এক্সপ্লোর

5G telecom services: অক্টোবরের মধ্যেই দেশে 5G পরিষেবা, খোদ জানালেন মন্ত্রী

5G Network: চলতি বছরেই দেশের বিভিন্ন শহরে শুরু হয়ে যাবে ৫জি পরিষেবা। অক্টোবর থেকেই দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক পরিষেবার সাক্ষী থাকবে দেশ।

5G Network: চলতি বছরেই দেশের বিভিন্ন শহরে শুরু হয়ে যাবে ৫জি পরিষেবা। অক্টোবরের মধ্যেই দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক পরিষেবার সাক্ষী থাকবে দেশ। তেমনই জানিয়েছেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

5G telecom services: কী বললেন মন্ত্রী ?
এদিন তিনি বলেন, '' স্পেকট্রাম নিলাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কয়েক দিনের মধ্যেই আমরা নিলাম বরাদ্দের কাজ শেষ করব। আমরা আশা করছি, অক্টোবরে 5G পরিষেবার কাজ শুরু হবে। আগামী এক বছরের মধ্যে আমাদের দেশে 5G পরিষেবা ছড়িয়ে পড়বে।''বিনিয়োগকারীদের শীর্ষ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।এই বলেই অবশ্য থেমে থাকেননি কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, বিশ্বে 5G পরিষেবা এখনও সেইভাবে গতি পায়নি। অন্যান্য খরচ নিয়ন্ত্রণে থাকায় বাকিদের তুলনায় দ্রুত ভারতে 5G পরিষেবা সম্ভব হবে।

5G Spectrum Auction: সাত দিনের 5G স্পেকট্রাম নিলামে মোট চারটি টেলিকম কোম্পানি ১,৫০,১৭৩ কোটি টাকার স্পেকট্রামের জন্য বিড করেছে। যার মধ্যে একাই রিলায়েন্স জিওর শেয়ার ৫৯ শতাংশের কাছাকাছি। রিলায়েন্স জিও ৮৮,০৭৮ কোটি টাকার 5G স্পেকট্রামের জন্য বিড করেছে। পরিসংখ্যান বলছে, নিলামে Reliance Jio ৭০০ মেগাহার্টজের স্পেকট্রামের জন্য সব মিলিয়ে ২২টি সার্কেলে শীর্ষ দরদাতা হয়েছে৷ Jio মোট ২৪,৭৪০ মেগাহার্টজ স্পেকট্রাম অধিগ্রহণ করেছে। ভারতী এয়ারটেল ১৯,৮৬৭ মেগাহার্টজ স্পেকট্রামের জন্য ৪৩,০৮৪ কোটি টাকার বিড করেছে। Vodafone Idea ১৮,৭৯৯ কোটি টাকার 5G স্পেকট্রামের জন্য বিড করেছে। আদানি গ্রুপের আদানি ডেটা নেটওয়ার্কস 5G স্পেকট্রামের ৪০০ মেগাহার্টজের জন্য ২১২ কোটি টাকার বিড করেছে।

Reliance jio: নিলামের বিষয়ে টেলিকম মন্ত্রী জানিয়েছেন, সরকার যে 5G স্পেকট্রাম দিয়েছে তার মধ্যে ৭১ শতাংশ স্পেকট্রাম বিক্রি হয়েছে। সরকার ব্লকে ৭২.০৯৮ মেগাহার্টজ স্পেকট্রাম রেখেছিল, যার মধ্যে ৫১,২৩৬ মেগাহার্টজ স্পেকট্রাম বিক্রি হয়েছে ও মোট ১,৫০,১৭৩ কোটি টাকার বিড করা হয়েছে। আগামী ১০ অগাস্টের মধ্যে স্পেকট্রাম বরাদ্দ শেষ হবে। যে পরিমাণ স্পেকট্রাম কেনা হয়েছে, তা দিয়ে সারা দেশে 5G মোবাইল পরিষেবা চালু করা যেতে পারে।

 

সেরা শিরোনাম

Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?

ভিডিও

Snehasis Chakraborty | স্থানীয় বাসিন্দা কিংবা কৃষক নন, তাও কীভাবে ১ কোটি টাকা ঋণ নিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী?
Kunal Ghosh |
Anubrata Mondal :
Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget