এক্সপ্লোর

Virat Kohli Resigns: সৌরভের সঙ্গে কলহের জন্যই নেতৃত্ব ছেড়েছেন বিরাট, দাবি রশিদ লতিফের

Indian Cricket: বিরাট কোহলির জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়া নিয়ে শুধু ভারতীয় ক্রিকেট মহলেই নয়, গোটা ক্রিকেটবিশ্বেই জল্পনা চলছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মতান্তরের জন্যই কি সরে গেলেন বিরাট?

নয়াদিল্লি: ভারতের টেস্ট দলের অধিনায়কের পদ থেকে বিরাট কোহলির সরে দাঁড়ানো নিয়ে এবার বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দায়ী করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। একটি ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘বোর্ডের সঙ্গে কলহের জন্যই অধিনায়কের পদ থেকে সরে গিয়েছেন বিরাট কোহলি। এটাই আসল কারণ। বিরাট যাই বলুন না কেন এটা তাঁর সিদ্ধান্ত বা সৌরভ গঙ্গোপাধ্যায় যাই ট্যুইট করুন না কেন, এটা দুই ব্যক্তিত্বের লড়াই।’

টি-২০ বিশ্বকাপের আগেই এই ফর্ম্যাটে জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে যাবেন বলে জানিয়েছিলেন বিরাট। সেই অনুযায়ী তিনি টি-২০ বিশ্বকাপের পরেই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেন। এরপরেই তাঁকে ওয়ান ডে ফর্ম্যাটের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয় বিসিসিআই। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে ভারতীয় দল ১-২ ফলে হেরে যাওয়ার পর এবার টেস্টেও নেতৃত্ব ছেড়ে দিলেন বিরাট। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটবিশ্বে জল্পনা চলছে। এবার তা উস্কে দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

বিরাটের নেতৃত্বে ভারতীয় দল কোনও আইসিসি ট্রফি জিততে না পারলেও, ২০১৯-এর ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছিল। গত বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছিল ভারত। এই দুই ক্ষেত্রেই নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের।

টেস্টে ভারতের সফলতম অধিনায়ক বিরাট। তাঁর নেতৃত্বে টানা পাঁচ বছর টেস্টে এক নম্বর ছিল ভারত। বিদেশের মাটিতে একাধিক সিরিজ জিতেছে ভারত। এর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে পরপর দু’বার সিরিজ জয় সবচেয়ে উল্লেখযোগ্য।

কিন্তু এহেন সফল অধিনায়ককেও সরে যেতে হল। ওয়ান ডে-র অধিনায়কত্ব থেকে তাঁকে বিসিসিআই সরিয়ে দেওয়ার পরেই ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে হারের পরেই বিরাটের সরে যাওয়া সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। তাঁকে কেন অধিনায়কত্ব ছাড়তে হল, তা নিয়ে নানা মহল থেকে বিভিন্ন কথা শোনা যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: নেমারের চোট চিন্তার কারণ, আশা জোগাচ্ছেন ভিনিসিয়াস, ষষ্ঠ বিশ্বকাপ জিততে পারবে ব্রাজিল?
নেমারের চোট চিন্তার কারণ, আশা জোগাচ্ছেন ভিনিসিয়াস, ষষ্ঠ বিশ্বকাপ জিততে পারবে ব্রাজিল?
Lionel Messi Event Vandalism: অসুস্থতার কারণ দেখিয়ে মেসিকাণ্ডে হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস, সময় চাইলেন ২ সপ্তাহ
অসুস্থতার কারণ দেখিয়ে মেসিকাণ্ডে হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস, সময় চাইলেন ২ সপ্তাহ
World Cup Football: চিন্তার কোনও কারণই নেই, অল্প খরচেই দেখতে পারবেন বিশ্বকাপ ফুটবলের ম্য়াচ
চিন্তার কোনও কারণই নেই, অল্প খরচেই দেখতে পারবেন বিশ্বকাপ ফুটবলের ম্য়াচ
Vaibhav Sooryavanshi: IIM ইনদওরে গবেষণার বিষয় এবার বৈভব সূর্যবংশী
IIM ইনদওরে গবেষণার বিষয় এবার বৈভব সূর্যবংশী

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget