এক্সপ্লোর

Apple Lockdown Mode: অ্যাপলের নতুন সফটওয়্যার ঘিরে আশঙ্কা ! ব্যবহারকারীদের গোপনীয়তা চলে আসবে প্রকাশ্যে ?

Apple New Feature: অ্যাপল তার নতুন OS iOS 16-এ একটি নতুন লকডাউন মোড চালু করতে চলেছে। অ্যাপলের এই নতুন প্রযুক্তি ঘিরে চিন্তা বেড়েছে ব্যবহারকারীদের মধ্য়ে।

Apple New Feature: অ্যাপল তার নতুন OS iOS 16-এ একটি নতুন লকডাউন মোড চালু করতে চলেছে। অ্যাপলের এই নতুন প্রযুক্তি ঘিরে চিন্তা বেড়েছে ব্যবহারকারীদের মধ্য়ে। কোম্পানির দাবি, নতুন ফিচার আইফোনের নিরাপত্তা বাড়াবে। তবে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের নতুন লকডাউন মোড সমস্যা তৈরি করবে ইউজারদের জন্য। প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, অনলাইনে ব্রাউজ করার সময় আইফোন ডিভাইসের গোপনীয়তা কমে যাবে। 

Apple Lockdown Mode: লকডাউন মোড কী ?
শোনা যাচ্ছে, মূলত সাংবাদিক, রাজনীতিবিদ, সেলিব্রিটিদের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য ডিজাইন করা হয়েছে লকডাউন মোড। কোম্পানির দাবি, এটি একটি উচ্চস্তরের নিরাপত্তা ব্যবস্থা । যা ব্যবহারকারীদের সুবিধার জন্যই আনতে চলেছে অ্যাপল। টিম অ্যাপল সূত্রে জানা গিয়েছে, সাইবার আক্রমণকারীরা মূলত প্রভাবশালীদের নিশানা করে। সেই ক্ষেত্রে  তাদের প্রোফাইল বেশি ঝুঁকিপূর্ণ থাকে। অ্যাপলের এই নতুন ফিচার মেসেজ অ্যাটাচমেন্ট  ছাড়াও ওয়েব টেকনোলজি ব্লক করার মতো অনেকগুলি ফাংশন নিষ্ক্রিয় করতে সক্ষম।

Apple New Feature: লকডাউন মোড কি চিন্তার বিষয় ?
মাদারবোর্ডের একটি রিপোর্ট বলছে, লকডাউন মোডের এই বৈশিষ্ট্যটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। কারা এই উচ্চ সুরক্ষার বিশেষ ফিচার ব্যবহার করছে তা জেনে নিতে পারবে ওয়েবসাইটগুলি। একই কথা বলছে অ্যাপল ইনসাইডের রিপোর্ট। যেখানে বলা হচ্ছে, অ্যাপল ডিভাইসে উপস্থিত লকডাউন মোড শুধুমাত্র ব্যবহারকারীদের সুরক্ষা দেবে না, ভিড়ের মধ্যে তাদের খুঁজে পাওয়া সহজ করে তুলবে।

Apple Lockdown Mode: ব্যবহারকারীদের গোপনীয়তা কীভাবে হুমকির সম্মুখীন হবে ?
প্রতিবেদনে বলা হয়েছে, ফোনে যদি কাস্টম ফন্ট টাইপের কোনও নিয়মিত ফিচার মিস হয়, তাহলে ওয়েবসাইটগুলো তা জানতে পারবে। এই প্রক্রিয়াটির নাম ফিঙ্গারপ্রিন্টিং, তবে সংস্থার মতে, কাস্টম ফন্টের কারণে লকডাউন মোড সনাক্ত করার কোনও অর্থ নেই। যদি এই রিপোর্ট সত্য বলে প্রমাণিত হয়, তবে এই পরিস্থিতিতে ওয়েবসাইটগুলি আইফোনের লকডাউন ফিচার মোডে ব্যবহারকারীদের আইপি ঠিকানাগুলিও খুঁজে বের করতে পারবে। রিপোর্ট বলছে, এই কারণে অ্যাপলের উচ্চ সুরক্ষার মোডই ব্যবহারকারীদের গোপনীয়তায় হস্তক্ষেপ হতে পারে। যা অ্যাপল ডিভাইসের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ হতে পারে। 

৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে অ্যাপেলের লঞ্চ ইভেন্ট 'Far Out'। অনুমান, দীর্ঘ প্রতীক্ষিত আইফোন ১৪ সিরিজ এই ইভেন্টেই লঞ্চ করবে অ্যাপেল সংস্থা। এর সঙ্গে নতুন অ্যাপেল ওয়াচ এবং আইপ্যাড লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শোনা গিয়েছে। অন্যদিকে জানা গিয়েছে ইতিমধ্যেই ৭ সেপ্টেম্বরের ইভেন্টের জন্য 'Media Invities' পাঠানো শুরু করেছে অ্যাপেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন : iPhone 14 Launch: প্রতীক্ষার অবসান, লঞ্চ হতে চলেছে আইফোন ১৪ সিরিজ, কবে?

 

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget