এক্সপ্লোর

WPL: মুম্বইয়ের বস্তি থেকে মহিলাদের ক্রিকেটে মধ্যগগনে! সিমরনের কৃতিত্বে গর্বিত বাবা-মা

Simran Shaikh: মহিলাদের আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স। ইউপি ওয়ারিয়র্স দলের অন্যতম বড় ভরসা হয়ে উঠেছেন।

মুম্বই: বয়স মাত্র ২১। আর সেই বয়সেই সকলকে ভুল প্রমাণ করে ছেড়েছেন সিমরন শেখ (Simran Shaikh)। মহিলাদের আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স। ইউপি ওয়ারিয়র্স দলের অন্যতম বড় ভরসা হয়ে উঠেছেন।

ফ্ল্যাশব্যাকে হেঁটে সিমরনের কেরিয়ারের শুরুর দিকে ফিরে তাকালে চমকে উঠতে হবে। যেখানে শুধু লড়াই আর প্রতিকূলতা। মুম্বইয়ের ধারাভি বস্তি। গোটা বিশ্বের সবচেয়ে বড় বস্তিগুলির অন্যতম। সেখানেই মাথা গোঁজার ঠাঁই সিমরনের। কিন্তু ক্রিকেটের প্রতি শৈশব থেকে অমোঘ টান। ছোটবেলা ক্রিকেট খেলার জন্য বড়দের ধমকও খেতে হয়েছে। স্থানীয় পার্কে খেলতে গিয়ে বকুনি খেতে হয়েছে একাধিকবার, জানিয়েছেন সিমরন নিজেই।

সেই মানুষগুলোই আজ টিভিতে সিমরনের খেলা দেখে উচ্ছ্বসিত। ধারাভি বস্তিজুড়ে ঘরের মেয়ের জন্য জয়োধ্বনি।

সিমরনের বাবা জাহিদ আলি বলেছেন, 'ছোটবেলা থেকেই আমার মেয়ের ক্রিকেটের প্রতি ঝোঁক। পার্কে ক্রিকেট খেললেই অনেকে ওকে বকাবকি করত। তবে সেসবকে পাত্তা দেয়নি আমার মেয়ে। সব কিছু উপেক্ষা করে ক্রিকেটে মনোনিবেশ করেছে। এগিয়ে গিয়েছে ক্রমশ।'

ক্রিকেটকে কেরিয়ার হিসাবে ভাবা একসময় অবশ্য দুঃস্বপ্ন ছিল সিমরনের কাছে। সেই মেয়েই এখন ডব্লিউপিএলে অন্যতম তারকা। যা তাঁর বাবার যেন বিশ্বাসই হচ্ছে না। জাহিদ বলেছেন, 'আমি ভাবিনি ও একানে পৌঁছবে। আমরা গরিব মানুষ। সেই সময় মেয়েকে সাহায্য় করার জায়গাতেই ছিলাম না। তবে ঈশ্বরের কৃপায় ও এগিয়ে গিয়েছে। আজ আমরা যে সম্মান পাচ্ছি, সবটাই আমার মেয়ের জন্য। ওর পরিশ্রম আর ঈশ্বরের দয়ার জন্য। প্রচুর মানুষ আমাদের সমর্থনও করেছেন।'

সিমরনের মা আখতারি বানোও ভাবতে পারেননি যে, তাঁর কন্যা এই পর্যায়ে খেলছেন। আখতারি বলেছেন, 'ও যে এই পর্যায়ে খেলতে পারবে ভাবতেই পারিনি। ঈশ্বর ও ওর কোচকে ধন্যবাদ জানাব। কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য।'

দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করতে পেরেছেন সিমরন। তারপর থেকে ক্রিকেটই ধ্যানজ্ঞান। এখন অবশ্য বাইশ গজে নিজস্ব পরিচিতি তৈরি করেছেন। সিমরনের মা বলছেন, 'আগে লোকে আমাদের নামে ওকে চিনত। এখন ওর জন্য আমাদের চেনে। লোকে এসে বলে এই হচ্ছে সিমরনের মা। আমাদের ভীষণ গর্ব হয়।' যোগ করেছেন, 'ডব্লিউপিএলের নিলামের দিন দুপুর দুটোয় টিভি চালিয়েছিলাম। ওর নাম ওঠার অপেক্ষা করছিলাম। ও নিজেও বেশ উদ্বিগ্ন ছিল। তারপর ওর নাম উঠতেই গোটা পরিবার এবং ও নিজেও উত্তেজনায় ফেটে পড়েছিল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget