এক্সপ্লোর

WTC Final 2023: ওভালেই টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাবি লড়াই, এই মাঠ কতটা পয়া রোহিত, বিরাটদের?

WTC Final 2023 Update: মাত্র ৩টি টেস্ট খেলে ৪৪৩ রান এই মাঠে করেছেন ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল'। গড়ও ঈর্ষণীয় ১১০.৭৫।

ওভাল: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজিত হবে ওভালে। এখানকার পিচের যা চরিত্র তাতে ম্যাচের প্রথম তিনদিন ব্যাটিং সহায়ক থাকে সাধারণত। ভারতীয় ব্যাটারদের জন্য এই মাঠ বেশ পয়া। অনেকেই এখানে প্রচুর প্রচুর রান করেছেন। টেস্টে সেই তালিকায় সবার ওপরে রয়েছেন রাহুল দ্রাবিড়। মাত্র ৩টি টেস্ট খেলে ৪৪৩ রান এই মাঠে করেছেন ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল'। গড়ও ঈর্ষণীয় ১১০.৭৫। আসন্ন ফাইনালের মঞ্চেও ওভালে উপস্থিত থাকবেন দ্রাবিড়। তবে তিনি এবার ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে থাকবেন দলে। 

কে এল রাহুলের জন্য ওভাল খুব পয়া মাঠ। ২ ম্য়াচে ২৪৯ রান করেছেন ডানহাতি এই কর্ণাটকী। অন্যদিকে ঋষভ পন্থও এই মাঠে ২ ম্যাচে ১৭৮ রান করেছেন। তবে এই দুজনেই চোটের জন্য এই মুহূর্তে দলের বাইরে। তাঁদের অভাব বোধ করবে ভারতীয় শিবির। তবে যে দল মাঠে নামতে চলেছে অজিদের বিরুদ্ধে, সেই দলের তিনজন রয়েছেন, যাঁদের ওভালের মাঠে পারফরম্যান্স কিন্তু বেশ নজরকাড়া- 

রোহিত শর্মা: তালিকায় রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এখনও পর্যন্ত এই মাঠে মাত্র একটিই ম্যাচ খেলেছেন হিটম্যান। কিন্তু তাতেই ১৩৮ রান করেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২১ সালে ওভালে প্রথম ইনিংসে ১১ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ম্যাচ জেতানো ১২৭ রানের ইনিংস খেলেন রোহিত। সেই ম্যাচে ১৫৭ রানে জিতেছিল ভারত। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন রোহিত।

বিরাট কোহলি: কিংগ কোহলির নাম তালিকায় থাকবে না তা আবার হয় নাকি। তবে কিছুটা মিশ্র পারফরম্যান্স রয়েছে বিরাটের। তিন ম্যাচে ১৬৯ রান ঝুলিতে পুরেছেন কোহলি। ২০১৪ মরসুমে কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল তাঁকে অ্যান্ডারসন ও ব্রডের বিরুদ্ধে ব্যাট করতে। কিন্তু পরের বার ২০১৮ ইংল্য়ান্ড সফরে পাঁচ ইনিংসে ৫০০-র বেশি রান করেছিলেন। ২০২১ ইংল্যান্ড সফরে ওভালে একটি অর্ধশতরানের ইনিংস ও একটি ৪৪ রানের ইনিংস খেলেছিলেন। 

রবীন্দ্র জাডেজা: ভারতী ক্রিকেট দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার আসন্ন ম্য়াচে হতে পারেন রবীন্দ্র জাডেজা। ওভালে তাঁর রেকর্ডও তেমনই আভাস দিচ্ছে। এই তারকা অলরাউন্ডার বল হাতে ১১ উইকেট ঝুলিতে পুরেছেন। এছাড়াও ব্যাট হাতে ১২৬ রান করেছেন মাত্র ২ ম্য়াচ খেলেই। ২০১৮ সালে ভারতীয় দলের ইংল্য়ান্ড সফরে ওভালে জাডেজার লড়াকু অপরাজিত ৮৬ রানের ইনিংস আজও উজ্জ্বল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
Brazil In Kolkata: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget