এক্সপ্লোর

boAt Extend Talk: ব্লুটুথ কলিং ফিচার, অ্যালেক্সার সাপোর্ট, ভারতে হাজির বোটের নতুন স্মার্টওয়াচ

boAt Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে বোটের নতুন স্মার্টওয়াচ boAt Extend Talk। দেখে নিন এই স্মার্টওয়াচের দাম ও বিভিন্ন ফিচার।

Smartwatch: ভারতে বর্তমানে স্মার্টওয়াচের (Smartwatch) কদর বেড়েছে। অন্যান্য দেশের বিভিন্ন কোম্পানি ইতিমধ্যেই ভারতে তাদের তৈরি স্মার্টওয়াচ (boAt Smartwatch) লঞ্চ করেছে। জনপ্রিয়তার নিরিখে ভারতের বাজারে আধিপত্য কায়েম করেছে দেশীয় সংস্থা বোট- ও। তাদের ইয়ারফোন, ইয়ারবাডস, স্মার্টওয়াচ- সবই তরুণ প্রজন্মের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। দামেও এইসব ডিভাইস আকাশচুম্বী নয়। তবে রয়েছে দুর্দান্ত ফিচার। সম্প্রতি ভারতের নিজস্ব ব্র্যান্ড বোট একটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে। এই ডিভাইসে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার। এছাড়াও অ্যালেক্সার সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। এটি একটি IP68 রেটিং প্রাপ্ত ডিভাইস। বোট সংস্থার দাবি, তাদের এই স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হয়েছে বাজেট সেগমেন্টে। জানা গিয়েছে, বোটের এই ব্লুটুথ কলিং ফিচার যুক্ত স্মার্টওয়াচে রয়েছে একটি 2.5D Curved ডিসপ্লে। বোটের এই স্মার্টওয়াচের দাম boAt Extend Talk।

boAt Extend Talk স্মার্টওয়াচের দাম ও বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

বোটের এই স্মার্টওয়াচের দাম ২৯৯৯ টাকা। এই স্মার্টওয়াচে রয়েছে বিভিন্ন স্মার্ট হেলথ ফিচার। তার মধ্যে রয়েছে হার্ট রেট সেনসর, একটি SpO2 মনিটর এবং একটি VO2 Max মনিটর। এছাড়াও বোটের এই স্মার্টওয়াচ ইউজারের স্টেপ ট্র্যাকার হিসেবে কাজ করে। সেই সঙ্গে ক্যালোরি ট্র্যাকার ফিচারও রয়েছে এই স্মার্টওয়াচে। ৬০- এর বেশি স্পোর্টস মোড রয়েছে বোটের এই স্মার্টওয়াচে। এর পাশাপাশি রয়েছে একটি অটো ওয়ার্ক আউট ডিটেকশন ফিচার। একবার চার্জ দিলে এই স্মার্টওয়াচে ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে যদি না ব্লুটুথ কলিং ফিচার অন করা হয়। আর এই ফিচার অন করা হলে ২ দিনের ব্যাটারি লাইফ পাওয়া সম্ভব।

১৫০-র বেশি ওয়াচ ফেসের সুবিধা থাকছে বোটের এই নতুন স্মার্টওয়াচে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৩০০ এমএএইচ ব্যাটারি। একটি আয়তাকার ডায়াল রয়েছে বোট Xtend Talk স্মার্টওয়াচে। ডানদিনের সাইডে রয়েছে একটি বাটন। ১.৬৯ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই স্মার্টওয়াচে, যেখানে রয়েছে এইচডি রেজোলিউশন। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। পিচ ব্ল্যাক, চেরি ব্লসম এবং টিম গ্রিন- এই তিন রঙে লঞ্চ হয়েছে বোটের Xtend Talk স্মার্টওয়াচ।

বোটের এই স্মার্টওয়াচের মূল আকর্ষণ হল ব্লুটুথ কলিং ফিচার এবং অ্যালেক্সার সাপোর্ট। ব্লুটুথ কলিং ফিচার থাকার ফলে যদি স্মার্টফোনের সঙ্গে এই স্মার্টওয়াচ যুক্ত থাকে তাহলে ফোনে আসা কলের জবাব ঘড়ির সাহায্যেই দেওয়া সম্ভব।

আরও পড়ুন- ৭০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হতে পারে টেকনো পোভা নিও ২ ফোন

সেরা শিরোনাম

Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget