এক্সপ্লোর

Virat Kohli: নতুন ভূমিকায় বিরাট, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 'ষষ্ঠ বোলার' কোহলি?

Bowler Virat Kohli: এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে হাত ঘোরাতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। এবারে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে নেটেও দীর্ঘ সময় বোলিং করলেন কোহলি।

মোহালি: অতীতে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলিকে (Virat Kohli) মাঝেমধ্যেই নিজের অদ্ভুত বোলিং অ্যাকশনে বল করতে দেখা যেত। তবে দিন যত গিয়েছে, সেই দৃশ্য ততই দুর্লভ হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে তো ভারতের তারকা ক্রিকেটারকে কার্যত বল হাতে দেখাই যায় না। তবে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি (IND vs AUS 1st T20I) ম্যাচের আগে ভারতীয় অনুশীলনে আধা ঘণ্টা ধরে নাগাড়ে বোলিং করে গেলেন কোহলি। এর পরেই জোর চর্চা, তাহলে কি অজিদের বিরুদ্ধে 'ষষ্ঠ বোলার' হিসাবে কোহলিকেই ব্যবহার করতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। 

বোলার কোহলি

বছর তিনেক আগে বিরাট কোহলি নিজেই জানিয়েছিলেন তাঁর পিঠের চোটের জন্য সম্ভবত তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে কখনও বোলিং করবেন। তবে এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে হাত ঘোরাতে দেখা গিয়েছিল কোহলিকে। এবারে নেটেও দীর্ঘ সময় বোলিং করলেন কোহলি। তাই অনেকেই মনে করছেন হয়তো প্রয়োজন হলে কোহলিকে পরিস্থিতি বুঝে এক আধ ওভার বোলিং করালেও করানো হতে পারে। তবে আদৌ কোহলি বোলিং করবেন কি না, তা ম্যাচ শুরু হলে তবেই বোঝা যাবে। অবশ্য একটা বিষয় স্পষ্ট, বিশ্বকাপে কোহলি নয়, বরং কেএল রাহুল এবং রোহিত শর্মাই ভারতের হয়ে ব্যাটিং ওপেন করবেন।

 রাহুলই ওপেনার

রবিবার সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, 'বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে হাতে বিকল্প থাকাটা সবসময় ভাল বিষয়। দলে সেই বৈচিত্র থাকাটা প্রয়োজন। নিঃসন্দেহে এটা (বিরাট কোহলির ওপেন করা) আমাদের জন্য একটা বিকল্প। আমরা যেহেতু বিশ্বকাপ দলে কোনও তৃতীয় ওপেনার ওপেনার রাখিনি, সেক্ষেত্রে ও প্রয়োজনে আমাদের হয়ে ওপেন করতেই পারে। ও নিজের ফ্রাঞ্চাইজির হয়ে ওপেন করে এবং দলের হয়ে বেশ ভাল পারফর্মও করেছে। নিঃসন্দেহে ও তাই বিকল্প হতেই পারে।' 

রোহিত জানান তিনি দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে এই বিষয়ে ইতিমধ্যেই কথা বলেছেন এবং বিরাট কোহলিকে বেশ কিছু ম্যাচে ওপেন করতে দেখা যেতেই পারে। তবে ওপেনার হিসাবে রোহিত এবং রাহুলকেই দেখা যাবে বলে স্পষ্ট জানিয়ে দেন রোহিত। 'আমার মনে হয় না আমরা বেশি পরীক্ষা নিরীক্ষা করব। কেএল রাহুলই নিশ্চিতভাবে আমাদের হয়ে ওপেন করবে। ভারতের হয়ে ওর পারফরম্যান্সকে কোনওদিনই বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। এক-দুই ম্যাচে খারাপ খেললেই ওর অতীতের সব রেকর্ড ভুলে যাওয়া যায় না। আমরা কেএল রাহুলের দক্ষতা সম্পর্কে জানি এবং দলের টপ অর্ডারে ওর থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।' দাবি রোহিতের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget