এক্সপ্লোর

Apple Watch Pro: ফ্ল্যাট ডিসপ্লে এবং স্যাটেলাইট কানেক্টিভিটি নিয়ে লঞ্চ হতে পারে অ্যাপেল ওয়াচ প্রো

Apple Watch Series 8: অ্যাপেলে আসন্ন লঞ্চ ইভেন্টে অ্যাপেল ওয়াচ সিরিজ ৮ লঞ্চের সম্ভাবনা রয়েছে। তারই অন্তর্ভুক্ত হতে পারে অ্যাপেল ওয়াচ প্রো।

Apple Watch Pro: অ্যাপেলের আসন্ন লঞ্চ ইভেন্টে নতুন অ্যাপেল ওয়াচ সিরিজ (Apple watch Series) লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর অ্যাপেলের লঞ্চ ইভেন্ট ‘Far Out’ অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে অ্যাপেল ওয়াচ সিরিজ ৮ (Apple watch Series 8) লঞ্চের কথা রয়েছে। শোনা যাচ্ছে, এই অ্যাপেল ওয়াচ সিরিজেরই অংশ হতে চলেছে অ্যাপেল ওয়াচ প্রো (Apple eatch Pro)। সম্প্রতি এই অ্যাপেল ওয়াচের (Apple watch) সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। সেগুলো একনজরে দেখে নেওয়া যাক।

অ্যাপেল ওয়াচ প্রো

  • এই ডিভাইসে থাকতে পারে একটি ফ্ল্যাট ডিসপ্লে। ৪৭ মিলিমিটারের একটি কেসের মধ্যে থাকতে পারে এই ফ্ল্যাট ডিসপ্লে।
  • অ্যাপেল ওয়াচ প্রো মডেলেই সবচেয়ে বড় সাইজের ডিসপ্লে থাকবে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ এতদিন যতদিন অ্যাপেল ওয়াচ লঞ্চ হয়েছে তার থেকে এই নতুন অ্যাপেল ওয়াচের ডিসপ্লে সাইজ বেশি হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, অ্যাপেল ওয়াচ সিরিজ ৭- এর ক্ষেত্রে ৪১ মিলিমিটার এবং ৪৫ মিলিমিটারের অপশন রয়েছে।
  • অ্যাপেল ওয়াচ প্রো- তে স্যাটেলাইট কানেকশন ফিচারের সাপোর্ট থাকতে পারে বলে শোনা গিয়েছে। অর্থাৎ ৪জি বা ৫জি সেলুলার কানেকশন না থাকলেও এই অ্যাপেল ওয়াচের সাহায্যে কল বা মেসেজ ফিচার এনাবেল করা যাবে।

অ্যাপেল আইফোন ১৪ সিরিজ

অ্যাপেলের আসন্ন লঞ্চ ইভেন্টে আইফোন ১৪ সিরিজ লঞ্চেরও কথা রয়েছে। এই সিরিজে মোট চারটি ফোন থাকতে পারে। সেগুলি হল আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ মিনি এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স। এর মধ্যে প্রো মডেলগুলিতে উন্নত এ১৬ বায়োনিক চিপসেট থাকতে পারে। অন্য দুই ফোনে এ১৫ বায়োনিক চিপসেট থাকার কথা শোনা গিয়েছে।

সম্প্রতি এই আইফোন সিরিজ সম্পর্কে একটি নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, আইফোন ১৪- সিরিজের ফোনে ৪জি বা ৫জি নেটওয়ার্ক অর্থাৎ সেলুলার কানেকশন না থাকলেও ইউজাররা ফোন করতে পারবেন এবং মেসেজ পাঠাতে পারবেন। আর এই কাজে সাহায্য করবে লো আর্থ অরবিট (LEO) স্যাটেলাইট কমিউনিকেশন কানেক্টিভিটি। তবে আইফোন ১৪ সিরিজের কোন মডেলে এই ফিচার থাকতে পারে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি।

এছাড়াও অ্যাপেলের আইফোন ১৪ সিরিজে iOS 16 অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকতে পারে। আইফোন ১৪ সিরিজের ফোনগুলির দাম সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আইফোন ১৩ সিরিজের থেকে দাম বেশি হবে বলে অনুমান। এর পাশাপাশি শোনা গিয়েছে যে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে কেনা যাবে আইফোন ১৪ সিরিজের ফোনগুলি।

আরও পড়ুন- এবার হোয়াটসঅ্যাপেই কেনা যাবে মুদিখানার জিনিসপত্র! হাজির জিও মার্ট

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget