এক্সপ্লোর

WC Qualifier: ওয়ান ডে-তে প্রথমবার চারশোর গণ্ডি পেরলো জিম্বাবোয়ে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়

Zimbabwe vs USA: ৩০৪ রানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল জিম্বাবোয়ে। প্রথমে ব্যাট করতে নেমে বোর্ডে ৪০৮ রান তুলে নেয় জিম্বাবোয়ে। জবাবে ১০৪ রানে অল আউট হয়ে যায় যুক্তরাষ্ট্র। 

হারারে: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচেই সোমবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নেমেছিল জিম্বাবোয়ে। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার চারশো রান বোর্ডে তুলে নিল তারা। ম্যাচেও ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক বড় জয় ছিনিয়ে নিল জিম্বাবোয়ে। ৩০৪ রানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল জিম্বাবোয়ে। প্রথমে ব্যাট করতে নেমে বোর্ডে ৪০৮ রান তুলে নেয় জিম্বাবোয়ে। জবাবে ১০৪ রানে অল আউট হয়ে যায় যুক্তরাষ্ট্র। 

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন যুক্তরাষ্ট্র অধিনায়ক। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে বোর্ডে ৪০৮ রান তুলে নেয় জিম্বাবোয়ে। ১০১ বলে ১৭৪ রানের ইনিংস খেলেছিলেন সিন উইলিয়ামস। ২১টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। জে গুম্বি ৭৮ রানের ইনিংস খেলেন। মিডল অর্ডারে সিকান্দার রাজা ৫টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ২৭ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। রায়ান ব্রাল ১৬ বলে ৪৭ রান করেন ৩টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে বোর্ডে ৪০৮ রান তুলে নেয় জিম্বাবোয়ে। 

জবাবে রান তাড়া করতে নেমে ১০৪ রানে অল আউট হয়ে যায় যুক্তরাষ্ট্র। ২৫.১ ওভারেই পুরো দল অল আউট হয়ে যায়। যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক পরাদকার ২৪ রান করেন। ২১ রান করেন জশদীপ সিংহ। জিম্বাবোয়ের হয়ে রিচার্ড নাগারাভা ও সিকান্দার রাজা সর্বোচ্চ ২ টো করে উইকেট নেন।

এর আগে, জিম্বাবোয়ের ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন সিকন্দর রাজা। ওয়ান ডে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩১৬ রান তাড়া করে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল জিম্বাবোয়ে । মাত্র ৫৪ বলে সেঞ্চুরি করে জিম্বাবোয়ের জয়ের নায়ক হয়েছিলেন রাজা।

অক্টোবর-নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ান ডে বিশ্বকাপ। বিশ্বকাপের মূলপর্বে এখনও দুটি জায়গা বাকি রয়েছে। আর সেই দুটি জায়গা নিশ্চিত করতেই জিম্বাবোয়ের মাটিতে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ চলছে। সেখানেই আয়োজক দেশ একেবারে ধুন্ধুমার ব্যাটিংয়ের নজির গড়ে ফেলল। অতি আক্রমণাত্মক ক্রিকেটে দুই দিনের ব্যবধানেই চলল রেকর্ড ভাঙা-গড়ার খেলা। জিম্বাবোয়ের হয়ে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম শতরান করার নজির দু'দিন আগেই করেছিলেন বাঁহাতি ব্যাটার শন উইলিয়ামস। এবার সেই নজির ভেঙে দিলেন আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলা অলরাউন্ডার সিকন্দর রাজা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: কখনও দরপত্র চাওয়া হয়নি, CAB-র দাবি উড়িয়ে বললেন মাটি সরবরাহকারীরা, বাংলার ক্রিকেটে অস্বস্তি
কখনও দরপত্র চাওয়া হয়নি, CAB-র দাবি উড়িয়ে বললেন মাটি সরবরাহকারীরা, বাংলার ক্রিকেটে অস্বস্তি
Mountaineers Death: পাহাড় জয় করতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি, উদ্ধার তিন পর্বতারোহীর দেহ, উদ্বিগ্ন পিয়ালি
পাহাড় জয় করতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি, উদ্ধার তিন পর্বতারোহীর দেহ, উদ্বিগ্ন পিয়ালি
Neeraj Chopra: কনকনে ঠান্ডা আর দামাল হাওয়াকে বশ করে নীরজের রুপো, জ্যাভলিনে চমক যশবীরের ব্রোঞ্জ
কনকনে ঠান্ডা আর দামাল হাওয়াকে বশ করে নীরজের রুপো, জ্যাভলিনে চমক যশবীরের ব্রোঞ্জ
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget