এক্সপ্লোর

Steve Smith Century: ভারতের যন্ত্রণা বাড়িয়ে হেডের পর সেঞ্চুরি স্মিথেরও, ছুঁলেন রুটের রেকর্ড

Ind vs Aus: ভারতের বিরুদ্ধে টেস্টে ৯টি সেঞ্চুরি রয়েছে জো রুটের। সেটাই টেস্টে ভারতের বিরুদ্ধে কোনও একজন ব্যাটারের করা সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল। সেই একই বন্ধনীতে ঢুকে পড়লেন স্মিথ।

লন্ডন: ওভালে ভারতের যন্ত্রণা বাড়িয়ে ট্রাভিস হেডের পর সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথও (Steve Smith)। টেস্টে তাঁর ৩১তম সেঞ্চুরি। স্টিভ ওয়ের চেয়ে আর মাত্র একটি সেঞ্চুরি পিছিয়ে স্মিথ। টেস্টে ৩২ সেঞ্চুরি রয়েছে প্রবাদপ্রতিম স্টিভের। তাঁর চেয়ে একটি সেঞ্চুরি কম স্মিথের। সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরই হয়তো স্টিভকে পেরিয়ে যাবেন স্মিথ।

তবে অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরির নজির রিকি পন্টিংয়ের। কিংবদন্তি পন্টিং টেস্টে ৪১টি সেঞ্চুরি করেছেন। তাঁর চেয়ে ১০টি শতরান কম স্মিথের।

জো রুটের একটি রেকর্ডও স্পর্শ করলেন স্মিথ। ভারতের বিরুদ্ধে টেস্টে ৯টি সেঞ্চুরি রয়েছে জো রুটের। সেটাই টেস্টে ভারতের বিরুদ্ধে কোনও একজন ব্যাটারের করা সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল। সেই একই বন্ধনীতে ঢুকে পড়লেন স্মিথ। তাঁরও ভারতের বিরুদ্ধে টেস্টে ৯টি সেঞ্চুরি হয়ে গেল। 

স্যর ডন ব্র্যাডম্যানের একটি কীর্তিরও সামনে দাঁড়িয়ে স্মিথ। ইংল্যান্ডের মাটিতে কোনও বিদেশি ব্যাটার হিসাবে সবচেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে ব্র্যাডম্যানের। ১১টি সেঞ্চুরি রয়েছে তাঁর। স্মিথের ইংল্যান্ডের বিরুদ্ধে ৭টি সেঞ্চুরি হয়ে গেল। 

ওভালে স্মিথের রেকর্ড দুর্দান্ত। এই মাঠে ৬ ইনিংসে ৩টি সেঞ্চুরি রয়েছে স্মিথের। একমাত্র ডন ব্র্যাডম্যানের ইংল্যান্ডে একটি মাঠে এর চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন। হেডিংলেতে ৪টি সেঞ্চুরি রয়েছে স্যর ডনের।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রাভিস হেডের পর সেঞ্চুরি করলেন স্মিথও। চতুর্থ উইকেট পার্টনারশিপে ২৮৫ রান যোগ করেন স্মিথ ও হেড। তাঁদের জন্যই ৭৬/৩ থেকে ৩৬১/৪ এ পৌঁছে যায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ২৬৮ বলে ১২১ রান করে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হলেন স্মিথ।

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট দ্বৈরথের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের। ১১টি সেঞ্চুরি রয়েছে মাস্টার ব্লাস্টারের। সচিনের পরই উঠে এলেন স্মিথ। ৯টি সেঞ্চুরি তাঁর। সুনীল গাওস্কর, রিকি পন্টিং ও বিরাট কোহলির ৮টি করে সেঞ্চুরি রয়েছে।                                

আরও পড়ুন: ৪৩ বছরের ট্রফির খরা কাটল, ইউরোপা কনফারেন্স লিগ জিতল ওয়েস্ট হ্যাম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget