এক্সপ্লোর

IND vs ZIM: 'চাপে থাকবে ভারত', মাঠের লড়াইয়ের আগেই মানসিক যুদ্ধ শুরু জিম্বাবোয়ে অধিনায়কের

Craig Ervine ON IND vs ZIM: এমসিজির গ্যালারিভর্তি দর্শকের সামনে ভারতের বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত জিম্বাবোয়ে অধিনায়ক ক্রেগ আর্ভাইন।

মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সুপার ১২-এ নিজেদের শেষ ম্যাচে মেলবোর্নে রবিবাসরীয় সন্ধ্যায় জিম্বাবোয়ের মুখোমুখি হবে ভারতীয় দল (IND vs ZIM)। এই ম্য়াচ জিতলেই ভারতের সেমিফাইনালে পৌঁছনো নিশ্চিত। খাতায় কলমে বিশেষজ্ঞদের মতে ভারতই এগিয়ে। আর এটাকেই কাজে লাগিয়ে টিম ইন্ডিয়ার ওপর মানসিক চাপ তৈরির কাজ শুরু করে দিলেন জিম্বাবোয়ে অধিনায়ক ক্রেগ আর্ভাইন (Craig Ervine)। জিম্বাবোয়ে অধিনায়কের মতে যেহেতু ভারতের সেমিফাইনালে যাওয়ার সুযোগ ও প্রত্যাশা রয়েছে, তাই তাঁরাই চাপে থাকবেন।

চাপে ভারত

ম্যাচের আগেরদিন আর্ভাইন বলেন, 'ভারতের ওপর এই ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছনোর প্রত্যাশা ও চাপ রয়েছে। তবে আমাদের ক্ষেত্রে বলতে গেলে, আমরা যদি এই ম্যাচ জিততে পারি, তাহলে পরের বিশ্বকাপে আমাদের সুপার ১২-এ খেলা নিশ্চিত হতে পারে। তাই কালকের ম্যাচের ওপর অনেককিছু নির্ভর করছে। আমরা এমসিজির ময়দানে হাজার হাজার দর্শকের সামনে ভারতের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলাটা উপভোগ করতে চাই। আবারও এক নতুন ইতিহাস রচনা করা এবং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর পারথে যে সেলিব্রেশন হয়েছিল, সেটা করতে পারলে ভালই হয়।' জিম্বাবোয়ে এই বিশ্বকাপে ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে। সেই পাকিস্তানই সেমিফাইনালে পৌঁছতে এখন আর্ভাইনদের দিকে তাকিয়ে।

বড় সুযোগ

ভারতের বিরুদ্ধে সচরাচর খুব একটা ম্যাচ খেলার সুযোগ হয় না জিম্বাবোয়ে দলের। তাই বিশ্বকাপের মঞ্চে বিরাটদের বিরুদ্ধে ম্যাচ খেলা জিম্বাবোয়ে ক্রিকেটারদের জন্যও এক বড় সুযোগ বলেই মনে করছেন আর্ভাইন। তিনি বলেন, 'আমরা সবাই এই সুযোগের অপেক্ষায় রয়েছি। আমরা জিম্বাবোয়ের ক্রিকেটাররা এমন সুযোগ খুব বেশি পাই না। তাই সকলকেই কালকের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে। এমসিজির মাঠে কাল খেলাটা দারুণ হবে। আমার এক দশকের কেরিয়ারে আমি কোনওদিনও এমন সুযোগ পাইনি। আমার মনে হয় আমার মতো দলের অনেকেই কালকের ম্যাচে মাঠে নামার জন্য ভীষণ উত্তেজিত।'

ছিটকে গেল অস্ট্রেলিয়া

কাল আফগানিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় সত্ত্বেও, সেমিফাইনালের টিকিট পাকা করতে আজ শ্রীলঙ্কার ভরসায় ছিল আয়োজক অস্ট্রেলিয়া। তবে এশিয়া কাপ চ্যাম্পিয়নরা পারলেন না। অজিদের চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড চার উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েই বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের টিকিট পাকা করে ফেলল। গ্রুপ ১ থেকে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডই পৌঁছল শেষ চারে। ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়ন অজিরা। ইংল্যান্ডের হয়ে ক্রিজে শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জয় এনে দিলেন বেন স্টোকস। তিনি ৪২ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুন: পাকিস্তানে এশিয়া কাপ খেলবে ভারত? স্পষ্ট বার্তা দিলেন বোর্ড সভাপতি বিনি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget