এক্সপ্লোর

চ্যাপেলকে কোচ বাছার সময় যে ভুল করেছিলাম, তা আর করব না: সৌরভ

কলকাতা: এর আগে কোচ বাছতে গিয়ে নিজের হাত নিজেই পুড়িয়েছিলেন। এবার আর সেই ভুল করবেন না। এ কথা বললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ভবিষ্যতে ভারতের কোচ হওয়ার ইচ্ছের কথাও জানালেন তিনি।  টিম ইন্ডিয়ার নতুন কোচ বাছাইয়ের দায়িত্ব এবার তাঁর হাতে এসেছে। তাই যথেষ্ট সাবধানী সৌরভ। ২০০৫-এ দলের কোচ হিসেবে গ্রেগ চ্যাপেলকে বেছে নেওয়ার প্রসঙ্গ টেনে সৌরভ বলেছেন, সে বার বড় গোলমাল হয়ে গিয়েছিল। উল্লেখ্য, ২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত ভারতীয় দলের কোচ ছিলেন চ্যাপেল। তাঁর সঙ্গে সৌরভের সম্পর্ক শুরু থেকেই তিক্ত হয়ে পড়ে। কোচের সঙ্গে গণ্ডগোলের জেরে ভারতের অন্যতম সেরা অধিনায়ককে তাঁর পদ হারাতে হয়েছিল। তাঁর বই ‘এ সেঞ্চুরি ইজ নট এনাফ’ সংক্রান্ত অনুষ্ঠানে সৌরভ বলেছেন,  ‘আমি একবার কোচ বাছাইয়ের সুযোগ পেয়েছিলাম। আমি মনে করি, ২০০৫-এ (চ্যাপেলকে নিয়োগের সময়) গোলমাল করে ফেলেছিলাম।এবার আমাকে আরও একটা সুযোগ দেওয়া হয়েছে। একবার আমি কোচ পদের জন্য (চ্যাপেলের) ইন্টারভিউ নিয়েছিলাম।সেটা আদৌ ভালো হয়নি’। এবার বোর্ডের পরামর্শদাতা কমিটি কোচ বাছাইয়ের কাজটা খুবই সুচারুভাবে করবে বলে আশা প্রকাশ করেছেন প্রাক্তন এই বাঁ হাতি ব্যাটসম্যান। তিনি বলেছেন, এবার কাজটা ভালোভাবে করতে পারব বলে আশা করছি..সৌভাগ্যবশত এবার সচিন, লক্ষ্ণণ, বোর্ড সচিব (অজয় শিরকে) এবং প্রেসিডেন্ট (অনুরাগ ঠাকুর)-এর সমর্থন পেয়েছি। আমরা একসঙ্গে সঠিক ব্যক্তিকেই বেছে নিতে পারব। কোচ বাছাইয়ের কাজটা যে খুব একটা সহজ নয়, তাও স্পষ্ট হয়ে গিয়েছে সৌরভের কথায়। তিনি বলেছেন, গতকাল তাঁকে বিনিদ্র রাত কাটাতে হয়েছে। ইংল্যান্ডের লর্ডসে কুড়ি বছর আগে টেস্ট অভিষেকের আগে যেমন অনুভূতি হয়েছিল, এখনও সেরকমই হচ্ছে বলে জানালেন সৌরভ। ঘুম না হওয়ায় ইউটিউবে অভিষেক টেস্টে সেঞ্চুরির ভিডিও দেখেন তিনি। ১২ মিনিটের ওই ভিডিও দেখে ঘুমিয়ে পড়েন তিনি। সৌরভ বলেছেন, ‘যে কোনও মানুষের মতো আমিও কাজে সফল হতে চাই। লর্ডসের সেই বিকেলে আমার মধ্যে এই বিশ্বাস জন্মেছিল যে, আমি যদি কঠোর পরিশ্রম করি, তাহলে আরও ১০ বছর খেলতে পারব। লর্ডসে সেঞ্চুরির পর প্রথম সাংবাদিক বৈঠকটা এখনও আমার মনে আছে। প্রথম প্রশ্নটাই ছিল, সমালোচকদের জবাব দিলেন? এর কী জবাব দেওয়া যায়। আমার কিন্তু প্রথমেই মনে হয়েছিল যে, আমি ওই লেভেলটায় বিলং করি’।

সেরা শিরোনাম

Harmanpreet Kaur: বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর
বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর
Sachin Tendulkar: শিক্ষক দিবসে দারুণ ঘোষণা সচিনের, প্রয়াত বাবার নামে শুরু করলেন ফেলোশিপ
শিক্ষক দিবসে দারুণ ঘোষণা সচিনের, প্রয়াত বাবার নামে শুরু করলেন ফেলোশিপ
INDW vs PAKW: বল হাতে শ্রী, প্রেমাদের বিধ্বংসী স্পেল, হেসেখেলে পাকিস্তানকে হারালেন হরমনপ্রীতরা
বল হাতে শ্রী, প্রেমাদের বিধ্বংসী স্পেল, হেসেখেলে পাকিস্তানকে হারালেন হরমনপ্রীতরা
INDW vs PAKW Live: মহিলাদের এশিয়া কাপেও পাক বধ ভারতের
মহিলাদের এশিয়া কাপেও পাক বধ ভারতের

ভিডিও

Paresh Ram Das: ক্যানিং পূর্বের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে উঠল নির্যাতনের অভিযোগ
Humayun Kabir News: ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ | ABP
Jadavpur University News: ক্যাম্পাসের দেওয়ালে নতুন স্লোগান লিখল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
B.Ed College Scam News : শুধু নিয়োগ নয়, শিক্ষক হওয়ার বাধ্যতামূলক ডিগ্রি B.Ed-এও দুর্নীতির ছায়া? |ABP
Abhishek Banerjee : বাজারদরের অনেক কম টাকা সিকিউরিটি ডিপোজিট দেওয়া হয়, দাবি মালিকপক্ষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget