এক্সপ্লোর

Foldable iPhone: ফোল্ডেবল আইফোন ! কবে লঞ্চ হতে পারে ? এতদিনে কী কী জানা গিয়েছে

Apple Flip iPhone: শোনা যাচ্ছে, ফোল্ডেবল মডেল হিসেবে অ্যাপেল কর্তৃপক্ষ একটি ফ্লিপ আইফোন লঞ্চ করতে পারে।

Foldable iPhone: ফোল্ডেবল ফোন (Foldable Phones) ক্রমশ জনপ্রিয় হচ্ছে বিশ্বজুড়ে। ইতিমধ্যে সাড়া জাগিয়েছে স্যামসাং গ্যালাক্সির (Samsung Galaxy) ফোল্ডেবল এবং ফ্লিপ ফোন (Foldable And Flip Phone)। এবার অ্যান্ড্রয়েডের পর আইফোনও লঞ্চ হতে চলেছে ফোল্ডেবল মডেলে (Foldable iPhone)। অ্যাপেল কর্তৃপক্ষ যে ফোল্ডেবল আইফোন লঞ্চ করবে সেকথা আগেই শোনা গিয়েছিল। এবার জানা গেল এই ফোল্ডেবল আইফোন লঞ্চের সম্ভাব্য সময়। ২০২৬ সালে সম্ভবত ফোল্ডেবল আইফোন লঞ্চ করতে পারে অ্যাপেল সংস্থা। শোনা যাচ্ছে, ফোল্ডেবল ফোনের জগতে অ্যাপেল অভিষেক করতে চলেছে সম্ভবত একটি ফ্লিপ আইফোন মডেল নিয়ে। তবে নির্দিষ্ট ভাবে এখনও কিছুই প্রকাশ্যে আসেনি। 

প্রতি বছর সেপ্টেম্বর মাসে অ্যাপেলের ইভেন্টে নতুন আইফোন সিরিজ লঞ্চ হয়। সেই অনুসারে চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে আইফোন ১৬ সিরিজ লঞ্চ হওয়ার কথা রয়েছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে আইফোন ১৭ সিরিজ এবং ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে আইফোন ১৮ সিরিজ লঞ্চ হতে পারে। আর যেহেতু ২০২৬ সালে অ্যাপেলের ফ্লিপ আইফোন মডেল লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে, সেক্ষেত্রে প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন হয়তো আইফোন ১৮ সিরিজে একটি ফোল্ডেবল আইফোন মডেল লঞ্চ হতে পারে। যদিও অ্যাপেল কর্তৃপক্ষ এই ফোল্ডেবল ফোন সম্পর্কে কিছুই এখনও ঘোষণা করেনি। 

প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, প্রথম ফোল্ডেবল ডিভাইস হিসেবে অ্যাপেল সংস্থা একটি ফোল্ডেবল আইপ্যাডও লঞ্চ করতে পারে। এখন আবার শোনা যাচ্ছে, অ্যাপেলের প্রথম ফোল্ডেবল ডিভাইস হিসেবে লঞ্চ হতে পারে একট ফ্লিপ ফোন। আসলে কী লঞ্চ হবে, কবে লঞ্চ হবে, সেই ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে অ্যাপেল সংস্থা কিছু ঘোষণা করেনি এখনও। 

আইফোন ১৬ সিরিজ 

শোনা যাচ্ছে, এবছর অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসেই সম্ভবত আইফোন ১৬ সিরিজ লঞ্চ হবে। এই সিরিজের মধ্যে ভ্যানিলা মডেল আইফোন ১৬ ছাড়াও লঞ্চ হতে পারে আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই তিনটি মডেল। এখনও আইফোন ১৬ সিরিজ লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। অন্যদিকে অনুমান, আইফোন ১৬ সিরিজের বেস মডেলের দাম ৮০ হাজার টাকার আশপাশে হতে পারে। যদিও অ্যাপেল কর্তৃপক্ষ কিছু ঘোষণা করেনি। 

আরও পড়ুন- ভারতে আসছে 'এইচএমডি'- র প্রথম ফোন, কী কী মডেল লঞ্চ হতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget