এক্সপ্লোর

Battlegrounds Mobile India: ১০০ মিলিয়ন রেজিস্টার্ড গেমার! এক বছর পূর্তিতে সুখবর শোনাল বিজিএমআই গেমিং কর্তৃপক্ষ

BGMI: ভারতে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমের এক বছর পূরণ হয়েছে। ইতিমধ্যেই ১০০ মিলিয়ন গেমারের গণ্ডি পার করেছে এই গেমিং সংস্থা।

কলকাতা: ভারতে ভিডিয়ো গেম (Video Games) পাবজি (PUBG) নিষিদ্ধ হওয়ার পর হইচই শুরু হয়ে গিয়েছিল। আর তারপরেই কার্যত সাড়া জাগিয়ে দেশে লঞ্চ হয়েছিল প্রায় একই ধরনের ব্যাটেল রয়্যাল গেম ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India)। ইতিমধ্যেই ভারতে এই গেমের (Battle Royal game) এক বছর পূরণ হয়েছে। আর এক বছর পূর্তিতে বড় ঘোষণা করেছে বিজিএমআই গেমিং কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছে যে ভারতে ১০০ মিলিয়ন রেজিস্টার্ড গেমারের গণ্ডি পার করেছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের জুলাই মাসে ভারতে আত্মপ্রকাশ করেছিল এই ভিডিয়ো গেম। এই গেমের নির্মাণ সংস্থা ক্র্যাফটন সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে বিবৃতি দিয়ে জানিয়েছে যে ভারতে তাদের তৈরি গেম ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া এক বছর পূর্তির পাশাপাশি ১০০ মিলিয়ন রেজিস্টার্ড গেমারের গণ্ডিও পার করেছে।

ভারতে পাবজি গেম নিষিদ্ধ হয়েছিল ২০২০ সালের সেপ্টেম্বর মাসে। তার আগেই ভারত-চিন সীমান্তে গালওয়ান উপত্যকার চিনের লাল ফৌজের সঙ্গে ভারতের যুদ্ধে শহিদ হয়েছিলেন এ দেশের সেনা জওয়ানরা। এই ঘটনার তীব্র প্রতিবাদেই চিনের নির্মিত অসংখ্য অ্যাপ বাতিল করেছিল ভারত সরকার। সেই তালিকাতেই ছিল ব্যাটেল রয়্যাল গেম পাবজি। এরপরই ক্র্যাফটন গেমিং ডেভেলপার ভারতে রিলিজ করেছিল নতুন গেম ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। এই গেম খেলতে গিয়ে প্রায় সকলেই বলেছেন এর সঙ্গে পাবজির মিল প্রচুর। বলা যায় একই গেম যেন অন্য নাম নিয়ে লঞ্চ হয়েছে।

লঞ্চের পর থেকে গেমারদের অনেক সুবিধাও দিয়েছে ক্র্যাফটন কর্তৃপক্ষ। ইউজাররা তাদের পাবজি গেমের ডেটা নতুন বিজিএমআই গেমে স্থানান্তর করতে পেরেছেন। ফেসবুক এবং ট্যুইটারের মাধ্যমেই এই ডেটা স্থানান্তর সম্ভব হয়েছে। এর পাশাপাশি নিয়ম লঘ্ননকারীদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিয়েছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া কর্তৃপক্ষ। বেআইনি কোনও সূত্রে থেকে বা ভুয়ো কিংবা আপত্তিজনক অ্যাকাউন্ট থেকে লগ-ইন করলে সঙ্গে সঙ্গে সেই সমস্ত ইউজারদের গেমিং অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নিয়ম করে প্রতি মাসে ক্র্যাফটন কর্তৃপক্ষ বিজিএমআই গেমারদের অ্যাকাউন্ট নিরীক্ষণ করে। আর সেই সময়ে কোনও ভুলত্রুটি নজরে এলে সরাসরি বন্ধ করে দেওয়া হয় অ্যাকাউন্ট।

আরও পড়ুন-হোয়াটসঅ্যাপে এই ছবি-ভিডিও পাঠালে ব্লক হবে অ্যাকাউন্ট, হতে পারে জেল

সেরা শিরোনাম

Dating App Romance Scam: ডেটিং অ্যাপে চলছে 'রোমান্স স্ক্যাম' ! কীভাবে প্রতারিত হচ্ছেন ? টার্গেট কারা ? জানুন ভয়ঙ্কর এই তথ্য
ডেটিং অ্যাপে চলছে 'রোমান্স স্ক্যাম' ! কীভাবে প্রতারিত হচ্ছেন ? টার্গেট কারা ? জানুন ভয়ঙ্কর এই তথ্য
Financial Fraud: ফেসবুক-ইনস্টাগ্রামে 'অশ্লীল অ্যাপ', ভুলবশত একটা ক্লিক ! কীভাবে, কোন ফাঁদে পড়বেন আপনি ?
ফেসবুক-ইনস্টাগ্রামে 'অশ্লীল অ্যাপ', ভুলবশত একটা ক্লিক ! কীভাবে, কোন ফাঁদে পড়বেন আপনি ?
Nokia 300 Charge: একবার পুরো চার্জে ফোন চলবে ৪০ দিন, হাজির নোকিয়ার নতুন ফিচার ফোন, মিলবে আর কী কী সুবিধা ?
একবার পুরো চার্জে ফোন চলবে ৪০ দিন, হাজির নোকিয়ার নতুন ফিচার ফোন, মিলবে আর কী কী সুবিধা ?
Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?
যুক্তি তক্কো পর্ব ১ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?
Suvendu Adhikari:'ফ্রি প্যালেস্তাইন লিখলে, কেন লিখবেন না ফ্রি পিওকে?' কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
NCPI News : সুদীপ-কাকলিদের আর্জি মানলেন লোকসভার স্পিকার | তৃণমূলত্যাগী ২০জন সাংসদকে ৩ সপ্তাহ সময়।
RG Kar Case: RG কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারকাণ্ডে গ্রেফতার সোমনাথ দে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget