এক্সপ্লোর

আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্বকাপে দল বাছাই হওয়া উচিত নয়, বললেন রোহিত শর্মা

রোহিত বলেছেন, দল মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। কী ধরনের ভারসাম্য দলে প্রয়োজন তা অধিনায়ক, কোচ ও নির্বাচকদের ওপর নির্ভর করছে। ইংল্যান্ডের পরিবেশও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই এক্ষেত্রে অধিনায়কের মতামত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

মুম্বই: টি ২০ ক্রিকেটের মহাআসর আইপিএল চলছে। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর ভারতীয় দল বিশ্বকাপে খেলতে ইংল্যান্ডে রওনা দেবে। কিন্তু ভারতীয় দলে একটি বা দুটি জায়গা নিয়ে এখনও সংশয় রয়ে গিয়েছে। সমর্থক ও ক্রিকেট বিশেষজ্ঞদের একটা অংশ মনে করছেন যে, আইপিএলে পারফরম্যান্সই হবে ওই স্থানগুলি জায়গা পাওয়ার মাপকাঠি। কিন্তু এ রকম ধারণা নস্যাত করে দিলেন ভারতীয় দলের সহ অধিনায়ক তথা আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। রোহিত মনে করেন, বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে আইপিএলে পারফরম্যান্স নয়, বরং গত চার বছরের ফর্ম ও পারফরম্যান্স বিবেচ্য হওয়া উচিত। আইপিএল শেষ হওয়ার পক্ষকাল পর বিশ্বকাপ শুরু হবে। রোহিত বলেছেন, নির্বাচকরা আইপিএলে সংশ্লিষ্ট খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর নজর রাখতে পারেন। কিন্তু তিনি মনে করেন যে,আইপিএলের ভিত্তিতে দল নির্বাচন হওয়া সমীচিন নয়। রোহিত বলেছেন, কোন প্লেয়ার কোথায় দাঁড়িয়ে তা জানার জন্য তাঁরা যথেষ্ট আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০ ওভারের টুর্নামেন্ট থেকে ৫০ ওভারের ফর্ম্যাটের দল বাছাই করা যায় না। এটা আমার নিজস্ব মতামত। আইপিএল ভিন্ন খেলা। এটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। এবং হ্যাঁ, ফর্ম একটা বড় ব্যাপার। রোহিত বলেছেন, গত চার বছরে আমরা প্রচুর একদিনের ও টি ২০ ম্যাচ খেলেছি। এর থেকে বোঝা সম্ভব, কোন খেলোয়াড় দলে থাকবে। সেইসঙ্গে রোহিত বলেছেন যে, আইপিএল টিমের প্রস্তুতির সহায়ক হবে।  তিনি বলেছেন, প্রতিবারেই আইপিএলের পর কোনও না কোনও বড় টুর্নামেন্ট হয়। কোনও গুরুত্বপূর্ম টেস্ট বা একদিনের সিরিজে এরফলে সাহায্য হয়। বিশ্বকাপে ভারতীয় স্কোয়াড প্রায় স্থির। এক বা দুটি জায়গা নিয়ে এখনও দ্বিধা রয়েছে। রোহিত বলেছেন, এক্ষেত্রে অধিনায়ক বিরাট কোহলির মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রোহিত বলেছেন, দল মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। কী ধরনের ভারসাম্য দলে প্রয়োজন তা অধিনায়ক, কোচ ও নির্বাচকদের ওপর নির্ভর করছে। ইংল্যান্ডের পরিবেশও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই এক্ষেত্রে অধিনায়কের মতামত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

সেরা শিরোনাম

IND vs WI: চতুর্থ টি-২০-তে ওয়েস্ট ইন্ডিজ়়ের বিরুদ্ধে নামার আগেই সতীর্থদের উদ্দেশে বার্তা দিলেন তিলক বর্মা
চতুর্থ টি-২০-তে ওয়েস্ট ইন্ডিজ়়ের বিরুদ্ধে নামার আগেই সতীর্থদের উদ্দেশে বার্তা দিলেন তিলক বর্মা
AFG vs BAN Test: লিটনের বিশ্বরেকর্ডের ম্যাচে ১৪২ ওভার ব্যাটিং করে বাংলাদেশের বিরুদ্ধে ড্র আফগানিস্তানের
লিটনের বিশ্বরেকর্ডের ম্যাচে ১৪২ ওভার ব্যাটিং করে বাংলাদেশের বিরুদ্ধে ড্র আফগানিস্তানের
IND vs NZ: শিয়রে সিরিজ, এখনও দল ঘোষণাই করেনি বিসিসিআই, কারণ কী জানেন?
শিয়রে সিরিজ, এখনও দল ঘোষণাই করেনি বিসিসিআই, কারণ কী জানেন?
IND vs WI: সিরিজ় জয়ের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে কোথায়, কখন চতুর্থ টি-২০ ম্যাচ খেলতে নামবে ভারত?
সিরিজ় জয়ের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে কোথায়, কখন চতুর্থ টি-২০ ম্যাচ খেলতে নামবে ভারত?

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget