এক্সপ্লোর

Smartwatches Under 5000: দীপাবলিতে স্মার্টওয়াচ উপহার দিতে চান? তালিকায় রইল সেরা কিছু ডিভাইসের হদিশ

Smartwatches: এই মুহূর্তে ভারতে ৫০০০ টাকার কমে কোন কোন স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে সেগুলো দেখে নিন।

Smartwatch: দোরগোড়ায় হাজির দীপাবলি। আলোর উৎসবের পরেই রয়েছে ভাইফোঁটা। টেক প্রেমী ভাই কিংবা দাদা থাকলে উপহার দিতেই পারেন একটা স্মার্টওয়াচ (Smartwatch)। এই মুহূর্তে ভারতের বাজারে বেশ কিছু স্মার্টওয়াচ (Smartwatch Under 5000) রয়েছে যা ফিচারের দিক থেকে চমক দিতে পারে। সেই তালিকা দেখে নিন।

রিয়েলমি ওয়াচ ৩ প্রো- অ্যাপেল ওয়াচের মতো স্মার্টওয়াচ কিনতে চাইলে দেখতে পারেন রিয়েলমি ওয়াচ ৩ প্রো। এখানে রয়েছে AMOLED ডিসপ্লে। এছাড়াও রয়েছে GPS এবং Bluetooth Calling সাপোর্ট। রিয়েলমি সংস্থার দাবি, একবার পুরো চার্জ দিয়ে স্ট্যান্ডার্ড মোডে ব্যবহার করলে ১০ দিন পর্যন্ত চালু থাকবে স্মার্টওয়াচের ব্যাটারি। আইফোন এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোন, দু’ক্ষেত্রেই কাজ করবে এই স্মার্টওয়াচ। রিয়েলমি ওয়াচ ৩ প্রো- এর দাম ৪৯৯৯ টাকা।

ওয়ানপ্লাস নর্ড ওয়াচ- দেখতে অনেকটা রিয়েলমি ওয়াচ ৩ প্রো- এর মতো। তবে এই স্মার্টওয়াচে ডায়ালের ডানদিকে রয়েছে একটি ক্রাউন। AMOLED ডিসপ্লে যুক্ত এই স্মার্টওয়াচে একবার চার্জ দিলে ১০ দিন পর্যন্ত পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। অ্যান্ড্রয়েড এবং আইফোনে কাজ করবে এই স্মার্টওয়াচ। N Health অ্যাপের সাপোর্ট থাকবে এই ডিভাইসে। তবে এখানে ব্লুটুথ কলিং ফিচার নেই। এই স্মার্টওয়াচের দাম ৪৯৯৯ টাকা।

Gizmore Glow Luxe- দিল্লির টেক সংস্থা Gizmore তাদের নতুন স্মার্টওয়াচ Gizmore Glow Luxe লঞ্চ করেছে। মূলত ছেলেদের জন্যই এই স্মার্টওয়াচ ডিজাইন করা হয়েছে। ক্লাসিক ডিজাইনের গোলাকার ডায়াল রয়েছে এই স্মার্টওয়াচে। তার সঙ্গে থাকছে লেদার বা স্টিলের স্ট্র্যাপ। এখানেই রয়েছে AMOLED ডিসপ্লে। এই স্মার্টওয়াচ একটি IP67 রেটিং প্রাপ্ত ডিভাইস। রিয়েলমি ওয়াচ ৩ প্রো স্মার্টওয়াচের সঙ্গে Gizmore Glow Luxe স্মার্টওয়াচের ডিজাইন ও ফিচারে অনেক মিল রয়েছে। এই স্মার্টওয়াচের দাম ৩৬৯৯ টাকা।

NoiseFit Evolve 2: গত বছর এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছিল। এই স্মার্টওয়াচে ভাল কালার ব্রাইটনেস যুক্ত AMOLED ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে AOD এবং Bluetooth Calling ফিচার। একবার পুরো চার্জ দিলে ৫ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে এই স্মার্টওয়াচে। নয়েজ সংস্থার এই স্মার্ট ওয়াচের দাম ২৭৯৯ টাকা।

Dizo Watch R Talk: এই স্মার্টওয়াচেও রয়েছে গোলাকার AMOLED ডিসপ্লে। সাইডে রয়েছে দুটো বাটন। ১০ দিনের ব্যাটারি লাইফ থাকবে এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে হার্ট রেট ট্র্যাকার, SpO2 এবং Bluetooth Calling ফিচার। ফ্লিপকার্টের দিওয়ালি সেলে এই স্মার্টওয়াচের দামে রয়েছে ব্যাঙ্ক অফারও।

রেডমি ওয়াচ ২ লাইট- রেডমির এই স্মার্টওয়াচের দাম ৪৯৯৯ টাকা। এখানে রয়েছে SpO2 ট্র্যাকার। এছাড়াও ১০ দিনের জন্য বজায় থাকবে ব্যাটারি লাইফ। GPS ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে।

আরও পড়ুন- দীপাবলির পরেই পুরনো আইফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ, কোন কোন ফোনে পড়বে প্রভাব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget