এক্সপ্লোর

Immortal Katana Blade: জাপানি তরোয়ালের কায়দায় ইয়ারবাডস ! চার্জিং কেস খুললে 'রহস্যজনক শব্দ', দাম কত?

Gaming Earbuds: যাঁরা ফোনে গেম খেলেন এবং মোটামুটি দামের মধ্যে ইয়ারবাডস কিনতে চাইছেন তাঁরা Immortal Katana Blade এই মডেল কিনতে পারেন।

Immortal Katana Blade: বোট সংস্থা তাদের নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস লঞ্চ করেছে। নতুন ডিভাইসের নাম Immortal Katana Blade। এই ইয়ারবাডসে রয়েছে স্লিক এবং স্টাইলিশ ডিজাইন। আর তাই জন্যই ইউজারদের নজর কেড়ে নেবে এই ইয়ারবাডস। এক্ষেত্রে উল্লেখ্য, Katana Blade হল এক ধরনের ধারালো তরোয়াল যার উৎস জাপানে। এই তরোয়ালের থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছে বোট সংস্থার নতুন ইয়ারবাডস। সাধারণত যেরকম বক্সে ইয়ারবাডস থাকে এক্ষেত্রে বাক্সের আদল কিছুটা আলাদা। তবে অন্যান্য ইয়ারবাডসের মতোই এই বাক্সই ওই ইয়ারবাডসের চার্জিং কেস। সংস্থার তরফে জানানো হয়েছে ইয়ারবাডস যে বাক্সে রয়েছে তার উপরে রয়েছে ধাতব ঢাকনা। সেটি সরানো হলে মনে হবে যেন খাপ খুলে বের করা হচ্ছে তরোয়াল। ইউজারদের অসাধারণ গেমিং এক্সপিরিয়েন্স দেবে এই ইয়ারবাডস। অর্থাৎ বোটের নতুন Immortal Katana Blade ইয়ারবাডস গেম খেলার জন্য আদর্শ। 

যাঁরা ফোনে গেম খেলেন এবং মোটামুটি দামের মধ্যে ইয়ারবাডস কিনতে চাইছেন তাঁরা Immortal Katana Blade এই মডেল কিনতে পারেন। দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্সের সঙ্গে পাবেন নজরকাড়া ডিজাইন। দুটো রঙে ভারতে পাওয়া যাচ্ছে এই ইয়ারবাডস। বোটের নতুন ইয়ারবাডসে রয়েছে RGB লাইটের ফিচার। বেশিরভাগ গেমারদের এই ফিচার বড়ই পছন্দের। তাই তরুণ প্রজন্মের যাঁরা ভিডিও খেলতে ভালবাসেন এবং ফোনেই বেশিরভাগ সময় গেম খেলেন তাঁরা এই ইয়ারবাডস ব্যবহারের কথা ভাবতে পারেন। 

বোটের Immortal Katana Blade ইয়ারবাডসের দাম ভারতে কত

গানমেটাল ব্ল্যাক এবং গ্রে- এই দুই রঙে পাওয়া যাচ্ছে বোটের নয়া ইয়ারবাডস। ২২৯৯ টাকায় কেনা যাবে। এটি অবশ্যই স্পেশ্যাল দাম। অ্যামাজন এবং boat-lifestyle.com থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। এই ইয়ারবাডসের আসল দাম ৩৯৯৯ টাকা। তবে এখন অফারে ২২৯৯ টাকায় কেনা যাবে। 

বোটের Immortal Katana Blade ইয়ারবাডসের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন

  • এটি একটি গেমিং ইয়ারবাডস। ৫০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে বলে দাবি করেছে সংস্থা। এছাড়াও বোটের দাবি, মাত্র ১০ মিনিটের চার্জে ১৮০ মিনিটের প্লেব্যাক সাপোর্ট পাওয়া সম্ভব। এক্ষেত্রে ASAP Charge প্রযুক্তি ব্যবহার করা হবে। 
  • এই ইয়ারবাডসে রয়েছে একটি ইনবিল্ট স্পিকার। এছাড়াও রয়েছে ১৩ মিলিমিটারের ড্রাইভার, যেখানে boAt Signature Sound- এর সাপোর্ট রয়েছে। Bluetooth v5.3- এর সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। আর রয়েছে Instant Wake-N-Pair টেকনোলজির সাপোর্ট। 
  • বোটের নতুন ইয়ারবাডসে রয়েছে আরামদায়ক ডিজাইন। তার ফলে আপনার কানে সহজ ভাবে ফিট হবে এই ডিভাইস। এটি একটি সোয়েট অ্যান্ড ওয়াটার প্রুফ ইয়ারবাডস। অর্থাৎ ঘাম এবং জলে নষ্ট হবে না এই ইয়ারবাডস। 

আরও পড়ুন- ডিসেম্বরে ভারতে আসছে আইকিউওও সংস্থার প্রিমিয়াম ফোন, কত হতে পারে দাম?

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget