এক্সপ্লোর

Apple Delhi Store: মুম্বইয়ের পর দিল্লি, ভারতে খুলতে চলেছে দ্বিতীয় অ্যাপেল স্টোর 'অ্যাপেল সাকেত'

Apple Saket: অ্যাপেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন অ্যাপেল স্টোর রয়েছে দিল্লির সিলেক্ট সিটি ওয়াক মলে। বৃহস্পতিবার ২০ এপ্রিল সকাল ১০টায় এই অ্যাপেল স্টোরের উদ্বোধন হবে।

Apple Store: মুম্বইয়ের (Mumbai) পর রাজধানী শহর দিল্লিতে (Delhi) দ্বিতীয় ব্র্যান্ড স্টোর খুলতে চলেছে অ্যাপেল কর্তৃপক্ষ। দিল্লির সাকেতে (Apple Saket) এই অ্যাপেল স্টোর খোলা হবে। ভারতে এটি হতে চলেছে অ্যাপেলের দ্বিতীয় স্টোর এবং দিল্লিতে প্রথম। ২০ এপ্রিল অর্থাৎ আজই এই নতুন অ্যাপেল স্টোরের উদ্বোধন করা হবে। ভারতে অ্যাপেলের দ্বিতীয় স্টোরের নাম হতে চলেছে 'অ্যাপেল সাকেত'। দু'দিন আগেই মুম্বইতে অ্যাপেল বিকেসি'র উদ্বোধন করেছেন সংস্থার সিইও টিম কুক। ভারতে অ্যাপেলের প্রোডাক্ট লঞ্চের ১৫ বছর পর খোলা হল স্টোর। আইফোন নির্মাতা সংস্থা এও ঘোষণা করেছে যে অ্যাপল সাকেত এবং ভারতে কোম্পানির অন্যান্য ক্রিয়াকলাপগুলি কার্বন নিরপেক্ষ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিতে চালিত হবে। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে এই স্টোর ভালভাবে পর্যবেক্ষণ করে নেওয়া আছে। 

একটি প্রেস বিবৃতিতে অ্যাপেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন অ্যাপেল স্টোর রয়েছে দিল্লির সিলেক্ট সিটি ওয়াক মলে। বৃহস্পতিবার ২০ এপ্রিল সকাল ১০টায় এই অ্যাপেল স্টোরের উদ্বোধন হবে। ভারতের দ্বিতীয় অ্যাপেল স্টোর অ্যাপেল সাকেতে ইউজাররা পাবেন লেটেস্ট আইফোন, আইপ্যাড, অ্যাপেল ওয়াচ, এয়ারপডস, ম্যাক এবং অ্যাপেল টিভি মডেল। এই স্টোরের দেওয়াল সুসজ্জিত থাকবে সাপোর্টেড ডিভাইসের অ্যাকসেসরিজের সাহায্যে। এই অ্যাপেল স্টোরে থাকতে চলেছে দ্য অ্যাপেল পিকআপ ফেসিলিটি। এর মাধ্যমে ইউজাররা অনলাইনে অ্যাপেল প্রোডাক্ট কিনে তা এই স্টোর থেকে সংগ্রহ করতে পারবেন। মুম্বইয়ের তুলনায় আকার আয়তনে ছোট হতে চলেছে দিল্লির অ্যাপেল স্টোর। 

এতদিন অর্থাৎ অ্যাপেলের নিজস্ব ব্র্যান্ড স্টোর উদ্বোধনের আগে ভারতে ক্রেতাদের অ্যাপেল ডিভাইসের সার্ভিস হত অথরাইজড অ্যাপেল স্টোরের মাধ্যমে। তবে এবার থেকে Apple BKC এবং Apple Saket- এই দুই স্টোরে ভারতে লঞ্চ হওয়া অ্যাপেলের সমস্ত প্রোডাক্ট এবং অ্যাকসেসরিজ পাবেন ইউজাররা। অ্যাপেল কর্তৃপক্ষ জানিয়েছে, Apple Saket স্টোরে ৭০ জন রিটেল কর্মী রয়েছেন যাঁরা এসেছেন ভারতের ১৮টি শহর থেকে। এই কর্মীরা সকলে একসঙ্গে প্রায় ১৫টি ভাষা বলতে পারেন। অ্যাপেল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য অ্যাপেল স্টোরের নতো ভারতেও অ্যাপেল স্টোরের জিনিয়াস বারে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ইউজাররা। এখানে অ্যাপেল এক্সপার্ট বা বিশেষজ্ঞদের থেকে কোনও অ্যাপেল ডিভাইস খারাপ হলে সাহায্য নেওয়া যাবে। পাওয়া যাবে সাবস্ক্রিপশন এবং ডিজিটাল সার্ভিসের সুবিধা।

আরও পড়ুন- ভিতরেই গাছ, কর্মীরা জানেন ২০টিরও বেশি ভাষা, কী এমন আছে মুম্বই অ্যাপল স্টোরে ?

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget