এক্সপ্লোর

WTC Final: 'রোহিত, বিরাট, রাহানে সবাই নিজেদের মাইলস্টোনের জন্য খেলেছে', দাবি গাওস্করের

WTC Final 2023: গতকাল ম্যাচের চতুর্থ দিনে ৪৩ রানের মাথায় আউট হন রোহিত। লায়নের যেই বলে তিনি লেগবিফোর হন, সেই স্যুইপ শট খেলার কোনও প্রয়োজনই ছিল না।

লন্ডন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচ। অস্ট্রেলিয়ার মত শক্তিশালী প্রতিপক্ষ। কিন্তু ফের ব্যর্থ ভারতীয় ব্যাটিং লাইন আপ। রথী-মহারথীরা কেউই বড় রান পেলেন না। আর এতেই বেজায় ক্ষুব্ধ সুনীল গাওস্কর। টিম ইন্ডিয়ার ব্য়াটিং লাইন আপের তিন তারকা ক্রিকেটার নাকি নিজেদের ব্যক্তিগত মাইলস্টোন গড়ার লক্ষ্যে ছিলেন, এমনই অভিযোগ করলেন কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ওপেনার। সেই তালিকায় রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে।

উল্লেখ্য, গতকাল ম্যাচের চতুর্থ দিনে ৪৩ রানের মাথায় আউট হন রোহিত। লায়নের যেই বলে তিনি লেগবিফোর হন, সেই স্যুইপ শট খেলার কোনও প্রয়োজনই ছিল না। এরপর আজ বিরাট কোহলি (৪৯) ও অজিঙ্ক রাহানে (৪৬) রান করে অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মেরে ক্যাচ আউট হন। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে গাওস্কর বলেন, ''আমি মনে করি যে রোহিত শর্মা, বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে নিজেদের মাইলস্টোনের কথা ভেবে খেলতে গিয়ে আউট হয়েছে। আমি লক্ষ্য করেছি যখনই কোনও মাইলস্টোনের কাছাকাছি পৌঁছোয় ভারতীয় ব্যাটাররা, তখনই খারাপ শট খেলে আউট হয়। অর্ধশতরান করা ভাল। কিন্তু তার মানে এই নয় যে রেকর্ডের জন্য নিজের উইকেট ছুড়ে আসবে।''

ইংল্যান্ডের মাটিতে অফস্ট্য়াম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হওয়ার পুরনো অভ্যেস এখনও গেল না বিরাট কোহলির। ২০১৪ সালে এই নিয়ে অনেক ভুগেছিলেন। এখনও যে ঠিক পরিপক্ক হননি তা বোঝা গেল এদিন। ৪৯ রানে ব্য়াটিং করছিলেন। কিন্তু স্কট বোল্যান্ডের বলে প্রায় চারহাত দূরে থাকা একটি বলে খোঁচা দিয়ে দিলেন আচমকাই। সেকেন্ড স্লিপে দুরন্ত ক্যাচ ঝাঁপিয়ে পড়ে নিলেন স্টিভ স্মিথ। রাহানেও সতর্কতা অবলম্বন করেই খেলছিলেন। কিন্তু হঠাৎ ব্যক্তিগত ৪৬ রানের মাথায় স্টার্কের একটি শরীরে বাইরের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান তিনিও।

ম্যাচ শেষে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা রাহুল দ্রাবিড়ের প্রাক্তন সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ই (Sourav Ganguly) ভারত কেন প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল, তা নিয়ে দ্রাবিড়কে প্রশ্ন করেন। সৌরভ জিজ্ঞেস করেন, 'রাহুল আমি তোমার সঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি, তুমি ভারতীয় দলের হয়ে অনেক ম্যাচে অধিনায়কত্ব করেছ। আমরা তো সবসময়ই বলতাম যে আমরা ম্যাচের শুরুর দিকে চাপ নিতে রাজি, যাতে ম্যাচের পঞ্চম দিনে গিয়ে চাপের সম্মুখীন হতে না হয়। এই টেস্টে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়া কারণ কী?'

জবাবে দ্রাবিড় বলে পরিবেশের কথা বিচার বিবেচনা করেই ভারতীয় দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, 'চাপের বিষয়টা এখানে ছিল না। আমরা মেঘাচ্ছন পরিবেশ এবং পিচে ঘাস দেখেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের মনে হয়েছিল এই পিচে পরবর্তীকালে সময় গড়ালে ব্যাটিং করাটা আরও সহজ হয়ে যাবে এবং সেটা হয়েওছে। ইংল্যান্ডে সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিটি দলই তো প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget