এক্সপ্লোর

Whatsapp Features: হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারেও ব্যবহার করা যাবে ফেসবুকের অবতার! আসছে নতুন ফিচার

Facebook Avatars: WABetaInfo- হোয়াটসঅ্যাপ ফিচারের এই ট্র্যাকার সম্প্রতি জানিয়েছে, হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে কাস্টোমাইজেবল অবতার প্রোফাইল পিকচার ফিচার।

Whatsapp Features: হোয়াটসঅ্যাপ (Whatsapp) ইউজারদের জন্য সুখবর। এবার ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসতে চলেছে কাস্টোমাইজেবল অবতারের (Customisable Avatar) অপশন। অর্থাৎ ফেসবুকে (Facebook Avatar) যেমন আপনি নিজের ইচ্ছে মতো অবতার বানিয়ে নিতে পারেন, তেমনটাই এবার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারেও (Whatsapp Profile Picture) ব্যবহার করা যাবে। ইউজারদের এই দারুণ সুযোগ দিতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ২০২০ সালে মেটা (Meta) সর্বপ্রথম কাস্টোমাইজেবল অবতারের ফিচার চালু করেছিল ফেসবুকে। এরপর চলতি বছরের শুরুর দিকে কাস্টোমাইজেবল থ্রিডি অবতারের ফিচার রোল আউট করা হয়েছে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং কোয়েস্টের ক্ষেত্রে। এবার মেটা অধিকৃত জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও এই ফিচার চালু হবে বলে শোনা গিয়েছে।

WABetaInfo- হোয়াটসঅ্যাপ ফিচারের এই ট্র্যাকার সম্প্রতি জানিয়েছে, হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে অবতার প্রোফাইল পিকচার ফিচার। একটি স্ক্রিনশটও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। WABetaInfo ব্লগ সাইটের তরফে যে স্ক্রিনশট শেয়ার করা হয়েছে সেখানে দেখা গিয়েছে যখন ইউজারদের জন্য এই ফিচার রোল আউট শুরু হবে তখন এই নির্দিষ্ট অবতারগুলো ইউজাররা হোয়াটসঅ্যাপে তাদের প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারবেন। তাছাড়াও ব্যাকগ্রাউন্ড রঙ বেছে নেওয়ার সুযোগও থাকবে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারে নয়, স্টিকার হিসেবে চ্যাটেও ব্যবহার করা যাবে এইসব অবতার। এখন এই ফিচার রয়েছে আই-মেসেজের ক্ষেত্রে (আইফোনের ফিচার)। এর পাশাপাশি ভিডিও কল করার সময় চাইলে ইউজাররা এইসব অবতার মাস্ক বা মুখোশ হিসেবেও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ভিডিও কলের সময় ইউজাররা চাইলে নিজেদের মুখ লুকিয়ে রাখতে পারবেন। অথচ তাদের চারপাশ একদম ঠিকভাবে দেখা যাবে।

তবে ভিডিও কলের ক্ষেত্রে কাস্টমাইজেবল অবতার ফিচার চালু হবে ভবিষ্যতে কোনও দিন। কবে সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। এমনকি প্রোফাইল পিকচার হিসেবে কবে থেকে এই কাস্টোমাইজেবল অবতার ব্যবহার করা যাবে তারও নিশ্চিত দিনক্ষণ জানা যায়নি। তবে শোনা গিয়েছে হোয়াটসঅ্যাপের সমস্ত মাধ্যমেই অর্থাৎ অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েবম ডেস্কটপ সমস্ত ভার্সানেই এই ‘অবতার’ ফিচার চালু হবে। বিটা টেস্টারদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি এই ফিচারের রোল আউট শুরু হবে বলেও শোনা গিয়েছে। ইউজারদের সুবিধার জন্য প্রায়ই নিত্যনতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবার এই কাস্টমাইজেবল অবতারের ফিচার আনতে চলেছে মেটা অধিকৃত মেসেজিং অ্যাপ সংস্থা হোয়াটসঅ্যাপ।

আরও পড়ুন- রিলায়েন্স জিওর নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান, ৭৫০ টাকায় কী কী সুবিধা পাচ্ছেন, দেখে নিন

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget