এক্সপ্লোর

Layoffs: শুধু মার্চ মাসেই মোট ৩৮ হাজার কর্মীকে ছাঁটাই করেছে অ্যামাজন, মেটা এবং অ্যাকসেঞ্চার- এই তিন সংস্থা

Employee Layoffs: সম্প্রতি পরিসংখ্যানে জানা গিয়েছে, মেটা, অ্যামাজন এবং অ্যাকসেঞ্চার- এই তিনটি সংস্থা শুধুমাত্র মার্চ মাসেই ৩৮ হাজার কর্মী ছাঁটাই করেছে।

Layoffs: গত বছরের শেষভাগ থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে কর্মী ছাঁটাইয়ের (Employee Layoffs) পর্ব। চলতি বছরেও চালু রয়েছে কর্মী ছাঁটাই প্রক্রিয়া। এবছরের শুরুতে অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছিল প্রায় ১৮ হাজার কর্মী চাকরি হারাবেন। এরপরই গুগল সংস্থা প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল। এখানেই শেষ নয়। অ্যামাজনে দ্বিতীয় দফার ছাঁটাই প্রক্রিয়ায় প্রায় ৯০০০ কর্মী চাকরি হারাবেন বলে আশঙ্কা করা হয়েছে। এর পাশাপাশি ব্যাপকহারে কর্মী ছাঁটাই হয়েছে মেটা সংস্থায়। প্রথম পর্যায়ে চাকরি হারিয়েছেন প্রায় ১১ হাজার কর্মী। দ্বিতীয় দফায় প্রায় ১০ হাজার কর্মীর চাকরি খোয়ানোর সম্ভাবনা রয়েছে। 

সম্প্রতি পরিসংখ্যানে জানা গিয়েছে, মেটা, অ্যামাজন এবং অ্যাকসেঞ্চার- এই তিনটি সংস্থা শুধুমাত্র মার্চ মাসেই ৩৮ হাজার কর্মী ছাঁটাই করেছে। এই দলে রয়েছেন অনেক ভারতীয় কর্মীও। বিভিন্ন সংস্থা থেকে ছাঁটাই হওয়া কর্মীরা সোশ্যাল মিডিয়ার একাধিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই কর্মীরা জানিয়েছেন, আগে থেকে তাঁদের কিছুই জানানো হয়নি। আচমকা ছাঁটাই করা হয়েছে। এমনকি ছুটিতে থাকাকালীন, মাতৃত্বকালীন ছুটিতে থাকার সময়েও অনেকের চাকরি খোয়া গিয়েছে। অথচ ওই অনুমোদন প্রাপ্ত ছুটির সময়ের জন্য টাকা পাচ্ছেন না কর্মীরা। ২০২৩ সালে আরও কর্মী ছাঁটার সম্ভাবনা রয়েছে। 

অ্যাকসেঞ্চারে প্রায় ১৯ হাজার ছাঁটাই

গত বছরের শেষভাগ থেকে শুরু হওয়া কর্মী ছাঁটাইয়ের সবচেয়ে বেশি প্রভাব প্রযুক্তির দুনিয়ায়। এবার ব্যাপকহারে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে আরও এক টেক সংস্থা। অ্যাকসেঞ্চার জানিয়েছে ১৯ হাজার কর্মীকে ছাঁটাই করবে তারা। খরচ নিয়ন্ত্রণের জন্যই এই ছাঁটাই করা হচ্ছে বলে জানিয়েছে অ্যাকসেঞ্চার কর্তৃপক্ষ। 

অ্যামাজনে কর্মী ছাঁটাই

ফের কর্মী ছাঁটাই শুরু হয়েছে অ্যামাজনে। শোনা যাচ্ছে, এই দফায় চাকরি খোয়াতে পারেন প্রায় ৯০০০ কর্মী। এর আগেও কর্মী ছাঁটাই করেছে অ্যামাজন সংস্থা। নতুন করে অ্যামাজনে কর্মী ছাঁটাইয়ের কথা প্রকাশ্যে আসায় শুরু হয়েছে উদ্বেগ। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছরের শেষভাগ থেকেই কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে অ্যামাজন কর্তৃপক্ষ। গত মাসে আবার শোনা গিয়েছিল, কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি কর্মীদের বেতনও কমাবে এই সংস্থা। সংরক্ষণ করা হবে নতুন নিয়োগের ক্ষেত্রেও। শোনা গিয়েছে, এবার কর্মীদের বেতন প্রায় ৫০ শতাংশ কমাতে চলেছে অ্যামাজন কর্তৃপক্ষ। 

Disney Layoffs: প্রথম দফায় সাত হাজার কর্মী ছাঁটাই (Layoffs) করেছে ডিজনি (Disney) সংস্থা। ফের কর্মী ছাঁটাই করতে চলেছে এই বিনোদন সংস্থা। শোনা যাচ্ছে, দ্বিতীয় দফায় চাকরি হারাতে পারেন প্রায় চার হাজার কর্মী। 

আরও পড়ুন- অফিসে এসে কাজ করতে হবে অন্তত তিনদিন, অ্যামাজনের পর নির্দেশ অ্যাপেলের, নিয়ম না মানলে কড়া ব্যবস্থা

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget