এক্সপ্লোর

World Cup Roundup: বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ ইতালির, উত্তর মেসিডোনিয়ার কাছে হেরে বিদায়

Italy Knocked Out: চার বছর আগেও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। 

নয়া দিল্লি: বিশ্বকাপের বাছাইপর্বের প্লে-অফ সেমিফাইনালে অপ্রত্যাশিতভাবে স্বপ্নভঙ্গ ইতালির। উত্তর মেসিডোনিয়ার কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপের মঞ্চ থেকেই বিদায় আজ্জুরিদের। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইতালি। উত্তর মেসিডোনিয়ার কাছে হেরেই শেষ হল ইতালির বিশ্বকাপ মিশন।        

পুরো ম্যাচ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে উত্তর মেসিডোনিয়ার স্ট্রাইকার আলেক্সান্দার ত্রায়কোভস্কির করা গোলেই বিশ্বকাপে খেলার স্বপ্ন চুরমার হয় ইউরো চ্যাম্পিয়ন ইতালির। পালের্মোর স্তাদিও রেঞ্জো বারবেরায় বিশ্বকাপ বাছাই পর্বের প্রি প্লে-অফ ম্যাচে ইতালিকে ১-০ গোলে হারাল উত্তর মেসিডোনিয়া। চার বছর আগেও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বাদ পড়েছিল ইতালি।                           

এদিকে, এই ম্যাচের পরিসংখ্যান বিচার করলে দেখা যায়, ৬৬ শতাংশ সময় বল পায়ে রেখে মোট ৩২টি শট নিয়েছে ইতালি। প্রথমার্ধেই ছিল ১৫টি। সেখানে গোল তো দূরের কথা মাত্র ৫টি রাখতে পেরেছে লক্ষ্যে। তবে রক্ষণের ক্ষেত্রে ইতালিয়ান ফরোয়ার্ডদের আটকে রাখেন মেসিডোনিয়ার ডিফেন্ডাররা। প্রাথমিকভাবে ইতালি রক্ষণাত্মক খেললেও  রবার্তো মানচিনির অধীনে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে।            

যদিও মেসিডোনিয়া খেলতে থাকে তাদের ছন্দেই।  আচমকা আক্রমণে করা এক গোলেই প্লে অফের ফাইনালে ওঠে মেসিডোনিয়া। ১৯৫৮ সালে প্রথমবার বিশ্বকাপে খেলতে ব‍্যর্থ হয় ইতালি। সুইডেনের কাছে হেরে ২০১৮ বিশ্বকাপে খেলতে পারেনি সবশেষ ২০০৬ সালে শিরোপা জেতা দলটি। এবার স্বপ্ন ভাঙল পালের্মোতে।                         

ম্যাচ শেষে ইতালির মিডফিল্ডার জরগিনহো বলেন, "আমাদের কাছে বড় হতাশার। আমরা সবসময় ম্যাচে জেতার মুহূর্ত তৈরি করে গিয়েছি এবং বিপক্ষের ওপর আক্রমণ শানিয়ে গিয়েছি। কিন্তু আমরা শেষ করতে পারিনি। বিশেষ করে কাউকে দোষারোপ করার সময় নয়। এটাই আসল বাস্তব। আমরা আমাদের কাজটি করতে পারিনি।" প্রসঙ্গত, চোট সমস্যার কারণে দুই ডিফেন্ডারকে ছাড়াই মাঠে নামে ইতালি। রক্ষণভাগ তাই কিছু হলেও সমস্যায় ছিল। এর পরে প্লে অফে মুখোমুখি হতে চলেছে পর্তুগাল ও মেসিডোনিয়া।    
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget