এক্সপ্লোর

T20 World Cup: অস্ট্রেলিয়ায় দুর্দান্ত রেকর্ড, প্রোটিয়া ম্যাচের আগে সাফল্যের কারণ খোলসা করলেন কোহলি

Virat Kohli: অস্ট্রেলিয়ার মাটিতে এখনও পর্যন্ত ৬৬টি ইনিংস খেলে ৫৬.৪৪ গড়ে বিরাট কোহলি মোট ৩২৭৪ রান করেছেন। তিনি অজিভূমে ১১টি শতরানের পাশাপাশি ১৭টি অর্ধশতরানও করেছেন।

পারথ: লাল বলের ক্রিকেটের মিচেল জনসনের গতি সামলে শতরান হাঁকানো হোক বা চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানের বিরুদ্ধে চাপের মুখে ম্যাচের মোড় ঘোরানো ইনিংস, অস্ট্রেলিয়ায় বরাবরই ব্যাট হাতে জ্বলে উঠেন বিরাট কোহলি (Virat Kohli)। অজিভূমে যেখানে পিচের গতি ও বাউন্স সামলাতে বেশিরভাগ এশিয়ান ব্যাটার চাপে পড়েন, সেখানে কোহলির দুর্দান্ত সাফল্যের কারণটা ঠিক কী?  

কোহলির মতামত

বিরাট কোহলির মতে একবার উইকেটের আন্দাজ পেয়ে গেলে অস্ট্রেলিয়ার পিচগুলির রান করার জন্য সবচেয়ে ভাল। এই বিষয়ে কথা বলতে গিয়ে ভারতের তারকা ব্যাটার বলেন, 'আমি নিজের আগের ভিডিও দেখি না। বরং নেটে নেমে পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, প্রথম কয়েকটা বলে শট মারতে গিয়ে একটু চাপে পড়তে হয় বটে। তবে ব্যাটিং তো পুরোটাই প্রতিক্রিয়ার ব্যাপার। কিছু সময় পরে বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে পারলে সেইমতো আপনা আপনি স্টান্সও ছিক হয়ে যায়। এখানে খেলার জন্য ভারত থেকে প্রস্তুতি সেরে আসাটা একেবারেই সম্ভব নয়। এখানের মাঠে খেলেই সেটা করতে হয়। একবার এখানকার পিচের গতির সঙ্গে মানিয়ে নিতে পারলেই, অস্ট্রেলিয়ার পিচগুলির থেকে বেশি ভাল ব্যাটিং পিচ হয় না।'

নতুন রেকর্ডের হাতছানি

বিরাট স্পষ্ট জানিয়ে দেন তাঁর জন্য ব্যাটিং বা যে কোনও পরিবেশে মানিয়ে নেওয়াটা পুরোপুরিই মানসিক বিষয়। বিরাটের অস্ট্রেলিয়ায় রেকর্ডই প্রমাণ করে দেয় তিনি সেখানকার পিচের সঙ্গে কতটা ভালভাবে মানিয়ে নিতে পারেন। অস্ট্রেলিয়ার মাটিতে ৬৬টি ইনিংস খেলে ৫৬.৪৪ গড়ে বিরাট কোহলি মোট ৩২৭৪ রান করেছেন। তিনি অজিভূমে ১১টি শতরানের পাশাপাশি ১৭টি অর্ধশতরানও করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রবিবারের (৩০ অক্টোবর) ম্যাচেই বিরাট কোহলি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে অজিভূমে নতুন রেকর্ড গড়তে পারেন। অজিভূমে সচিন ৩৩০০ রান করেছেন।

আর মাত্র ২৭ রান করলেই সচিনের সেই রেকর্ড ভেঙে বিরাটই ভারতীয় হিসাবে অজিভূমে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন। চলতি বিশ্বকাপ টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই বিরাট অর্ধশতরান করেছেন। ফলে তিনি ভাল ফর্মেও রয়েছে। তাই প্রোটিয়াদের বিরুদ্ধে ফের একবার তাঁর চওড়া ব্যাটের দিকে তাকিয়ে থাকবেন ভারতীয় সমর্থকরা।

আরও পড়ুন: জিতলেই সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত, কোথায়, কখন দেখবেন ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Umesh Rai on Terrorist |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget