এক্সপ্লোর

FIFA World Cup 2022: কবে থেকে শুরু কাতার বিশ্বকাপ? ভারতে কোথায় দেখবেন ম্যাচ?

Qatar World Cup: নির্ধারিত সময়ের এক দিন আগেই শুরু হতে চলেছে কাতার বিশ্বকার। ২০ নভেম্বর থেকে শুরু হবে বিশ্বকাপ।

কাতার: আর মাত্র মাস দেড়েকের অপেক্ষা। তারপরেই কাতারে বসতে চলেছে ২২তম ফুটবল বিশ্বকাপের আসর। মোট ৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করে আয়োজিত হবে এবারের বিশ্বকাপ। ভারতীয়রা কবে, কখন, কোথায়, কীভাবে দেখবেন বিশ্বকাপের ম্যাচগুলি?

কবে থেকে শুরু বিশ্বকাপ?

২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ

কখন আয়োজিত হবে ম্যাচগুলি?

৬.৩০টা, ৮.৩০টা ও ৯.৩০টায় বিশ্বকাপের সিংহভাগ ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।

কোথায় দেখা যাবে বিশ্বকাপ?

স্পোটর্স ১৮-এ ফিফা বিশ্বকাপ দেখতে পারবেন ভারতীয় জনগণ।

অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচগুলি?

অনলাইনে জিও সিনেমায় বিশ্বকাপের সমস্ত ম্যাচগুলি দেখা যাবে। 

মেসির শেষ বিশ্বকাপ

মতান্তরে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার বলে গণ্য করা হয় লিওনেল মেসিকে (Lionel Messi)। তবে ৩৫ বছর বয়সি মেসি যে নিজের কেরিয়ারের শেষের দিকে চলে এসেছেন, তা সকলেই জানেন। তাই কাতার বিশ্বকাপেই মেসির শেষ বিশ্বকাপ হতে চলেছে কি না, সেই নিয়ে জল্পনা ছিলই। জল্পনাই সত্যি হল। মেসি স্পষ্ট জানিয়ে দিলেন কাতার বিশ্বকাপই (Qatar World Cup 2022) তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মেসি বলেন, 'নিঃসন্দেহে এটাই আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। তবে নিজের শেষ বিশ্বকাপে খেলতে নামব। কেমনভাবে আমরা খেলব, কী হবে না হবে তাই একটু চিন্তায়ও আছি। একদিকে সত্যি বলতে আমার আর তর সইছে না। তবে অপরদিকে বিশ্বকাপে কেমন খেলব, সেই নিয়েও চাপে আছি একটু।' ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেও, জার্মানির বিরুদ্ধে হেরে খালি হাতেই ফিরতে হয়েছিল মেসির আর্জেন্তিনাকে।

তবে আর্জেন্তিনা বিশ্বকাপে ফেভারিট নয় বলেই দাবি মেসির। 'আমরা বর্তমানে ভাল ফর্মে আছি। আমাদের দলও বেশ শক্তিশালী, তবে বিশ্বকাপে যা খুশি হতে পারে। সব ম্যাচেই আমাদের কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এই জন্যই বিশ্বকাপ আর পাঁচটা টুর্নামেন্টের থেকে আলাদা। কারণ বিশ্বকাপে ফেভারিটরা কিন্তু সবসময় টুর্নামেন্ট জেতে না, এমনকী অনেকেই প্রত্যাশামতো পারফর্মও করতে পারে না। আমরা জানি না যে আমরা ফেভারিট কি না, তবে আর্জেন্তিনার ইতিহাস, ঐতিহ্যের জন্য আমরা বরাবরই দৌড়ে থাকি। আমার মনে হয় বিশ্বকাপ জেতার জন্য আমার কিন্তু ফেভারিট নই। আমাদের থেকে আরও শক্তিশালী অনেক দল আছে।' দাবি মেসির।

আরও পড়ুন: আইএসএলের প্রথম ম্যাচেই মাঠে নামছে ইস্টবেঙ্গল, কখন, কোথায় দেখবেন ম্যাচ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: কেন সাদা জার্সি বরাবরের মতো বাতিল করে হলুদ বেছে নেয় ব্রাজ়িল? ম্যাচ না হেরেও বিদায়!
কেন সাদা জার্সি বরাবরের মতো বাতিল করে হলুদ বেছে নেয় ব্রাজ়িল? ম্যাচ না হেরেও বিদায়!
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেই ইংল্যান্ড শিবিরে টুশেল-বেলিংহ্যামের বাকবিতণ্ডা!
কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেই ইংল্যান্ড শিবিরে টুশেল-বেলিংহ্যামের বাকবিতণ্ডা!
Yastika Bhatia: মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
FIFA World Cup 2026: জয়সূচক গোলের পর সমর্থকদের ভিড়ে সেলিব্রেশন সত্ত্বেও কেন মার্তিনেজ়কে লাল কার্ড দেওয়া হল না?
জয়সূচক গোলের পর সমর্থকদের ভিড়ে সেলিব্রেশন সত্ত্বেও কেন মার্তিনেজ়কে লাল কার্ড দেওয়া হল না?

ভিডিও

TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget