এক্সপ্লোর

নকআউটে সাফল্যের বিচারে মেসি-রোনাল্ডোকে টেক্কা নেইমারের

নয়াদিল্লি: রাশিয়ায় বিশ্বকাপ! অঘটনের বিশ্বকাপ!ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন মেসি।দলকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ রোনাল্ডোও!ফুটবল ভক্তদের এখন যাবতীয় আশা-ভরসা নেইমারকে ঘিরে! ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিডের ছোঁয়ায় সামারায় সাম্বা-জাদু। লন্ডভন্ড মেক্সিকান ডিফেন্স!! ভোলগা-পারে নেইমার যা করলেন, তাতে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসলেন ফুটবল ভক্তরা! রোনাল্ডো, মেসিদের নকআউটের ফাঁড়া, ছুঁতে পারল না ব্রাজিলের ১০ নম্বরকে। রাশিয়া বিশ্বকাপে ৪ ম্যাচে মেসির গোল সংখ্যা ১।৪ ম্যাচে একটি হ্যাটট্রিক-সহ রোনাল্ডোর গোল সংখ্যা ৪। আর নেইমার ৪ ম্যাচে গোল করেছেন ২টি। বিশ্বকাপের নকআউটে সাফল্যের বিচারে মেসি-রোনাল্ডোকে টেক্কা দিচ্ছেন প্যারি সাঁ জাঁ-র প্লে মেকার নেইমার। পরিসংখ্যান বলছে, ২০০৬ থেকে ২০১৮, এই ৪টি বিশ্বকাপের, ৮টি নক আউট ম্যাচে প্রায় ৭৬০ মিনিট মাঠে থেকেও একটিও গোল পাননি মেসি। নিষ্প্রভ রোনাল্ডোও। চারটি বিশ্বকাপে সব নকআউট ম্যাচ মিলে মোট ৫১৪ মিনিট খেলেও রোনাল্ডোর গোলসংখ্যা মেসির মতোই শূন্য। আর দলের যখন প্রয়োজন, তখনই জ্বলে উঠলেন নেইমার। নিজে গোল করলেন, ফার্মিনহোকে দিয়ে গোল করালেন। নকআউটের প্রথম পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে তুললেন দলকে। ব্রাজিল-আর্জেন্তিনার সঙ্গে বাঙালির আবেগের সম্পর্ক। বিশ্বকাপ এলেই বাঙালি আড়াআড়ি বিভক্ত। কেউ সাম্বা জাদুর ভক্ত। কেউ নীল-সাদার স্রোতে গা ভাসান। কেউ গলা ফাটান মেসির হয়ে। কেউ চান নেইমারের জয়। রোনাল্ডোর ব্যক্তিগত নৈপুণ্যের ভক্তও আছেন অনেকে। কিন্তু, এবার মেসি, রোনাল্ডো বিদায়ের পর তাঁদের সব আশা-ভরসা নেইমারই!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget