনি। কোহলি পিচের শুষ্কতার কথা বলতে গিয়ে জানান যে, দ্বিতীয় স্পিনার খেলানো হবে কিনা, তা নিয়ে বিবেচনা করে দেখা হচ্ছে। কোহলি বলেছেন, মনে হচ্ছে, এটা অলরাউন্ড উইকেট। ভালো খেলতে পারলে ব্যাটসম্যানরা রান পেতে পারে। আকাশ মেঘলা থাকলে সাহায্য পাবে সিমাররা। এরপর উইকেট যখন ভেঙে আসবে তখন সাহায্য পেতে পারে স্পিনাররা। তাই দুই স্পিনার নিয়েও নামার কথা ভেবে দেখা হচ্ছে। তবে দলের ভারসাম্যের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু দুই স্পিনার খেলানোর বিষয়টি অবশ্যই আলোচনার মধ্যে রয়েছে। বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল, দ্বিতীয় টেস্ট শুরুর দিন আগেও লর্ডসের পিচে বেশ ভালো পরিমাণ ঘাস ছিল। সেই ঘাস ছেঁটে ফেলা হবে বলে মনে করা হচ্ছে। ঘাস ছাঁটা না হলেও উইকেটের শুকনো ভাবটা রয়েই যাবে। এ ধরনের পরিস্থিতিতে ভারতীয় দল দুই স্পিনার নিয়েই খেলতে নামতে পারে। দুই স্পিনার খেলানো হলে এখন দেখার আর অশ্বিনের সঙ্গে রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের মধ্যে কাকে বেছে নেওয়া হয়। চার বছর পর ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে টেস্ট খেলতে নামছে ভারত। ২০১৪-র পাঁচ ম্যাচের সিরিজে ভারত জিতেছিল একমাত্র লন্ডনের এই স্টেডিয়ামের টেস্টে। মহেন্দ্র সিংহ ধোনির দল ৯৯ রানে হারিয়েছিল অ্যালেস্টার কুকের দলকে।

সেরা শিরোনাম

Belgium vs Senegal: বিশ্বকাপে থ্রিলার, ০-২ পিছিয়ে পড়েও সেনেগালের স্বপ্ন চুরমার করে শেষ ষোলোয় বেলজিয়াম
বিশ্বকাপে থ্রিলার, ০-২ পিছিয়ে পড়েও সেনেগালের স্বপ্ন চুরমার করে শেষ ষোলোয় বেলজিয়াম
IND vs ENG: ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
IND vs ENG: শ্রেয়সের অধিনায়কোচিত ইনিংস, হাফসেঞ্চুরি করলেন অভিষেকও, চাপে পড়েও প্রথম টি-২০-তে বড় রান তুলল ভারত
শ্রেয়সের অধিনায়কোচিত ইনিংস, হাফসেঞ্চুরি করলেন অভিষেকও, চাপে পড়েও প্রথম টি-২০-তে বড় রান তুলল ভারত

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget