এক্সপ্লোর

Apple India Diwali Sale: উৎসবের মরশুমে শুরু হতে চলেছে অ্যাপেলের 'দিওয়ালি সেল', ফ্রি-গিফট পেতে পারেন ভারতের গ্রাহকরা

Apple India: অনুমান আইফোন ১৩ এবং আইফোন ১৩ মিনি- র সঙ্গে ফ্রি এয়ারপডস পেতে পারেন ক্রেতারা। যদিও এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি অ্যাপেল কর্তৃপক্ষ।

Apple Diwali Sale: অ্যাপেল কর্তৃপক্ষ জানিয়েছে ভারতীয় গ্রাহকদের জন্য তাদের ভারতীয় ওয়েবসাইটে একটি ‘দিওয়ালি সেল’- এর আয়োজন করা হচ্ছে। দীপাবলি (Apple Diwali Sale) উপলক্ষ্যে অ্যাপেলের এই বিশেষ সেল শুরু হতে চলেছে ২৬ সেপ্টেম্বর। এখনও এই ডিলের প্রসঙ্গে বিশদে কিছু ঘোষণা করেনি সংস্থা। তবে স্বল্প সময়ের জন্যই এই অফার চলবে বলে অনুমান করা হচ্ছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে, আইফোন কিনলে ফ্রি গিফট পাওয়া যাবে।

কোন কোন ডিভাইসে অফার দেবে অ্যাপেল

অনুমান আইফোন ১৩ এবং আইফোন ১৩ মিনি- র সঙ্গে ফ্রি এয়ারপডস পেতে পারেন ক্রেতারা। গত বছর অ্যাপেল কর্তৃপক্ষ আইফোন ১২ এবং আইফোন ১২ মিনি- র সঙ্গে এয়ারপডস ফ্রি দিয়েছিল। তার আগে ২০২০ সালে অ্যাপেল সংস্থা উৎসবের মরশুমে একই অফার দিয়েছিল আইফোন ১১ সিরিজের ক্ষেত্রে। তাই চলতি বছরেও এই অফার থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।  

আইফোনে ফ্ল্যাট ডিসকাউন্ট

অ্যাপেল কর্তৃপক্ষ আইফোনের দামে ফ্ল্যাট ডিসকাউন্ট দেবে কিনা তা জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, আইফোন ১৪ সিরিজ ভারতে লঞ্চের পর আইফোন ১৩- র দাম কমেছে। তাই এই মুহূর্তে আইফোনের দামে ফ্ল্যাট ডিসকাউন্ট খুব একটা থাকবে বলে মনে করা হচ্ছে না। তবে ব্যাঙ্ক কার্ডের ভিত্তিতে অ্যাপেল কর্তৃপক্ষ আইফোনের দামে ছাড় দিতে পারে।

আইফোন ১৩

বর্তমানে ভারতে আইফোন ১৩- র দাম ৬৯,৯০০ টাকা। তবে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেল ২০২২- এ আইফোন ১৩ কেনা যাবে ৫৬,৯৯০ টাকায়।

আইফোন ১২

আইফোন ১২ ই-কমার্স সংস্থা অ্যামাজনে পাওয়া যাচ্ছিল ৪২,৯৯৯ টাকায়। তবে এখন অ্যামাজনের সেলে এই ফোন পাওয়া যাচ্ছে ৪৪,৯৯৯ টাকায়।  

অ্যাপেলের অন্যান্য ডিভাইস

আইপ্যাড এবং ম্যাকবুক ও এয়ারপডসের ক্ষেত্রে অ্যাপেল কর্তৃপক্ষ কোনও ছাড় দেবে কিনা তা এখনও জানা যায়নি।

ফ্লিপকার্ট ও অ্যামাজনের বর্তমান সেল

বর্তমানে ফ্লিপকার্ট এবং অ্যামাজন, দুই জনপ্রিয় ই-কমার্স সংস্থাতেই চলছে ছাড়। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেল ২০২২ এবং অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল চলছে। স্মার্টফোন ছাড়াও বিভিন্ন ধরনের গ্যাজেট এবং ইলেকট্রনিক্স জিনিসের উপর রয়েছে দুর্দান্ত অফার। এছাড়াও অনেক জিনিস কেনা যাবে বেশ অনেকটাই কম দামে। স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার, নো-কস্ট ইএমআই অপশন সবই থাকছে ফ্লিপকার্ট এবং অ্যামাজনের এই সেলে।  

আরও পড়ুন- ভারতে লঞ্চের আগেই ফাঁস নোকিয়া টি১০ ট্যাবের দাম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget