এক্সপ্লোর

DC-W vs RCB-W, 1 Innings Highlights: ওপেনিংয়ে শেফালি-ল্যানিংয়ের দাপট, আরসিবিকে ২২৪ রানের টার্গেট দিল দিল্লি

WPL 2023, DC-W vs RCB-W: দিল্লির ওপেনাররাই ১৬২ রানের পার্টনারশিপ গড়েন। মেগ ল্যানিং ৭২ ও শেফালি ভার্মা ৮৪ রান করেন।

মুম্বই: নিজেদের ডব্লিউপিএলের (WPL 2023) প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে দুই ওভারের বিনিময়ে ২২৩ রান তুলল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। মারিজানে কাপ ৩৯ ও জেমাইমা রডরিগেজ ২২ রানে অপরাজিত রইলেন। হায়দার নাইট নিলেন দুই উইকেট। মরসুমের প্রথম ম্যাচেই মুম্বই ২০০-র অধিক রান তুলেছিল। দ্বিতীয় ম্যাচেও রানের ধারা অব্যাহতই রইল।

শেফালি, ল্যানিংয়ের দাপট

এদিন টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক স্মৃতি মান্ধানা। তবে নতুন বলের লাভ তুলতেই পারেননি আরসিবির বোলাররা। বরং দুই দিল্লি ওপেনার শেফালি ভার্মা (Shafali Verma) ও মেগ ল্যানিং (Meg Lanning) ব্যাট হাতে আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন। ৫.৩ ওভারেই ৫০ রানের গণ্ডি পার করে ফেলে দিল্লি। শেফালির আগ্রাসী ব্যাটিংয়ের শিকার হন শোভানা আশা। নবম ওভারে তাঁর ওভারেই ২২ রান তোলে দিল্লি। শেফালি একাই ১৭ রান করেন।

শেফালি, ল্যানিংয়ের দাপটে ১০ ওভারের আগেই ১০০ রানের গণ্ডি পার করে ফেলে দিল্লি। মাত্র ৩০ বলে অর্ধশতরান পূরণ করেন ল্যানিং। দুই দিল্লির ওপেনার মিলেই ১৬২ রান যোগ করেন। শেষমেশ ইনিংসের ১৫তম ওভারে আরসিবিকে প্রথম সাফল্য এনে দেন ইংল্যান্ড অধিনায়ত হায়দার নাইট। একই ওভারে দুই দিল্লি ওপেনারকেই সাজঘরে ফেরান তিনি। মেগ ল্যানিং ৪৩ বলে ৭২ রানের ইনিংস খেলেন, ভারতের তারকা ওপেনার শেফালি ৪৫ বলে ৮৪ রান করেন।

 

জেমাইমা-কাপের পার্টনারশিপ

এই দুই তারকার ব্যাটে ভর করেই বড় রান তুলতে সক্ষম হয় দিল্লি। তবে শেষের দিকে ব্যাট হাতে জেমাইমা রডরিগেজ ও মারিজানে কাপ তৃতীয় উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। তাঁরা দুইজনে মিলে ৬০ রান যোগ করেন। এঁদের সুবাদেই ২০০ রানের গণ্ডি টপকে যায় দিল্লি। তবে মহিলাদের ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সর্বাধিক রানের রেকর্ড ভাঙা হল না। ২২৩ রানেই থামতে হল তাঁদের। আরসিবিকে নিজেদের প্রথম ম্যাচে জিততে কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। স্মৃতি মান্ধানারা এই বিরাট রান তাড়া করতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: ৫৪ বছর পর ফের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget