এক্সপ্লোর

WPL 2023: পিছিয়ে গেল ডব্লিউপিএলের উদ্বোধনী ম্যাচ শুরুর সময়, ৩০ মিনিট পর শুরু হবে খেলা

WPL: ভারতীয় সময় অনুযায়ী ৬টা ২৫ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। কিয়ারা আডবাণী ও কৃতি শ্যানন উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন।

মুম্বই: আজ থেকেই বসতে চলেছে প্রথম ডব্লিউপিএলের আসর। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত জায়ান্টস (Mumbai Indians vs Gujarat Giants)। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সন্ধে ৭.৩০টা থেকে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে পিছিয়ে দেওয়া হল ম্যাচ শুরুর সময়। নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পরেই শুরু হবে ম্যাচ।

পিছিয়ে গেল ম্যাচ

বিসিসিআইয়ের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়, 'প্রথম ম্যাচ পূর্বনির্ধারিত সময়ে শুরু হবে না। শনিবার ভারতীয় সময় ৮টা থেকে শুরু হবে ম্যাচটি। ৭.৩০টার সময় ম্যাচের টস আয়োজিত হবে। ভারতীয় সময় অনুযায়ী ৬টা ২৫ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। কিয়ারা আডবাণী ও কৃতি শ্যানন উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। এর পাশাপাশি গায়ক এপি ধিলোঁ নিজের সেরা কয়েকটি গান মঞ্চে গেয়ে দর্শকদের মাতাবেন।'

ল্যানিং সেরা

টুর্নামেন্ট শুরুর আগে বৃহস্পতিবারই দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জার্সি প্রকাশ করা হয়। ঘোষণা করা হয়ে দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের নামও। সদ্যই অস্ট্রেলিয়া ষষ্ঠবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব নিজেদের নামে করেছে। সেই দলের অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন মেগ ল্যানিং (Meg Lanning)। প্রথম ডব্লিউপিএলে (Women's Premier League 2023) অধিনায়কত্বের জয়ের জন্য তাঁর ওপরেই ভরসা রাখছে দিল্লি ক্যাপিটালস। সহ-অধিনায়ক ঘোষণা করা হয়েছে জেমাইমা রডরিগেজকে (Jemimah Rodrigues)।

আইসিসি ট্রফি জয়ের নিরিখে মেগ ল্যানিং সর্বকালের সফলতম অধিনায়ক। তাঁর নেতৃত্বেই দিল্লি ফ্রাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পাচ্ছেন জেমাইমা। তিনি কোনও রাখঢাক না করেই স্পষ্ট জানিয়ে দিলেন, ল্যানিংকে তিনি ছাড়ছেন। তাঁর থেকে যতটা সম্ভব শেখার জন্য তাঁকে সবসময় বিরক্ত করার জন্য তিনি তৈরি। 'আমি বাকিদের কথা বলতে পারব না, তবে আমি ওঁর থেকে শেখার জন্য এবং ওঁকে জ্বালাতন করার জন্য মুখিয়ে আছি। সবাই তো এমন সুযোগ পায় না। আমি এই সুযোগ পাচ্ছি, তাই এটাকে কাজে লাগাতে হবে। আমার মতে আমাদের দলের জন্য ওঁ  সেরা অধিনায়ক। কারণ দলে তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ মেলবন্ধন রয়েছে। মেগ ল্যানিংয়ের অভিজ্ঞতা এই দলকে অন্য পর্যায়ে পৌঁছে দেবে।' মত জেমাইমার।

প্রসঙ্গত, প্রথম ডব্লিউপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, গুজরাত জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ও ইউপি ওয়ারিয়ার্স- এই পাঁচটি ফ্রাঞ্চাইজি খেলবে। টুর্নামেন্টে মাত্র চারটি ডবল হেডার অর্থাৎ একদিনে দুইটি ম্যাচ আয়োজিত হবে। ডিওয়াই পাতিল ও ব্রেবোর্ন স্টেডিয়ামের প্রত্যেকটিতে ১১টি করে ম্যাচ আয়োজিত হবে। ২৪ মার্চ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে খেলা হবে এলিমিনেটর। ৬ মার্চ ব্রেবোর্নেই আয়োজিত হবে প্রথম ডব্লিউপিএলের ফাইনাল ম্যাচটি। 

আরও পড়ুন: বিরাটের গলায় রুদ্রাক্ষের মালা, পরনে ধুতি; স্ত্রী অনুষ্কাকে নিয়ে মহাকাল জ্যোতির্লিঙ্গে দিলেন পুজো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget