এক্সপ্লোর

World Cup : হারের হ্যাটট্রিক বিধ্বস্ত পাক শিবির, বিশ্বকাপের সেমিফাইনালে কি পৌঁছতে পারবে বাবররা ?

Pakistan : দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ চারটি ম্যাচ পাকিস্তানের।

মুম্বই : ভারত, অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান। বিশ্বকাপের (World Cup) মঞ্চে টানা তিন ম্যাচে হেরেছে পাকিস্তান (Pakistan)। হারের হ্যাটট্রিকের পর আপাতত ৫ ম্যাচের শেষে ঝুলিতে ৪ পয়েন্ট নিয়ে ক্রমতালিকার পাঁচ নম্বরে রয়েছে তারা। তবে বাবর আজম-শাহিদ শাহ আফ্রিদিদের দল যেভাবে ক্রমাগত ধাক্কা খাচ্ছে, তাতে আশঙ্কা তৈরি হয়েচে তাঁদের সেমিফাইনাল খেলা নিয়ে। ফর্ম-ছন্দের বিচারে পাক শিবির কার্যত ধুঁকছে। এর মাঝেই তাদের সামনে রয়েছে বেশ কয়েকটি কঠিন ম্যাচও। তাই পরিস্থিতি কোনদিকে এগোবে, সবার নজর রয়েছে সেদিকেই। 

এই অবস্থায় অঙ্কের হিসেবে অবশ্য এখনও শেষ চারের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের। পাকিস্তানের হাতে রয়েছে আরও চারটি ম্যাচ। সোজা হিসেব জানাচ্ছে, সবকটি ম্যাচে জিতলে পয়েন্টের ভিত্তিতে প্রথম চার দলের মধ্যে থেকে শেষ চারে পৌঁছতে কোনও সমস্যা হবে না তাঁদের। যদিও সবকটি ম্যাচে না জিতলেও অবশ্য শেষ চারে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। গত বিশ্বকাপে ১১ পয়েন্ট নিয়ে নেট রান রেটের ভিত্তিতে এগিয়ে থেকে পাকিস্তানকে টেক্কা দিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল নিউজিল্যান্ড। তাই শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতে ১০ পয়েন্ট নিয়েও শেষপর্যন্ত শেষ চার পাকা করে ফেলতেই পারে পাকিস্তান। তবে সেক্ষেত্রে হারের হ্যাটট্রিকের ধাক্কা কাটিয়ে প্রবলভাবে ঘুরে দাঁড়াতে হবে পাক ব্রিগেডকে।

অঙ্কের বিচার কষলে এখনও কোনও দলই অবশ্য ছিটকে যায়নি সেমিফাইনালের অঙ্ক থেকে। তবে যে দৌড়ে ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা বেশ খানিকটা এগিয়ে রয়েছে। চতুর্থ দেশ হিসেবে সেমির দৌড়ে এই মুহূর্তের বিচারে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে রয়েছে অস্ট্রেলিয়া। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এই মুহূর্তে লিগ টেবিলের সবথেকে নিচে। তবে তাঁদের এখনই বাদ দেওয়া যায় না সেমির দৌড় থেকে। এদিকে, প্রথমে ইংল্যান্ড ও তারপর পাকিস্তানকে হারিয়ে স্বপ্নের দৌড় জারি রাখা আফগানিস্তান কোনও চমক দেয় কি না, সেদিকেও থাকবে নজর। 

একঝলকে বিশ্বকাপের গ্রুপ পর্বের পাকিস্তানের বাকি ম্যাচগুলি- দক্ষিণ আফ্রিকার বনাম পাকিস্তান ( চেন্নাই , ২৭ অক্টোবর), বাংলাদেশ বনাম পাকিস্তান (কলকাতা, ৩১ অক্টোবর), নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ( ব্যাঙ্গালুরু, ৪ নভেম্বর), ইংল্যান্ড বনাম পাকিস্তান (কলকাতা, ১১ নভেম্বর)।                   

আরও পড়ুন- 'সার্জিকাল স্ট্রাইক' থেকে 'বেইজ্জতি' আফগানদের কাছে হেরে মিম-বিদ্ধ পাকিস্তান ক্রিকেট দল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL Qualifier 2 Live: অধিনায়কোচিত শতরান হাঁকালেন শুভমন গিল, সহজেই রাজস্থানকে হারিয়ে আইপিএলের ফাইনালে গুজরাত
অধিনায়কোচিত শতরান হাঁকালেন শুভমন গিল, সহজেই রাজস্থানকে হারিয়ে আইপিএলের ফাইনালে গুজরাত
GT vs RR Match Highlights: বৈভবের তাণ্ডব ব্যর্থ করে ঝোড়ো সেঞ্চুরি শুভমনের, রাজস্থানকে হারিয়ে আইপিএল ফাইনালে গুজরাত
বৈভবের তাণ্ডব ব্যর্থ করে ঝোড়ো সেঞ্চুরি শুভমনের, রাজস্থানকে হারিয়ে আইপিএল ফাইনালে গুজরাত
Manjrekar On Jaiswal: 'নির্বাচকদের উচিৎ জয়সওয়ালের কাছে ক্ষমা চাওয়া', কেন এই কথা বললেন মঞ্জরেকর?
'নির্বাচকদের উচিৎ জয়সওয়ালের কাছে ক্ষমা চাওয়া', কেন এই কথা বললেন মঞ্জরেকর?
Bengal Cricket: স্থানীয় লিগের ম্যাচ দেখে বিরাগভাজন, জেলার ক্রিকেটারদের উপেক্ষা! ছাঁটাইয়ের পর তোপ অরিন্দমের
স্থানীয় লিগের ম্যাচ দেখে বিরাগভাজন, জেলার ক্রিকেটারদের উপেক্ষা! ছাঁটাইয়ের পর তোপ অরিন্দমের

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget