এক্সপ্লোর

বিশ্বকাপ চলাকালেই তৃতীয় কন্যাসন্তানের বাবা হলেন ডেভিড ওয়ার্নার

বিশ্বকাপ চলাকালেই তৃতীয় সন্তানের বাবা হলেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নার। সোমবার সোশ্যাল মিডিয়ায় ওয়ার্নার জানিয়েছেন, তাঁর স্ত্রী ক্যানডিস জন্ম দিয়েছেন একটি কন্যাসন্তানের। সদ্যোজাতর নাম ইসলা রোজ। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান ওয়ার্নার।

লন্ডন: বিশ্বকাপ চলাকালেই তৃতীয় সন্তানের বাবা হলেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নার। সোমবার সোশ্যাল মিডিয়ায় ওয়ার্নার জানিয়েছেন, তাঁর স্ত্রী ক্যানডিস জন্ম দিয়েছেন একটি কন্যাসন্তানের। সদ্যোজাতর নাম ইসলা রোজ। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান ওয়ার্নার। আট ম্যাচে তিনি করেছেন ৫১৬ রান। সোমবার ইনস্টাগ্রাম মারফত ওয়ার্নার জানিয়েছেন, রবিবার রাত সাড়ে দশটা নাগাদ আমাদের পরিবারের নতুন অতিথি ইসলা রোজ ওয়ার্নার এসেছে। মা ও সদ্যোজাত উভয়েই সুস্থ । তার বড় দুই বোন তো খুশির জোয়ারে ভাসছে।
View this post on Instagram
 

We welcomed our newest family member Isla Rose Warner at 10:30pm late last night. @candywarner1 was absolutely amazing. Mum and Bub doing very well and her big sisters are over the moon. #prouddad

A post shared by David Warner (@davidwarner31) on

ওয়ার্নার দম্পতির প্রথম দুই মেয়ের নাম আইভি মায়ে ও ইন্দি রায়ে। দুজনেরই বয়স পাঁচের নিচে। গত বছর দুবার গর্ভপাত হয় ক্যান্ডিসের। এবার সন্তান প্রসবের সময় স্বামী ডেভিডের বিশ্বকাপে খেলায় কোনওরকম ব্যাঘাত যাতে না ঘটে সেজন্য ক্যানডিস আগেই লন্ডনে চলে এসেছিলেন। নতুন সন্তানের জন্মের ফলে ডেভিড ওয়ার্নারের বিশ্বকাপ খেলার ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না। কারণ, তিনি আগামী শনিবার গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই ম্যাচে আগেই তিনি অস্ট্রেলিয়া দলে যোগ দিচ্ছেন। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। দক্ষিণ আফ্রিকায় বল বিকৃতির ঘটনার জন্য এক বছরের জন্য নির্বাসিত হতে হয়েছিল ডেভিড ওয়ার্নারকে। এই বিতর্কের চাপে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পরই ক্যানডিসের গর্ভপাত হয়েছিল।

সেরা শিরোনাম

IND vs WI: রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
Ranji Trophy Exclusive: বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
AB De Villiers: ৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
Delhi Protest: 'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget