এক্সপ্লোর

Asus New Chromebook Laptop: ১৮,০০০ টাকা থেকে শুরু, ক্রোমবুক ল্যাপটপ আনল আসুস

নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের ল্যাপটপের চাহিদা পূরণে ক্রোমবুকের দিকে হাঁটল তাইওয়ানের কোম্পানি। একদিনে ক্রোমবুকের ৬টা মডেল আনল আসুস। ১৮,০০০ টাকা থেকে দাম শুরু।

নয়াদিল্লি: একদিনে ৬টা ল্যাপটপ বাজারে আনল আসুস। নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের ল্যাপটপের চাহিদা পূরণেই ক্রোমবুকের দিকে হাঁটল তাইওয়ানের কোম্পানি। যার মধ্যে রয়েছে টাচ ও নন টাচ স্ক্রিনের সুবিধা।

তাইওয়ানের কোম্পানি জানিয়েছে, সাশ্রয়ী এই ল্যাপটপগুলি চলবে ইন্টেলের সেলেরন লেটেস্ট এন-সিরিজ প্রসেসরে। সঙ্গে থাকবে ক্রোম অপারেটিং সিস্টেম। ৮০ শতাংশ 'স্ক্রিন টু বডি রেসিও হওয়ায় পাশ থেকেও ঝাপসা দেখাবে না ডিসপ্লে। ফলে ডিসপ্লে নিয়ে সমস্যায় পড়তে হবে না ক্রেতাকে।

কোম্পানি জানিয়েছে, ৬টি মডেলের মধ্যে সবথেকে কম দাম রাখা হয়েছে Asus Chromebook C223-র। নতুন এই ক্রোমবুকের ১৭,৯৯৯টাকা দাম ধরেছে কোম্পানি। Asus Chromebook C423-র নন-টাচ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯,৯৯৯টাকা। নন টাচ ভ্যারিয়েন্ট Chromebook C523-র ২০,৯৯৯ টাকা দাম ধরেছে কোম্পানি। ওপরের দুই ক্রোমবুকের টাচ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে ২৩,৯৯৯ ও ২৪,৯৯৯ টাকা।

পাশাপাশি ২৩,৯৯৯টাকায় পাওয়া যাচ্ছে Asus Chromebook Flip C214 laptop। আগামী ২২ জুলাই থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে আসুসের এই ৬টি ক্রোমবুক। এই ক্রোমবুকগুলির মধ্যে Chromebook C214 and C223 ল্যাপটপগুলির ডিসপ্লে সাইজ ১১.৬ ইঞ্চি। ২০০ নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে ক্রোমবুকে। Chromebook C423-তে দেওয়া হয়েছে ১৪ ইঞ্চির 
ডিসপ্লে। ৬০ হার্টজের রিফ্রেস রেটের পাশাপাশি এলইডি টাচ স্ক্রিন দেওয়া হয়েছে ল্যাপটপে। 

এই ক্রোমবুকগুলির মধ্যে একমাত্র Chromebook C523 মডেলে ১৫.৫ ইঞ্চির ডিসপ্লে সাইজ দিয়েছে কোম্পানি। ফুল এইচডি এই স্ক্রিনে রয়েছে ৬০ হার্টজের রিফ্রেস রেট। এই মডেলে টাচক্রিন ডিসপ্লের পাশপাশি নন টাচ ডিসপ্লেও রয়েছে। তবে সেক্ষেত্রে স্পেসিফিকেশনের কোনও পার্থক্য নেই। টেক ব্লগাররা বলছে, ৬টি ক্রোমবুকের মধ্যে কোম্পানি বিশেষ নজর দিয়েছে Chromebook Flip C214 মডেলে। মূলত, পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই ক্রোমবুক এনেছে কোম্পানি। তাই ৩৬০ ডিগ্রি ঘোরানো যায় এই ক্রোমবুক। 

প্রয়োজনে ল্যাপটপের জায়গায় ট্যাবলেট হিসাবেও ব্যবহার করা যায়। ক্রোমবুকের এই মডেলে মিলিটারি গ্রেড মজবুত বডি দেওয়া হয়েছে বলে দাবি করেছে আসুস। ডিভাইসে রয়েছে দুটো ক্যামেরা। যার মধ্যে একটি অটোফোকাস ক্যামেরা ট্যাবলেট মোডে ব্যবহার করা যায়। 

সেরা শিরোনাম

Artificial Intelligence: AI অবাধ্য হলে তাকে বন্ধ করার জন্য নেই কোনও সুইচ, বিপর্যস্ত হতে পারে অর্থনীতি থেকে বিদ্যুৎ ব্যবস্থা, বলছেন বিশেষজ্ঞ
AI অবাধ্য হলে তাকে বন্ধ করার জন্য নেই কোনও সুইচ, বিপর্যস্ত হতে পারে অর্থনীতি থেকে বিদ্যুৎ ব্যবস্থা, বলছেন বিশেষজ্ঞ
AI TV channel: AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
WhatsApp News: অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget