এক্সপ্লোর

অশান্তি অব্যাহত বিভিন্ন জেলায়, আক্রান্ত এপিবি আনন্দর সাংবাদিক

কলকাতা: নির্বাচন কমিনের ফুল বেঞ্চ ঘুরে যেতে না যেতেই অশান্তি বিভিন্ন জেলায়। সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হলদিয়া, মালবাজার। কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হাওড়া। আক্রান্ত এপিবি আনন্দর সাংবাদিক। ভাঙড়ে ফের আক্রান্ত সিপিএম। অভিযুক্ত তৃণমূল। সব অভিযোগ অস্বীকার শাসক দলের। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্বেও কীভাবে ঘটছে এমন ঘটনা? প্রশ্ন উঠছে। শুক্রবার সকালে মহকুমাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিতে যান হলদিয়া কেন্দ্রের সিপিএম প্রার্থী তাপসী মণ্ডল। একই সময়ে মনোনয়নপত্র জমা দিতে যান মহিষাদল কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদর্শন ঘোষদস্তিদারও। অভিযোগ, সিপিএম কর্মীদের সরিয়ে দেওয়ার জন্য পুলিশের কাছে দাবি জানায় তৃণমূল। পুলিশ সিপিএম কর্মীদের সরিয়ে দিতে গেলে, দু’দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। অভিযোগ, আক্রান্ত হন হলদিয়ার এসডিপিও তন্ময় মুখোপাধ্যায় ও সুতাহাটা থানার ওসি শীর্ষেন্দু দাস। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। হাওড়া উত্তর কেন্দ্রে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষ। ছবি তুলতে গিয়ে তৃণমূলকর্মীদের হাতে আক্রান্ত এপিবি আনন্দর চিত্র সাংবাদিক রঞ্জিত পাণ্ডে। বেধড়ক মারধর করে কেড়ে নেওয়া হয় ক্যামেরা। দেওয়াল লিখনকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে দু’দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ঘুসুড়ির রামচরণ নস্কর লেন। নামানো হয় র‍্যাফ, কেন্দ্রীয় বাহিনী। কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃলে থানা ঘেরাও করে তৃণমূল। ঘটনাস্থলে যান হাওড়া উত্তর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। সেসময় ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন এবিপি আনন্দর চিত্র সাংবাদিক। দুই কংগ্রেসকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ফের আক্রান্ত সিপিএম। দলীয় প্রার্থীর হয়ে প্রচারে যাওয়ায় সফিকুল মোল্লা নামে ওই সিপিএম কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে আনা হয়েছে কলকাতায়। পুলিশ এক তৃণমূলকর্মীকে গ্রেফতার করলেও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বৃহস্পতিবার রাতে সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে জলপাইগুড়ির মালবাজারও। জখম হন চার সিপিএম ও তিন তৃণমূল সমর্থক। থানায় দু'পক্ষের অভিযোগ দায়ের। বৃহস্পতিবার রাতে হুগলির খানাকুলে সিপিএম সমর্থকদের ওপর হামলার অভিযোগ। গোঘাটে সিপিএম সমর্থকের গোয়ালঘরে আগুন। দু’টি ঘটনাতেই অভিযুক্ত তৃণমূল। অভিযোগ অস্বীকার শাসক দলের। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্বেও কীভাবে ঘটছে এমন ঘটনা? কী করছে নির্বাচন কমিশন? প্রশ্ন উঠছে।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget