এক্সপ্লোর

ফিল্ডিং ডুবিয়েছে, ভারতের সামনে আমরা দাঁড়াতেই পারিনি, বলছেন নিউজিল্যান্ডের অধিনায়ক

নয়াদিল্লি: সিরিজের প্রথম টি-২০ ম্যাচে হারের জন্য ভারতের ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি নিজেদের খারাপ ফিল্ডিংকেও দায়ী করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি বলেছেন, ‘প্রস্তুতির জন্য পরিবেশ কঠিন। কিন্তু আমাদের দলের ক্রিকেটারদের যে অভিজ্ঞতা আছে, তাতে আমরা কোনও অজুহাত দিতে পারি না। বিকেলে খেলা হলেই শিশির পড়ে। দলের বেশিরভাগ ক্রিকেটারই অন্যান্য যে মাঠগুলিতে খেলেছে, সেখানেও শিশিরের সমস্যা আছে। ভারতীয় দল সেই পরিবেশে দারুণ খেলেছে।’ গতকালের ম্যাচে নিউজিল্যান্ড তিনটি ক্যাচ মিস করেছে। ইনিংসের শুরুতেই ভারতের দুই ওপেনার শিখর ধবন ও রোহিত শর্মার ক্যাচ পড়ে। সে কথা উল্লেখ করেই উইলিয়ামসন বলেছেন, তিন বিভাগেই ভারত তাঁদের পর্যুদস্ত করেছে। টি-২০ ফর্ম্যাটে ম্যাচ জিততে গেলে তাঁদের আরও ভাল খেলতে হবে। ভারতের দুই পেসার ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহর প্রশংসা করে তাঁদের বিশ্বের সবচেয়ে ধারাবাহিক বোলার বলে উল্লেখ করেছেন উইলিয়ামসন। তাঁর মতে, টি-২০ ক্রিকেটে ব্যাটসম্যানদের আরও আক্রমণাত্মক হতে হবে। গতকালের ম্যাচে শুরু থেকেই চাপে ছিল দল। সেই অবস্থায় রান রেট বাড়ানো সহজ ছিল না। যখনই তাঁর রান রেট বাড়ানোর চেষ্টা করেছেন, উইকেট পড়ে গিয়েছে। ভারতের বোলাররা দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। সেই কারণেই হেরে গিয়েছে নিউজিল্যান্ড।

সেরা শিরোনাম

Lionel Messi: লেকটাউনের মূর্তির থেকেও বড়, উন্মোচিত হল মেসির নতুন ৮৫ ফুটের স্ট্যাচু
লেকটাউনের মূর্তির থেকেও বড়, উন্মোচিত হল মেসির নতুন ৮৫ ফুটের স্ট্যাচু
Brazil Football Team: আর কি বিশ্বকাপে খেলা হবে না? নিজের ফিটনেস নিয়ে আপডেট দিলেন ব্রাজিল তারকা রাফিনহা নিজেই
আর কি বিশ্বকাপে খেলা হবে না? নিজের ফিটনেস নিয়ে আপডেট দিলেন ব্রাজিল তারকা রাফিনহা নিজেই
Deepti Sharma: বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচেই ইতিহাসের হাতছানি, ঝুলনকে পিছনে ফেলে বিশ্বরেকর্ড গড়তে পারেন দীপ্তি
বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচেই ইতিহাসের হাতছানি, ঝুলনকে পিছনে ফেলে বিশ্বরেকর্ড গড়তে পারেন দীপ্তি
Vaibhav Sooryavanshi: দলে সুযোগ পেলেও ইংল্যান্ডে ভারতীয় সাজঘরে থাকতে পারবে না বৈভব সূর্যবংশী!
দলে সুযোগ পেলেও ইংল্যান্ডে ভারতীয় সাজঘরে থাকতে পারবে না বৈভব সূর্যবংশী!

ভিডিও

Taratala Incident : যে জমিতে গোডাউনের শেড ভেঙে পড়েছে, সেই জমি লিজ নিয়েছিল বেহেরা ব্রাদার্স, যা বললেন মুখ্যমন্ত্রী...
Taratala Incident : তারাতলায় কীভাবে ঘটল এতবড় গোডাউন-দুর্ঘটনা? গাফিলতির দায় কার ?
Taratala News: তারাতলার বিপর্যয়স্থলে চিহ্নিত ৩টি পয়েন্ট, টানেল করে চালানো হচ্ছে উদ্ধারকাজ
Taratala News:
Taratala News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
India-Iran Relations: আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
Taratala Godown Collapse : আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
Crime News: মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
ICC Ranking: ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
Shoaib Akhtar: শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
China-Bangladesh Relations: চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
Kolkata Underconstruction Buildings: কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
Embed widget