এক্সপ্লোর

'অন্য কাউকে বোকা বানাতে পারো, আমাকে নয়', যখন শামিকে কড়া সুরে বলেছিলেন ধোনি

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ক্যাপ্টেন কুল হিসেবে পরিচিত ছিলেন। বরফ শীতল মস্তিষ্কের জন্যই তাঁকে অনুরাগীদের কাছে তাঁর এই পরিচিতি গড়ে উঠেছিল। অধিনায়ক ও খেলোয়াড় তিনি হিসেবে সংযত ও সংযমী। কোনও কারনে অসন্তুষ্ট হলে সহ খেলোয়াড়দের হাত-পা ছুঁড়ে চেঁচিয়ে কিছু বলতে শোনা যায়নি তাঁকে। তা বলে পরিকল্পনার বাইরে গিয়ে কিছু ভুল করলে কোনও খেলোয়াড়কে কি কিছু তিনি বলতেন না?

নয়াদিল্লি: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ক্যাপ্টেন কুল হিসেবে পরিচিত ছিলেন। বরফ শীতল মস্তিষ্কের জন্যই তাঁকে অনুরাগীদের কাছে তাঁর এই পরিচিতি গড়ে উঠেছিল। অধিনায়ক ও খেলোয়াড় তিনি হিসেবে সংযত ও সংযমী। কোনও কারনে অসন্তুষ্ট হলে সহ খেলোয়াড়দের হাত-পা ছুঁড়ে চেঁচিয়ে কিছু বলতে শোনা যায়নি তাঁকে। তা বলে পরিকল্পনার বাইরে গিয়ে কিছু ভুল করলে কোনও খেলোয়াড়কে কি কিছু তিনি বলতেন না? এর উত্তর জানালেন ভারতীয় দলের পেস বোলিং বিভাগের অন্যতম স্তম্ভ মহম্মদ শামি। ধোনি প্রকাশ্যে কিছু না বলে আড়ালে সতীর্থকে নিজের বিরক্তির কথা বুঝিয়ে দিতেন। এমনই একটি ঘটনার কথা জানিয়েছেন শামি। ২০১৪-র নিউজিল্যান্ড সফরে অপ্রয়োজনে বাউন্সার দেওয়ায় তাঁকে বেশ কড়া কথা শুনিয়ে দিয়েছিলেন তত্কালীন অধিনায়ক ধোনি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের ওই ঘটনার কথা বাংলা দলের সহ খেলোয়াড় মনোজ তিওয়ারির সঙ্গে ইনস্টাগ্রাম সেশনে জানিয়েছেন শামি। মাঠে ধোনি কখনও তাঁকে বকাঝকা করেছিলেন কিনা, তা শামির কাছ থেকে জানতে চেয়েছিলেন মনোজ।এর উত্তরে ওই ঘটনার কথা বলেন শামি। ওয়েলিংটনের ওই টেস্টে নিউজিল্যান্ড  অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলাম তাঁর কেরিয়ারের সর্বোচ্চ ৩০২ রান করেছিলেন। ম্যাকুলামে রান যখন ১৪, তখন শামির বলে তাঁর ক্যাচ ফস্কেছিলেন বিরাট কোহলি। এর বড়সড় মাশুল চোকাতে হয়েছিল ভারতীয় দলকে। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ওই দিন তো বটেই পরের দিন পর্যন্ত বাইশ গজে দাপট দেখিয়েছিলেন। হারের মুখ থেকে দলকে টেনে তুলে ওই টেস্ট ড্র করতে সাহায্য করেছিল ম্যাকুলামের ওই ইনিংস। শামি বলেছেন, ম্যাকুলামের ক্যাচ পড়ার মনে হয়েছিল, ঠিক আছে, খুব তাড়াতাড়িই ওকে ফেরত পাঠাব। কিন্তু ও পরের দিন লাঞ্চ পর্যন্ত ব্যাট করে। সেদিন ও চা-পর্যন্ত ব্যাট করে। আমি বিরাটকে বললাম, কেন ক্যাচ ফেলেছিল বল তো। ম্যাকুলামের ক্যাচ পড়ায় এমনিতে হতাশ ছিলেন শামি। এর ওফর আমার চতুর্থ দিন লাঞ্চের আগে অন্য এক ব্যাটসম্যানের ক্যাচ ফস্কায়। ক্ষুব্ধ শামি এরপর একটা বাউন্সার করেন, যা উইকেটরক্ষক ধোনির মাথার ওপর দিয়ে সীমানার বাইরে চলে যায়। লাঞ্চের জন্য যখন সবাই ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন মাহি শামির কাছে আসেন। শামি জানিয়েছেন, মাহি ভাই আমার কাছে এসে বলল, আমি জানি ক্যাচ পড়েছে। কিন্তু তোমার শেষ বলটা ঠিকঠাক করা উচিত ছিল। আমি বললাম, বলটা হাতছুট হয়ে যায়। এরপর বেশ কড়া গলায় মাহি ভাই আমাকে বলে, দেখ ভাই, অনেক লোক আমার সামনে এসেছে। অনেক লোক এসে খেলে গিয়েছে। একদম মিথ্যে বলো না। আমি তোমার সিনিয়র, অধিনায়কও। এভাবে অন্য কাউকে বোকা বানাতে পারো, আমাকে নয়।

সেরা শিরোনাম

India A vs Australia A: ব্যর্থ পাতিদারের লড়াই, রান তাড়া করে অস্ট্রেলিয়া এ দলের কাছে নিজেদের ডেরায় ফের হারল ভারত এ
ব্যর্থ পাতিদারের লড়াই, রান তাড়া করে অস্ট্রেলিয়া এ দলের কাছে নিজেদের ডেরায় ফের হারল ভারত এ
IND vs WI 2nd T20I Live: দ্বিতীয় টি-২০-তে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ়ের, অপরিবর্তিত ভারত
দ্বিতীয় টি-২০-তে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ়ের, অপরিবর্তিত ভারত
IND vs WI: শুরুতে সঞ্জু, শেষে শ্রেয়স-তিলকের বিধ্বংসী পার্টনারশিপে রাঁচিতে রানের পাহাড়ে ভারতীয় দল
IND vs WI: শুরুতে সঞ্জু, শেষে শ্রেয়স-তিলকের বিধ্বংসী পার্টনারশিপে রাঁচিতে রানের পাহাড়ে ভারতীয় দল
IND vs WI: জুটি ভেঙে গিয়েছে, মন খারাপ ভারতীয় ক্রিকেটারের, সঙ্গীর রেকর্ড ছাপিয়ে গিয়েও খুশি নন
জুটি ভেঙে গিয়েছে, মন খারাপ ভারতীয় ক্রিকেটারের, সঙ্গীর রেকর্ড ছাপিয়ে গিয়েও খুশি নন

ভিডিও

BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা
Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ
CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Sudip Bandyopadhyay |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget