এক্সপ্লোর

Asia Cup: অন্ধকার থেকে আলোয় ফেরার বার্তা, কী বোঝাতে চাইলেন চাহাল?

Yuzvendra Chahal Update: এশিয়া কাপে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলে একমাত্র লেগস্পিনার হিসেবে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব।

মুম্বই: এশিয়া কাপের (Asia Cup) দল জায়গা হয়নি। একসময় সীমিত ওভারের ফর্ম্যাটে জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন। কিন্তু ইদানীং তাঁকে ধারাবাহিক সুযোগ দেওয়া হয় না একাদশে। আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে সিরিজেও দলে নেই তিনি। যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবার এশিয়া কাপের (Asia Cup) দল থেকে বাদ পড়ে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন। নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে একটি মেঘে ঢাকা সূর্যের ইমোজি এবং একটি সম্পূর্ণ সূর্যের ইমোজি। মাঝে রয়েছে একটি তির। যার মাধ্যমে চহাল বোঝাতে চেয়েছেন, অন্ধকার থেকে আলোয় ফিরবেনই। হ্যাঁ, ভারতীয় দলে যে তিনি চেনা ছন্দেই কামব্যাক করবেন, সেই ইঙ্গিতই দিয়েছেন হরিয়ানার এই লেগস্পিনার। 

উল্লেখ্য, এশিয়া কাপের স্কোয়াডে একমাত্র লেগস্পিনার হিসেবে কুলদীপ যাদবকে নেওয়া হয়েছে। দলে জায়গা পাননি রবিচন্দ্রন অশ্বিনও। কুলদীপের সাম্প্রতিক পারফরম্য়ান্সই তাঁকে চাহালের তুলনায় এগিয়ে রেখেছিল দল নির্বাচনের সময়। যার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের একটি ম্যাচেও চাহাল যেখানে সুযোগ পাননি, সেখানে কুলদীপকে একাদশে দেখা গিয়েছে। তবে কি কুল-চা জুটির ২ মুখই এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী? বিষয়টাকে এভাবে অবশ্য দেখছেন না চাহাল। আইপিএলের পর প্রথম ম্যাচ খেলেছিলেন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে। সেই ম্যাচে সফল হওয়ার পর চাহাল এক সাক্ষাৎকারে বলেন, ''দলের ভারসাম্য বজায় রাখাটাই আমাদের প্রথম প্রধান প্রায়োরিটি। ৭ নম্বর পজিশনে আমাদের সাধারণ স্পিনার অলরাউন্ডারই খেলে থাকে। সেক্ষেত্রে রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেলের মধ্যে একজনই খেলবেন। তিনজন স্পিনার তখনই খেলার সুযোগ পাবে, যখন স্পিন সহায়ক উইকেটে খেলা হবে।''

একটা সময় কুল-চা জুটি ভারতের অন্যতম ভরসা ছিল বোলিং ডিপার্টমেন্টে। কিন্তু এখন ২ জনে একসঙ্গে খেলছেন, এমনটা সচরাচর দেখা যায় না। বরঞ্চ কোথাও একটু কুলদীপই বেশিরভাগ ম্যাচে দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। চাহাল বলছেন, ''কুলদীপ দারুণ ফর্মে রয়েছে। প্রতি ম্যাচেই নিজেকে মেলে ধরছে। তার জন্যই একাদশে ও খেলছে। টিম ম্য়ানেজমেন্টও ওকে পর্যাপ্ত সুযোগ দিচ্ছে। আমি নেটে প্রচুর পরিশ্রম করছি। নিজের সেরা ছন্দে ফেরার চেষ্টা করছি। দলে যখনই সুযোগ পাচ্ছি, চেষ্টা করছি নিজের ১০০ শতাংশ দেওয়ার।''

এদিকে, দলে সবচেয়ে বড় চমক, সুযোগ দেওয়া হয়েছে তিলক বর্মাকে। যাঁর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছিল। এবং সুযোগ পেয়েই নজর কেড়েছিলেন। প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছেন, 'এশিয়া কাপে ১৭ জন ক্রিকেটার নেওয়ার সুবিধা ছিল। বিশ্বকাপে তা থাকবে না। তিলক বাঁহাতি। খুব প্রতিশ্রুতিমান। এশিয়া কাপে ওকে দেখে নেওয়া হবে। কোচ ও অধিনায়ক যাতে দেখে নিতে পারে, তার জন্যই ওকে দলে রাখা।'

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, কে এল রাহুল, শ্রেয়স আইয়ারহার্দিক পাণ্ড্য (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষাণ, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget