এক্সপ্লোর

Apple Watch Series 10: ঘুমের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস-প্রশ্বাস ! জানান দেবে নতুন অ্যাপেল ওয়াচ

Apple AirPods Pro 2: এই ইয়ারবাডস ব্যবহার করা যাবে হিয়ারিং এড হিসেবেও। কারণ অ্যাপেলের এই ইয়ারবাডসে রয়েছে সেই বিশেষ ফিচার। এর জন্য এই ডিভাইসে রয়েছে একটি বিশেষ সফটওয়্যার।

Apple Watch Series 10: সম্প্রতি অ্যাপেল ওয়াচ সিরিজ ১০ লঞ্চ হয়েছে। এর সঙ্গেই লঞ্চ হয়েছে এয়ারপডস প্রো ২। অ্যাপেলের এই দুই ডিভাইসে রয়েছে দু'টি দারুণ চমৎকার ফিচার। নতুন অ্যাপেল ওয়াচে রয়েছে স্লিপ অ্যাপনিয়া টুল। আর এয়ারপডস প্রো ২ মডেলে রয়েছে হিয়ারিং হেলথ। ইউজারদের জন্য নিঃসন্দেহে এই দুই ফিচার কার্যকরী হতে চলেছে। ক্যালিফোর্নিয়ায় অ্যাপেল পার্কে অ্যাপেলের 'ইটস গ্লোটাইম' ইভেন্টে এই দুই নতুন ডিভাইস লঞ্চ করেছে অ্যাপেল কর্তৃপক্ষ। অ্যাপেল ওয়াচে এর আগেও যুক্ত হয়েছে অনেক হেলথ ফিচার। এবার সেই তালিকায় নাম জুড়ল স্লিপ অ্যাপনিয়া টুল। অন্যদিকে অ্যাপেল এয়ারপডস প্রো ২ বিশ্বের প্রথম এমন একটি ফিচার হয়ে চলেছে যা ইউজারদের অল-ইন-ওয়ান হিয়ারিং হেলথ এক্সপিরিয়েন্স দেবে।  

অ্যাপেল ওয়াচে স্লিপ অ্যাপনিয়া ডিটেকশন ফিচার 

অ্যাপেল ওয়াচের ক্ষেত্রে এই প্রথম স্লিপ অ্যাপনিয়া ডিটেকশন ফিচার চালু হয়েছে। আগামী দিনে অ্যাপেল ওয়াচ সিরিজ ১০- এর মতো এই ফিচারের সাপোর্ট দেখা যাবে অ্যাপেল ওয়াচ সিরিজ ৯, অ্যাপেল ওয়াচ আলট্রা ২ মডেলেও। মূলত ইউজারের ঘুম সংক্রান্ত কোনও শারীরিক সমস্যা রয়েছে কিনা তা বুঝতে সাহায্য করবে এই নোটিফিকেশন। স্লিপ অ্যাপনিয়া হল সেই মুহূর্ত যখন ঘুমের মধ্যে মানুষ আচমকাই শ্বাস-প্রশ্বাস নিতে পারে না। অর্থাৎ ঘুমের মধ্যে হঠাৎ করে শ্বাস নেওয়া বন্ধ হয়ে যায়। আবার আচমকাই তা চালু হয়ে যায়। যদি ইউজারের শরীরে এই জাতীয় সমস্যা দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন অ্যালার্ট পাঠাবে অ্যাপেল ওয়াচ। তার ফলে ইউজার নিজের শারীরিক পরিস্থিতি বুঝে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন এবং বড়সড় সমস্যা এড়াতে সক্ষম হবেন। অ্যাপেল সংস্থা জানিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) - এর অনুমোদন পেয়ে গেলেই আগামী কয়েক মাসের মধ্যে ১৫০টি দেশে অ্যাপেল ওয়াচে এই স্লিপ অ্যাপনিয়া ডিটেকশন ফিচার চালু হয়ে যাবে। আগের তুলনায় স্লিপ ডিজাইন এবং বড় ডিসপ্লে নিয়ে লঞ্চ হয়েছে অ্যাপেল ওয়াচ ১০ সিরিজ। এখানে অন্যান্য হেলথ ফিচার যেমন- Afib অ্যালার্ট, কার্ডিও ফিটোনেস, ইসিজি অ্যাপ এগুলিও থাকবে, যেমনটা ছিল অ্যাপেল ওয়াচ সিরিজ ৯- এও। 

অ্যাপেলের এয়ারপডস প্রো ২ 

এই ইয়ারবাডস ব্যবহার করা যাবে হিয়ারিং এড হিসেবেও। কারণ অ্যাপেলের এই ইয়ারবাডসে রয়েছে সেই বিশেষ ফিচার। এর জন্য এই ডিভাইসে রয়েছে একটি বিশেষ সফটওয়্যার। খুব তাড়াতাড়ি ১০০- র বেশি দেশে এয়ারপডস প্রো ২ মডেলে এই ফিচার চালু হয়ে যাবে। এই এয়ারপডসে অ্যাক্টিভ লাউড সাউন্ড রিডাকশন ফিচারের সাপোর্ট রয়েছে। এটি একটি হিয়ারিং এড ফিচার। কিংবা বলা যায় একটি হিয়ারিং টেস্ট ফিচার যা ক্লিনিকাল পর্যায়ে মান্যতা পেয়েছে। 

আরও পড়ুন- ১৫ হাজার টাকার কমেই কিনতে পারবেন এই ৫জি ফোন, থাকছে শক্তিশালী ব্যাটারি, এআই ফিচার যুক্ত ক্যামেরা 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget