এক্সপ্লোর

Smartphones: বছর শেষে এবং নতুন বছরের শুরুতে গ্রাহকদের জন্য চমক রেখেছে শাওমি ও স্যামসাং সংস্থা

Upcoming Smartphones: নভেম্বরে লঞ্চ হতে পারে শাওমির একটি ফোন। অন্যদিকে ডিসেম্বরে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সির একটি ফোন। জেনে নিন বিস্তারিত।

Smartphones: প্রতি বছরই একদম শেষভাগে কিংবা নতুন বছরের শুরুতে বিভিন্ন স্মার্টফোন নির্মাণকারী সংস্থা একগুচ্ছ ফোন লঞ্চ করে। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের শেষ দুই মাস অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর এবং আগামী বছরের শুরু অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসেও বেশ কয়েকটি নতুন ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। কোন কোন ফোন লঞ্চ হতে পারে তার একটা আভাসও পাওয়া গিয়েছে। দেখে নিন তালিকা। 

শাওমি ১৫ 

শাওনি ১৫ ফোনটি ভারতে লঞ্চ হওয়ার কথা ইতিমধ্যেই শোনা গিয়েছে বিভিন্ন সূত্রে। এই ফোন নভেম্বর মাসেই লঞ্চ হতে পারে ভারতে। তবে শাওমি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। এমনকি নির্দিষ্ট কোনও দিনক্ষণও জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য হল, শাওমি ১৫ সিরিজের দুটো ফোন শাওমি ১৫ এবং শাওমি ১৫ প্রো, অর্থাৎ বেস মডেল এবং প্রো ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হতে পারে। কিন্তু নিশ্চিত ভাবে এখনও কিছুই জানা যায়নি। চিনে শাওমি ১৫ এবং শাওমি ১৫ প্রো, এই দুই ফোনই লঞ্চ হয়েছে। কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ আলিট চিপসেট রয়েছে শাওমি ১৫ এবং শাওমি ১৫ প্রো - এই দুই ফোনে। শোনা যাচ্ছে, ভারতে শাওমি ১৫ ফোন লঞ্চ হতে পারে ৫২ হাজার টাকার আশপাশে (বেস ভ্যারিয়েন্টের সম্ভাব্য দাম)। অন্যদিকে শাওমি ১৫ প্রো ফোনের দাম লঞ্চের সময় ভারতে হতে পারে ৬২ হাজার টাকার পাশপাশে (বেস ভ্যারিয়েন্টের সম্ভাব্য দাম)। 

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা 

স্যামসাং গ্যালাক্সির একটি প্রিমিয়াম ফোন ভারতে লঞ্চ হতে পারে আগামী বছর। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা ফোন লঞ্চ হতে পারে। ২০২৫ সাল অর্থাৎ আগামী বছরের শুরুর দিকে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে লঞ্চ হতে পারে এই ফোন। তবে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি এখনও। স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা ফোনে ৬.৮৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এর পাশাপাশি শোনা গিয়েছে, এই ফোন লঞ্চ হতে পারে সর্বোচ্চ ১৬ জিবি ইনবিল্ট র‍্যাম নিয়ে। এই ফোনে শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। ক্যামেরা ফিচারও হতে চলেছে অত্যন্ত আধুনিক এবং উন্নত। ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে। এর সঙ্গে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সঙ্গে একটি পেরিস্কোপ লেন্স থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা ফোনে। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসা ছবি 'অথেনটিক' তো? আসছে সত্যতা যাচাইয়ের নয়া ফিচার 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget