এক্সপ্লোর

WWDC 2023: শুধু 'সিরি' বলে ডাকলেই হবে কাজ, অ্য়াপলের ভয়েজ অ্যাসিস্ট্যান্টে বড় পরিবর্তন, কবে পাবে সবাই

Apple Siri Update: এবার ভয়েজ অ্যাসিস্ট টেকনোলজিতে (Voice Assistant) বড় পরিবর্তন করতে চলেছে অ্যাপল।  'হে সিরি' র (Hey Siri)পরিবর্তে কেবল 'সিরি' Siri বলে আদেশ দিলেই কাজ করবে প্রযুক্তি।

Apple Siri Update: এবার ভয়েজ অ্যাসিস্ট টেকনোলজিতে (Voice Assistant) বড় পরিবর্তন করতে চলেছে অ্যাপল।  'হে সিরি' র (Hey Siri)পরিবর্তে কেবল 'সিরি' Siri বলে আদেশ দিলেই কাজ করবে প্রযুক্তি। অ্যাপলের WWDC সম্মেলনের প্রথম দিনে এই  ঘোষণা করেছে কোম্পানি। আগে অ্যামাজন তার ভার্চুয়াল সহকারী অ্যালেক্সার সঙ্গে করেছে এই কাজ। যেখানে "আলেক্সা" দিয়ে কমান্ড দিলেই কাজ করে ডিভাইস। এবার সেই পথে হাঁটল অ্যাপল। 

WWDC 2023: কোন-কোন ডিভাইসে সাপোর্ট করবে এই কমান্ড
আগের থেকে ছোট এই "সিরি" কমান্ডটি iOS 17 ও iPadOS 17-এ চলে এমন সব আইফোন ও আইপ্যাড সাপোর্ট করবে। এমনই জানিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। ম্যাক ও এয়ারপডসের জন্য ক্ষেত্রে এই  বৈশিষ্ট্যটি অ্যাপল সিলিকন ও দ্বিতীয়-প্রজন্মের এয়ারপডস প্রো সহ ম্যাকের মধ্যে সীমাবদ্ধ থাকবে। 

নতুন শুধু "Siri" কমান্ডটি iOS 17, iPadOS 17,  macOS Sonoma-য় বেশ কয়েকটি নতুন বৈশিষ্ট্যের মধ্যে একটি। এই সফ্টওয়্যার আপডেটগুলি ৫ জুন থেকে অ্যাপলের বিটা ভার্সনে পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে,চলতি বছরের শেষের দিকে সব ব্যবহারকারী পাবে এই পরিষেবা।
আগের রিপোর্ট বলছে, অ্যাপলের কর্মীরা তথ্য সংগ্রহের জন্য 'ট্রিগার ওয়ার্ড' পরিবর্তনের পরীক্ষা করছিলেন। এরপরই এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।

সোমবার ওয়র্ল্ডওয়াইড ডেভলপার কনফারেন্স (WWDC) ছিল সংস্থার। সেখানেই একগুচ্ছ ঘোষণা করেন Apple-এর CEO টিম কুক, যার মধ্যে রয়েছে ভিশন প্রো হেডসেট এবং ১৫ ইঞ্জির ম্যাকবুক এয়ার। 

WWDC 2023: ভিশন প্রো হেডসেট
সংস্থার মিক্সড-রিয়্যালিটি হেডসেট নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে জল্পনা-কল্পনা, সোমবার যাতে সিলমোহর দিল Apple. বলা হয়েছে, এই ভিশন প্রো হেডসেট হবে একেবারে স্বচ্ছ। ব্যবহারকারীকে দেখলে মনে হবে, চোখে চশমা পরেছেন হয়ত। চোখ, মস্তিষ্ক, কণ্ঠস্বর দিয়ে অ্যাপ-সহ সবকিছু নিয়ন্ত্রণ করা যাবে। অ্যাপ-সহ বাকি সবকিছু চোখের সামনে বাস্তব হয়ে ধরা দেবে, যা আসলে কম্পিউটার এবং বাস্তব দুনিয়াকে সুপারইম্পোজ করে বানানো। 

কেমন হতে চলেছে সেই অভিজ্ঞতা, সোমবার তার একঝলকও তুলে ধরে Apple. তাতে 3D-র জগতে নিজেই উদ্ভাবন ঘটাচ্ছেন গ্রাহক। ওই ভিশন প্রো হেডসেট একটি ডিজিটাল ক্রাউন-ও রয়েছে, ঠিক Apple Watch-এর মতো। সেটি ব্যাটারি দ্বারা চালিত, দু'ঘণ্টা একটানা চলতে পারে।

আরও পড়ুন : Apple WWDC 2023: কল্পনা-বাস্তব মিলেমিশে একাকার, iOS ১৭ থেকে ভিশন প্রো হেডসেট, টানা ১৮ ঘণ্টা চলবে নয়া ম্যাকবুক, একগুচ্ছ ঘোষণা করল Apple

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget