এক্সপ্লোর

HMD's First Smartphones: ভারতে আসছে 'এইচএমডি'- র প্রথম ফোন, কী কী মডেল লঞ্চ হতে পারে?

HMD Crest And HMD Crest Max: এইচএমডি সংস্থা আদতে নোকিয়ার পেরেন্ট অর্গানাইজেশন। এতদিন নোকিয়া ব্র্যান্ডেই তারা ফোন লঞ্চ করেছে ভারতে। এই প্রথম এইচএমডি নামে ফোন লঞ্চ হতে চলেছে দেশে।

HMD's First Smartphones: এইচএমডি গ্লোবাল (HMD Global) - ফিনল্যান্ডের এই সংস্থাই আগে তৈরি করতে নোকিয়ার ফোন (Nokia Phone)। তবে এবার দেশে এইচএমডি (HMD's First Smartphone) সংস্থা লঞ্চ করবে তাদের নিজস্ব ব্র্যান্ডের ফোন, নিজ নামে। শোনা গিয়েছে, দ্রুত ভারতে লঞ্চ হতে পারে এইচএমডি সংস্থার দু'টি ফোন--- এইচএমডি ক্রেস্ট (HMD Crest) এবং এইচএমডি ক্রেস্ট ম্যাক্স (HMD Crest Max)। এইচএমডি সংস্থা আগামী ২৫ জুলাই একটি ইভেন্ট করতে চলেছে। সেখানেই এইচএমডি ক্রেস্ট এবং এইচএমডি ক্রেস্ট ম্যাক্স - এই দুই ফোন লঞ্চ হবে। এই প্রথম ভারতে এইচএমডি সংস্থা তাদের নিজের নামে ফোন লঞ্চ করতে চলেছে ভারতে। দেশে লঞ্চের পর ই-কমার্স সংস্থা থেকে এই দুই ফোন অনলাইনে কেনা যাবে। 

ভারতে এইচএমডি সংস্থার প্রথম ফোনের নাম কী হবে তা ঠিক করার দায়িত্ব ইউজারদেরই দিয়েছিল কর্তৃপক্ষ। এক্স মাধ্যমে এই নিয়ে হয়েছিল এক প্রতিযোগিতাও। এরপর প্রথমে শোনা গিয়েছিল এইচএমডি সংস্থা 'অ্যারো' নামে তাদের প্রথম ফোন ভারতে লঞ্চ করবে। তবে পরবর্তীতে সেই নাম বাতিল করা হয়। সূত্রের খবর, আইনি জটিলতার কারণে বদলানো হয়েছে এই নাম। তবে নির্দিষ্ট কারণ এখনও প্রকাশ্যে আসেনি। এবার শোনা গিয়েছে, ভারতে একসঙ্গে দুটো ফোন 'এইচএমডি' নাম নিয়ে লঞ্চ হবে- এইচএমডি ক্রেস্ট এবং এইচএমডি ক্রেস্ট ম্যাক্স। 

এইচএমডি সংস্থার এই দুই ফোনে কী কী ফিচার থাকবে, দাম কত হবে, ফোন দু'টি দেখতে কেমন হবে- কোনও তথ্যই এখন প্রকাশ্যে আসেনি। তবে অনুমান, আনুষ্ঠানিক ভাবে লঞ্চের সময় নিশ্চয় এইচএমডি ক্রেস্ট এবং এইচএমডি ক্রেস্ট ম্যাক্স এই দুই ফোনের যাবতীয় খুঁটিনাটি তথ্য গ্রাহকদের সামনে আনবে সংস্থা। এইচএমডি সংস্থার ক্রেস্ট সিরিজের ফোনের ব্যাক বা রেয়ার প্যানেলে থাকবে একটি চকচকে ভাব। হয়তো তৈরি হবে কাচ দিয়ে। অ্যামাজন ওয়েবসাইট থেকে তেমনটাই অনুমান করা গিয়েছে। ফোনে সামান্য কোনও সমস্যা দেখা দিয়ে তা ইউজার যাতে নিজেই সারিয়ে নিতে পারেন সেই জন্য কিছু ফিচার ফোনেই থাকবে। ভারতে তৈরি হবে এইচএমডির এই ফোন। শোনা যাচ্ছে, এইচএমডি ক্রেস্ট এবং এইচএমডি ক্রেস্ট ম্যাক্স- এই দুই ফোনের মধ্যে দ্বিতীয় মডেলে ৫জি সাপোর্ট থাকবে। 

আরও পড়ুন- ভিভো ভি৪০ সিরিজ ভারতে কবে লঞ্চ হতে পারে? কেমন হতে পারে ব্যাটারি সাপোর্ট? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget