এক্সপ্লোর

Yashasvi Jaiswal-Ishan Kishan: একসঙ্গে দুজনের টেস্ট অভিষেক! যশস্বীর সঙ্গে ভরসা ঈশানেও

Team India: দুই তরুণের ওপর আস্থা রাখল ভারতের থিঙ্ক ট্যাঙ্ক।

ডমিনিকা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দল কি নতুন প্রজন্মের সন্ধান দেবে?

প্রত্যাশামতোই টেস্ট অভিষেক হচ্ছে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)। যিনি রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ভারতীয় ইনিংস ওপেন করবেন। সেই সঙ্গে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে ঈশান কিষাণেরও (Ishan Kishan)। উইকেটকিপার হিসাবে কে এস ভরত (K S Bharat) নয়, কিষাণের ওপর ভরসা দেখাল ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্ক।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় দল তিন পেসার হিসাবে খেলাচ্ছে মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও জয়দেব উনাদকটকে। দুই স্পিনার হিসাবে খেলছেন আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজা।

টসের পর রোহিত শর্মা বলেছেন, 'আমাদের সফর শুরু হয়েছিল বার্বাডোজে। সেখানে একটা প্র্যাক্টিস ম্যাচ খেলেছিলাম। এখানে পৌঁছে বৃষ্টির মধ্যে প্র্যাক্টিসে বিঘ্ন ঘটলেও ভালই প্রস্তুতি নিয়েছি। টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের ফাইনালে কারা খেলবে, সেটা নির্ধারিত হতে এখনও বছর দুয়েক সময় লাগবে। আমরা ধারাবাহিক ক্রিকেট খেলেছি বলেই পরপর দুবার ফাইনাল খেলেছি। সেই ছন্দই বজায় রাখতে চাই। দলে অনেক নতুন মুখ এসেছে। গত দুটি ফাইনাল থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এবারের সাইকেলটাও আলাদা হবে না।'

দুই অভিষেককারী ক্রিকেটারের দিকে অধিনায়কের বার্তা, মাঠে নেমে খেলা উপভোগ করো। রোহিত বলেছেন, 'চাইব ওরা খেলাটা উপভোগ করুক। ওরা স্নায়ুর চাপে থাকবে। তবে আমরা নিশ্চিত করতে চাইব যাতে ওরা মাঠে নেমে উপভোগ করার মতো সুযোগ পায়। ওদের দক্ষতা রয়েছে। আশা করছি ওদের সব ধরনের সুবিধা ও স্বাচ্ছন্দ্য দিতে পারব।'

 

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, ঈশান কিষাণ, আর অশ্বিন, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাট ও মহম্মদ সিরাজ।           

আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন       

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget