এক্সপ্লোর

iPhone 14 Pro: আইফোন ১৩ সিরিজের মতো আইফোন ১৪ প্রো মডেলেও থাকবে ১২৮ জিবি স্টোরেজ

iPhone 14 Series: সম্ভবত আগামী ১৩ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে আইফোন ১৪ সিরিজ। এই সিরিজের মোট চারটি স্মার্টফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে।

iPhone 14 Pro: আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series) সম্ভবত লঞ্চ হতে চলেছে চলতি বছর সেপ্টেম্বর মাসেই। শোনা গিয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর অ্যাপেলের একটি ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে লঞ্চ হতে পারে আইফোন ১৪ সিরিজ। আইফোনের এই সিরিজের আইফোন ১৪ ভ্যানিলা মডেল ছাড়াও লঞ্চ হতে পারে আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স। এর মধ্যে আইফোন ১৪ প্রো (iPhone 14 Pro) মডেলের সম্ভাব্য স্টোরেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আগে শোনা গিয়েছিল এই ফোনে ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। তবে এবার শোনা যাচ্ছে, আইফোন ১৩ প্রো মডেলের মতো আইফোন ১৪ প্রো (APple iPhone 14 Pro Storage) মডেলেও সম্ভবত ১২৮ জিবি স্টোরেজই থাকবে।

আইফোন ১৪ সিরিজ সম্পর্কে এখনও পর্যন্ত যেসব তথ্য প্রকাশ্যে এসেছে সেগুলো একবার দেখে নিন একনজরে

  • আইফোন ১৩ সিরিজ লঞ্চের পর থেকেই আইফোন ১৪ সিরিজ নিয়ে হইচই শুরু হয়েছিল। এই সিরিজে 'মিনি' মডেল বাতিল করতে চলেছে অ্যাপেল কর্তৃপক্ষ। তার পরিবর্তেই আসতে চলেছে আইফোন ১৪ ম্যাক্স মডেল।
  • আইফোন ১৪ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স মডেলে বায়োনিক এ১৬ চিপসেট থাকার কথা শোনা গিয়েছে। অন্য দুই মডেলে হয়তো থাকবে বায়োনিক এ১৫ চিপসেট।
  • আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো মডেলে ৬.১ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। অন্যদিকে আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।
  • আইফোন ১৪ সিরিজের চারটি মডেলেই ৬ জিবি র‍্যাম থাকতে পারে বলে শোনা গিয়েছে। আইফোন ১৩ সিরিজের থেকে তুলনায় উন্নত ব্যাটারি থাকবে বলেও মনে করা হচ্ছে।
  • আইফোনের আগের নচ ডিজাইন থাকতে পারে স্ট্যান্ডার্ড এবং ম্যাক্স মডেলে। আর আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে অ্যান্ড্রয়েড ফোনের মতো পান-হোল কাট-আউট থাকতে পারে। সেখানে থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • আইফোনের প্রো মডেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য মডেলে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।
  • আইফোন ১৪ সিরিজে iOS 16 out of the box- এর সাপোর্ট থাকার কোথাও শোনা গিয়েছে।
  • উন্নত মানের ব্যাটারি থাকবে আইফোন ১৪ সিরিজের প্রো মডেলগুলিতে। শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৩০ মিনিট।
  • আইফোন ১৪ সিরিজের ফোনগুলির দাম সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আইফোন ১৩ সিরিজের থেকে দাম বেশি হবে। এর পাশাপাশি শোনা গিয়েছে যে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে কেনা যাবে।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারেও ব্যবহার করা যাবে ফেসবুকের অবতার! আসছে নতুন ফিচার

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget