এক্সপ্লোর

পাক শ্যুটারদের ভিসা না দেওয়ার জের, সমস্ত জাতীয় ফেডারেশনকে ভারতের সঙ্গে আদানপ্রদান বন্ধ রাখতে বলল বিশ্ব কুস্তি সংস্থা

নয়াদিল্লি: ভারতীয় কুস্তি ফেডারেশন (ডব্লুএফআই)-র সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করতে সমস্ত জাতীয় ফেডারেশনগুলিকে বলল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (ইউডব্লুডব্লু)। সম্প্রতি বিশ্বকাপে পাকিস্তানে শ্যুটারদের ভিসা না দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে কুস্তির আন্তর্জাতিক সংস্থা ইউডব্লুডব্লু। পাক শ্যুটারদের ভিসা দিতে অস্বীকারের ঘটনার পর আন্তজার্তিক অলিম্পিক কমিটি ভারতের সঙ্গে আগামী কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন সংক্রান্ত আলোচনা সাসপেন্ড করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ডব্লুএফআই সূত্রে খবর, ইউডব্লুডব্লু সমস্ত স্বীকৃতি ও সহযোগী জাতীয় কুস্তি ফেডারেশনগুলিকে ভারতীয় কুস্তি ফেডারেশনকের সঙ্গে সব ধরনের আলোচনা ও সম্পর্ক বন্ধ করার সুপারিশ করেছে। এ বিষয়ে ডব্লুএফআই সভাপতি ব্রিজ ভূষণ শরণ বা সচিব বিনোদ তোমর-কারুরই প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত মাসে দিল্লিতে বিশ্বকাপে পাক শ্যুটারদের ভিসা দিতে অস্বীকারের ঘটনায় কোনও আন্তর্জাতিক ইভেন্ট বা অলিম্পিক আয়োজনের সুযোগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। আইওসি ভারতের সঙ্গে এ ধরনের সমস্ত আলোচনা সাসপেন্ড করেছে এবং বড় কোনও টুর্নামেন্ট ভারতে যাতে না হয়, তার সুপারিশ করেছে। পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত পাক শ্যুটারদের ভিসা দিতে অস্বীকার করেছিল। এর ফলে এই ইভেন্টে পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তলে দুটি অলিম্পিক কোটা বাতিল করেছিল আইওসি। ইউডব্লুডব্লু-র নির্দেশিকা ভারতীয় কুস্তিগীরদের ওপর কী প্রভাব ফেলে সেটাই এখন দেখার। বুলগেরিয়ায় ড্যান কোলোভ সদ্যসমাপ্ত ইভেন্টে ভারতীয় কুস্তিগীররা দারুণ পারফর্ম করে দুটি সোনা ও দুটি রূপোর পদক জিতে নেয়। বজরং পুনিয়া ও পূজা ঢান্ডা সোনা ও সাক্ষী মালিক ও বীনেশ ফোগাত রূপো জেতেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget