এক্সপ্লোর

হরভজনের পরিবর্ত হিসেবে কোনও অলরাউন্ডারকে নিতে পারে সিএসকে, নজরে বাংলার মনোজ

সুরেশ রায়না ও হরভজন সিংহের পরিবর্তে কাদের দলে নিতে পারে চেন্নাই সুপার কিংস? পর্যালোচনা করলেন কুন্তল চক্রবর্তী।

নয়াদিল্লি: আইপিএল-এ তিনবারের চ্য়াম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এই প্রতিযোগিতার ইতিহাসে অন্যতম সফল মহেন্দ্র সিংহ ধোনির দল। কিন্তু এবারের আইপিএল শুরু হওয়ার আগেই চাপে ধোনিরা। সংযুক্ত আরব আমিরশাহিতে তাঁরা পা রাখার পরেই দলের দুই ক্রিকেটার ও ১১ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এর জেরে সিএসকে-র সদস্যদের কোয়ারেন্টিনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। ফলে তাঁদের প্রস্তুতি ধাক্কা খেয়েছে। এরই মধ্যে ব্যক্তিগত সমস্যায় দেশে ফিরে এসেছেন দলের অন্যতম সেরা ক্রিকেটার সুরেশ রায়না। এরপর অভিজ্ঞ অফ-স্পিনার হরভজন সিংহও জানিয়ে দিয়েছেন, তিনি ব্যক্তিগত সমস্যায় দলে যোগ দিতে পারছেন না। রায়না ও হরভজনের মতো দুই অভিজ্ঞ ও সফল ক্রিকেটারকে ছাড়া খেলতে হলে নিঃসন্দেহে চাপে পড়ে যাবে সিএসকে। এই দুই ক্রিকেটারের পরিবর্ত হিসেবে কাদের নেওয়া হবে, সেটা এখনও স্পষ্ট নয়। ক্রিকেটমহলে জল্পনা অব্যাহত। সিএসকে-র অন্দরমহলের খবর, মালিক এন শ্রীনিবাসন রায়নার দেশে ফিরে আসা নিয়ে কটাক্ষ করলেও, সেটা বড় আকার ধারণ করেনি। শ্রীনিবাসন ও রায়না দু’জনেই বুঝিয়ে দিয়েছেন, তাঁরা এই ঘটনার রেশ বেশিদূর টেনে নিয়ে যেতে চান না। তাছাড়া ধোনির সঙ্গে রায়নার ব্যক্তিগত সম্পর্ক একটা বড় ফ্যাক্টর। তাই আইপিএল-এর প্রথম কয়েকটি ম্যাচ না খেললেও, পরের দিকে সিএসকে শিবিরে যোগ দিতে পারেন রায়না। তিনি সেই ইঙ্গিতও দিয়েছেন। তাই আপাতত রায়নার পরিবর্ত হিসেবে কাউকে নেওয়ার কথা ভাবছে না সিএসকে ম্যানেজমেন্ট। তবে হরভজনের বিকল্প হিসেবে কাকে নেওয়া হবে, সে বিষয়ে ভাবনাচিন্তা চলছে। মুম্বই ইন্ডিয়ান্স থেকে সিএসকে-তে যোগ দেওয়ার পর দুই মরসুমে হরভজন বেশ ভাল পারফরম্যান্স দেখান। ২৪ ম্যাচে তিনি ২৩টি উইকেট নেন। তাঁর ইকনমি রেট বেশ ভাল। টি-২০ ফর্ম্যাটে উইকেট নেওয়ার চেয়েও রান আটকানো বেশি গুরুত্বপূর্ণ। সেখানে হরভজনের পারফরম্যান্স নজরকাড়া। ফলে এই অভিজ্ঞ অফ-স্পিনারের অভাব অনুভব করবে সিএসকে। তবে ধোনির হাতে স্পিনারের অভাব নেই। রবীন্দ্র জাডেজা, ইমরান তাহির, কর্ণ শর্মা, মিচেল স্যান্টনারের মতো ভালমানের স্পিনার আছেন। এছাড়া ২০১৮-১৯ মরসুমে রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়া তরুণ বাঁ হাতি স্পিনার রবিশ্রীনিবাসন সাই কিশোরও আছেন সিএসকে-তে। ফলে হরভজনের পরিবর্তে কোনও স্পিনারকেই যে নেওয়া হবে, এমন না-ও হতে পারে। বরং কোনও অলরাউন্ডারকে নেওয়া হতে পারে। সিএসকে-র নজরে এখন যে দুই অলরাউন্ডার, তাঁদের মধ্যে এক দুই নম্বরে রয়েছে যথাক্রমে ইউসুফ পঠান ও মনোজ তিওয়ারির নাম। এবার কোনও দল পাননি ইউসিফ। আইপিএল-এ তাঁর রেকর্ড বেশ ভাল। এই অভিজ্ঞ মারকুটে ব্যাটসম্যান অফ-স্পিনও করেন। বাংলার মনোজের আবার প্লাস পয়েন্ট হল, তাঁর ব্যাটিংয়ের হাত ভাল, অফ-স্পিন, লেগ-স্পিন দুটোই করতে পারেন, এরই সঙ্গে তাঁর ফিল্ডিং দুর্দান্ত। আইপিএল-এ বেশ কয়েকবার ম্যাচ উইনারের ভূমিকায় দেখা গিয়েছে মনোজকে। ফলে এই দুই ক্রিকেটারের মধ্যে যে কোনও একজনকে ধোনির দলে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। জলজ সাক্সেনার দিকেও নজর রয়েছে চেন্নাইয়ের। কেরলের এই অলরাউন্ডার সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে অন্যতম সেরা পারফরম্যান্স দেখিয়েছেন। ৬,০০০-এর বেশি রান করার পাশাপাশি তিনি ৩৫০-র কাছাকাছি উইকেটও নিয়েছেন। সিএসকে-তে কাদের নেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেন মূলত কোচ ও অধিনায়ক। বিশেষ করে ধোনির মতামতের উপর অনেককিছু নির্ভর করে। ফলে এবারও তিনিই হয়তো হরভজনের পরিবর্ত ক্রিকেটারকে দলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সেরা শিরোনাম

Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget